সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬৩০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দুই দশক পর দখলমুক্ত বরিশাল জিলা স্কুল মাঠ, ছাত্রদের উচ্ছ্বাসে চোখে জল

এইচ.এম.এ রাতুল
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৩ জুলাই ২০২৫, ২০:৭

শেয়ার করুনঃ
দুই দশক পর দখলমুক্ত বরিশাল জিলা স্কুল মাঠ, ছাত্রদের উচ্ছ্বাসে চোখে জল

বরিশাল জিলা স্কুলের ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠ অবশেষে দীর্ঘ ২০ বছর পর অবৈধ দখলমুক্ত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল থেকে জেলা প্রশাসনের হস্তক্ষেপ, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সক্রিয় উদ্যোগ এবং বরিশাল সিটি করপোরেশনের সহায়তায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুল হাসান জানান, বিদ্যালয়ের সীমানার মধ্যে থাকা পরেশ সাগর মাঠটি দুই দশক ধরে অবৈধভাবে বিভিন্ন দখলদারের নিয়ন্ত্রণে ছিল। বহু আবেদন-নিবেদনের পর অবশেষে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের জমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। মাঠটি পুনর্দখলের আনন্দে মুখরিত হয়ে ওঠে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের মাঠ ফিরে পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

অভিযান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরেশ সাগর মাঠ উন্নয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। মাঠটি ভরাট করা হচ্ছে এবং পরবর্তীতে একাধিক প্রকল্পের মাধ্যমে সৌন্দর্যবর্ধন, ওয়াকওয়ে ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে।

আরও

খাগড়াছড়িতে ফুল বিঝু উদযাপন, নদীতে ফুল ভাসিয়ে নতুন বছর বরণ

খাগড়াছড়িতে ফুল বিঝু উদযাপন, নদীতে ফুল ভাসিয়ে নতুন বছর বরণ
দুপুরে অভিযান কার্যক্রম পরিদর্শন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার এবং বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। তারা দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন এবং জানান, পর্যায়ক্রমে বরিশাল শহরের অন্যান্য অবৈধ দখল ও অননুমোদিত স্থাপনাও উচ্ছেদ করা হবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
বরিশাল জিলা স্কুল এশিয়ার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘনদি ধরে দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। ১৮২৯ সালে ‘বরিশাল ইংলিশ স্কুল’ নামে যাত্রা শুরু করে, ১৮৫৩ সালে ব্রিটিশ সরকার এর দায়িত্ব গ্রহণের পর এটি ‘বরিশাল জিলা স্কুল’ হিসেবে পরিচিতি পায়। আয়তনের দিক থেকেও এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ মাধ্যমিক বিদ্যালয়।

এই অভিযান জিলা স্কুলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানটির আত্মমর্যাদা ও ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠার পথে এক বড় পদক্ষেপ নেওয়া হলো।

বরিশাল জিলা স্কুলপরেশ সাগর মাঠদুই দশক পর দখলমুক্ত
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নৌ-অবরোধে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কড়া বার্তা

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নৌ-অবরোধে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কড়া বার্তা

হজ ভিসা ছাড়া হজ পালন নয়: সৌদি আরবের কঠোর নির্দেশনা

হজ ভিসা ছাড়া হজ পালন নয়: সৌদি আরবের কঠোর নির্দেশনা

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

মৌলভীবাজার সদর উপজেলার বুক চিরে বয়ে যাওয়া শাখা বরাক নদী এখন অস্তিত্ব সংকটে। কুশিয়ারা নদী থেকে জন্ম নেওয়া এই নদী এক সময় নৌযান চলাচলের জন্য পরিচিত থাকলেও অপরিকল্পিত খনন ও প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্তমানে এটি প্রায় মৃতপ্রায় খালে পরিণত হয়েছে। তথ্য অনুযায়ী, বাহাদুরপুর এলাকা থেকে উৎপন্ন নদীটি সদর উপজেলার ওপর দিয়ে প্রায় সাড়ে আট কিলোমিটার প্রবাহিত হয়ে নবীগঞ্জ হয়ে পুনরায় কুশিয়ারা

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড সোহরাব মন্ডল পাড়ার এলাকার মিষ্টির কারিগর সুজন নামের একজন যুবক অপচিকিৎসায় ভুগছেন। তিনি বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত রোজার আগে বাম পায়ের ফোঁড়ার জন্য দৌলতদিয়া সিনেমা হল সংলগ্ন স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম ব্যাথানাশক ঔষধ দেন। কিন্তু ফোঁড়ার ব্যথা না কমলে পরবর্তীতে তিনি ফোঁড়া পাকানোর

সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দা ও প্রত্যাহারের দাবি

সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দা ও প্রত্যাহারের দাবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের জালিয়াতি, দুর্নীতি ও নানা অনিয়ম বিষয়ে সংবাদ প্রকাশ করায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, সাংবাদিক লেখক-কলামিস্ট মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মামলা দায়েরের ঘটনায় রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।  প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও

হিলিতে অপহৃত মেহের আলী অবশেষে বগুড়া থেকে উদ্ধার

হিলিতে অপহৃত মেহের আলী অবশেষে বগুড়া থেকে উদ্ধার

দিনাজপুরের হাকিমপুর হিলিতে তালাক দেওয়া সাবেক স্ত্রী, সন্তান ও মেয়ে জামাই কতৃক অপহৃত মেহের আলী (৭৩) গুম, নিখোঁজ হওয়ার ১২ দিন পরে বগুড়া শহরের সেফ হোম মাদক নিরাময় কেন্দ্র উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করেছে পুলিশ। বর্তমান স্ত্রী ও স্বজনদের দাবি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করা হোক।  শনিবার ১১ এপ্রিল রাত ১০ ঘটিকার দিকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

শাখারিয়া খাল পূণ:খনন প্রকল্পের উদ্বোধন

শাখারিয়া খাল পূণ:খনন প্রকল্পের উদ্বোধন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০২৫–২০৩০ মেয়াদে দেশের ৬৪ জেলায় প্রায় সাত হাজার কিলোমিটার খাল খনন, পূর্ণ খনন ও সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরের ইজিপিপি প্রকল্পের আওতায় ১,৫০০ কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় সাখারিয়া খাল পূর্ণ খনন (৬ কিলোমিটার)