সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬৪ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কুয়াকাটায় জলকপাট দখল করে প্রভাবশালীদের মাছ শিকার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ আগস্ট ২০২১, ২১:৪০

শেয়ার করুনঃ
কুয়াকাটায় জলকপাট দখল করে প্রভাবশালীদের মাছ শিকার

পটুয়াখালীর কুয়াকাটাসহ সমুদ্র উপকুলের কৃষি জমি লবনাক্ত পানির কবল থেকে রক্ষা,বর্ষা মওসুমে সুষ্ঠুভাবে পানি নিস্কাশন ও সামুদ্রিক জলোচ্ছ্বাসের কবল থেকে জান-মাল রক্ষার জন্য বেড়িবাঁধের উপর নির্মান করা জলকপাটগুলো এখন আর কৃষকদের কাজে আসছে না।

আরও

দানবীর আলহাজ্ব বশির আহমদ এর মৃত্যুতে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শোক

দানবীর আলহাজ্ব বশির আহমদ এর মৃত্যুতে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শোক

এক শ্রেনির স্বার্থন্বেসী প্রভাবশালী মহল মাছ চাষের উদ্দেশ্যে শীত মওসুমে সাগরের লবনাক্ত পানি উত্তোলন করে এবং বর্ষা মওসুমে জলকপাট আটকিয়ে রাখার কারনে হাজার হাজার একর কৃষি জমি পানির নিচে তলিয়ে থাকে। বর্ষা মৌসুমে জমি চাষাবাদ তো দূরের কথা গবাদিপশুর খাবারেও সংকট দেখা দেয়। এসবের প্রতিকারের জন্য প্রতিবাদ করলে উল্টো মিথ্যা মামলায় জড়াতে হচ্ছে কৃষকদের।

পটুয়াখালীর কুয়াকাটাসহ উপকুলীয় এলকায় ষাটের দশকের প্রথম দিকে ৯টি পোল্ডারে ৩৩০ কিলোমিটার বেড়িবাঁধ নির্মান করা হয়। ওই দশকের মাঝামাঝি সময়ে ৪৯টি ড্রেনেজ এবং  ৫৩টি ফ্লাশিং স্লুইজ বা জলকপাট নির্মান করা হয়। প্রত্যেকটি জলকপাট সঠিকভাবে নিয়ন্ত্রনের জন্য একজন করে খালাসি নিয়োগ দেয়া হয়। এলাকার কৃষকদের সুবিধার জন্য তারা পানি উঠা-নামা করাতো। প্রয়োজনে গেট বন্ধ রাখতো। আবার প্রয়োজন হলে খুলে দিতো।

আরও

রমজানের আগেই সরাইলের বাজারে লেবুতে আগুন, ক্রেতারা বিপর্যস্ত

রমজানের আগেই সরাইলের বাজারে লেবুতে আগুন, ক্রেতারা বিপর্যস্ত
পটুয়াখালীকলাপাড়াদখল করে প্রভাবশালীদের মাছ শিকার
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

৬৯’র পর থেকে নতুন করে খালাসী নিয়োগ বন্ধ করে দেয় পানি উন্নয়ন বোর্ড। অপরদিকে নিয়োগকৃত খালাসীরা অবসরে যাবার পর আর কোনো খালাসীর নিয়োগ দেয়নি। ফলে জলকপাটগুলো হয়ে যায় অরক্ষিত। এ সুযোগে স্থানীয় প্রভাবশালী মহল দখল করে নেয় জলকপাটগুলো। 

মহিপুর থানাধীন ৪৭/৪৮ নং পোল্ডারে প্রায় ৭টি জলকপাট রয়েছে। এসব জলকপাটগুলো সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। জলকপাট নিয়ন্ত্রন করে এক শ্রেনীর প্রভাবশালীরা মাছ শিকার করছে। চলতি মৌসুমে অতিবর্ষন ও অমাবশ্যা পুর্নিমার জো’য়ের অতিরিক্ত পানি প্রবেশ করে কৃষকদের বীজতলাসহ ফসলি জমি তলিয়ে যায়। অভিযোগ রয়েছে, জলকপাটগুলো দিয়ে পানি উঠানো কিংবা নামানো হচ্ছে শুধুমাত্র মাছ শিকারীদের স্বার্থে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

কৃষকদের স্বার্থে এসব জলকপাট ব্যবহার করা হয় না। যার ফলে যখন পানি প্রয়োজন তখন পানি পাওয়া যায় না। আবার যখন পানির প্রয়োজন নেই তখন পানিতে তলিয়ে থাকে কৃষি ক্ষেত। মহিপুর থানাধীন ৪টি ইউনিয়ন ও কুয়াকাটা পৌর এলাকার শত শত কৃষকরা জলকপাটের অপব্যবহারের কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে। 

