
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৪

সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন যাত্রী বিকল্প পথে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় কাতার হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। দেশে ফিরতে প্রত্যেক যাত্রীকে অতিরিক্ত ২০ হাজার টাকা বিমানভাড়া দিতে হয়েছে।
