
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৮:২৯

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজনসহ ছয়জন নিকটাত্মীয় রয়েছেন। তাঁদের মধ্যে শিশু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও একজন স্কুলশিক্ষকও আছেন। এ ঘটনায় আহত সাতজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