একই চিত্র উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীজকাটা গ্রামে। সেখানে ৮ ব্যান্ডের স্লুইজের ওপর ১৭টি গ্রামের মানুষ নির্ভরশীল। বর্তমানে ওই গ্রামগুলোর ৪ হাজার একর জমি চাষাবাদের হুমকীর মুখে। চাকামইয়া ইউনিয়নের কাঠালপাড়ার ৪ ব্যান্ডের স্লুইজ গেট সম্পূর্ন খোলা রয়েছে। ১৫ কিলোমিটার দীর্ঘ ওই খালের দুপাড়ে রয়েছে চাকামইয়া, কড়ইবাড়িয়া ও আড়পাঙ্গাশিয়া এই তিনটি ইউনিয়নের মানুষে দুভোগের সীমা নেই। 

সম্প্রতি সরকারি খালের দখল নিয়ে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ৩২ জন আহত হয়েছে । এদের মধ্যে আট জনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।  উপজেলা কৃষি অফিসার এআর এম সাইফুল্লাহ বলেন, ম্লুইজ গেট নিয়ন্ত্রন কমিটির সাথে কৃষি বিভাগকে জড়িয়ে রাখলে আমরা প্রান্তিক কৃষকদের উপকার করতে পারতাম। এ স্লুইজ কারা নিয়ন্ত্রন করে তা আমরা কিছুই জানি না

এ ব্যাপারে কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের এসডি শওকত হোসেন মেহরাজ এ প্রতিনিধিকে জানান,এ কুয়াকাটাসহ উপজেলার সকল স্লুইজ গেট কমিটির প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদস্য সচিব পানি উন্নয়ন বোর্ড। এদের সাথে স্থানীয় কৃষক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে নয় সদস্য বিশিষ্ট স্লুইজ গেট নিয়ন্ত্রন কমিঠি রয়েছে। স্লুইজগেট গুলোর অপব্যবহার সরজমিনে খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা।  

 

জনপ্রিয় সংবাদ

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

ভোটারদের নয়, ঝুঁকি নির্বাচন বানচালকারীদের: র‍্যাব ডিজি

ভোটারদের নয়, ঝুঁকি নির্বাচন বানচালকারীদের: র‍্যাব ডিজি

সর্বশেষ সংবাদ

বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান, চিঠি ইসিতে

বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান, চিঠি ইসিতে

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি প্রতিনিধিদল

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি প্রতিনিধিদল

খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী ট্রাম্প

খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী ট্রাম্প

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার কুমড়াকান্দি ও দেওয়ানপাড়া এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলীর তত্ত্বাবধান ছিল। গোপন সংবাদের ভিত্তিতে

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

মৎস্য খাত এর আওতায় জয়পুরহাটের পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষ বিষয়ক প্রদর্শনীর ফলাফল ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে জাকস ফাউন্ডেশনের আয়োজনে এবং পিকেএসএফের অর্থায়নে পাকুরিয়ার গ্রামের মৎস্যচাষী আমিনুল ইসলামের বাড়ির উঠানে জি-৩ রুই মাছ চাষ বিষয়ক প্রদর্শনীর ফলাফল ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার শতাধিক মৎস্যচাষী অংশ নেয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল

মাছ চুরির অপবাদে শরীয়তপুরে যুবককে নির্মম নির্যাতন, ভিডিও ভাইরাল

মাছ চুরির অপবাদে শরীয়তপুরে যুবককে নির্মম নির্যাতন, ভিডিও ভাইরাল

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাছ চুরির অপবাদ দিয়ে সেলিম পাইক (৩০) নামের এক যুবককে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় তার ডান পা ভেঙে দেওয়া ও চোখ নষ্ট করার অভিযোগ রয়েছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো জেলায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ইকুরি এলাকায় সাবেক জেলা যুবলীগ

আরাকান আর্মির বন্দিশালা থেকে ফিরলেন ৭৩ জেলে

আরাকান আর্মির বন্দিশালা থেকে ফিরলেন ৭৩ জেলে

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি–এর হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ৭৩ জন জেলে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে ফিরেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি নাগরিক এবং ৭ জন এফডিএমএন (রোহিঙ্গা) সদস্য রয়েছেন। জানা গেছে, ২০২৫ সালের বিভিন্ন সময়ে জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে

দেবরের অন্ডকোষ চেপে হত্যাচেষ্টা ভাবির! থানায় অভিযোগ

দেবরের অন্ডকোষ চেপে হত্যাচেষ্টা ভাবির! থানায় অভিযোগ

নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা এলাকায় পারিবারিক কবরস্থানের পথ ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাদল মাঝির ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার ভাবিসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মারধর ও শ্বাসরোধের চেষ্টার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, পৈত্রিক বসতবাড়ির কবরস্থানের পথ নিয়ে বাদল মাঝির সঙ্গে তার চাচাতো ভাইদের