প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৮:৩৪

মৌলভীবাজারের অনুসন্ধানী সাংবাদিক ও লেখক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)-কে প্রকাশ্যে এক সশস্ত্র যুবক রাতের বেলা মোটরসাইকেল নিয়ে পিছু ধাওয়া করে কড়া নজরদারিতে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিজের ও পরিবারের চরম নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের আবেদন করা হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন। ঘটনার প্রতিবাদে এবং সাংবাদিক এহসানের জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী পদক্ষেপ গ্রহণে শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টাং শ্রীমঙ্গল প্রেসক্লাবের এক জরুরি সভার আহ্বান করা হয়েছে।
