শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬৮ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতিব্যবসা ও বাণিজ্যবাংলাদেশ

লকডাউনেও সচল হিলি বন্দরে আমদানি রফতানি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ১:১১

শেয়ার করুনঃ
লকডাউনেও সচল হিলি বন্দরে আমদানি রফতানি

সারাদেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১৪ দিনের কঠোর লকডাউন এর ঘোষণা দিয়েছে সরকার। আর এই লকডাউনে সরকারি- বেসরকারি অফিস, আদালত, শিল্প কলকারখানা, শপিংমল ও দোকানপাট বন্ধ থাকলেও সচল রয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম।

আরও

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

 স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সরকারি নির্দেশনা মোতাবেক বন্দরের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান বন্দর কতৃপক্ষ। 

আরও

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

বৃহস্পতিবার (২৯ জুলাই) হিলি পানামা পোর্ট ঘুরে দেখা যায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকার পর, সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনে গত (২৫ জুলাই) ভারত থেকে পণ্য আমদানি কার্যক্রম চালু হয়েছে।

 প্রথম দিন অর্থাৎ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভারত থেকে বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে ১০৮ টি।পরের দিন ২৬ জুলাই সোমবার ১৬৪ টি, ২৭ তারিখে ১৬৮টি, ২৮ তারিখে ১৭২ টি ও ২৯ জুলাই ১৮০ টি পণ্যবাহী ট্রাক ভারত থেকে বন্দরে প্রবেশ করেছে। 

সচলহিলি বন্দর
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

পরবর্তীতে দেশি ট্রাকে পণ্য গুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে গেছে। 

ভারত থেকে হিলি স্থলবন্দরে প্রবেশ পথ চেকপোস্টে রয়েছে ক্যানেল মেশিন, যেটির মধ্যে ভারত থেকে আসা ট্রাক চালক ও হেলপারদের প্রবেশ করে স্প্রে করা হচ্ছে। 

সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের নিকট কাগজপত্র আদান-প্রদান করা হচ্ছে। আবার বন্দর মুখে প্রবেশের সময় পণ্যবাহী ট্রাকসহ চালক হেলপারদের জীবাণু নাশক দিয়ে স্প্রে করা হচ্ছে। মেশিন দ্বারা তাদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। 

ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ এর পরে দ্রুত সময়ে আনলোড করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।

 বন্দর অভ্যন্তরে সকল শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে, মুখে মাস্ক পরিধান করে ভারতীয় এবং দেশি ট্রাকগুলো লোড-আনলোড করছেন।

হিলি স্থলবন্দরের শ্রমিক সরদার  গোলাম মোর্শেদ জানান, বন্দরে আমার প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক কাজ করছেন। তাদের প্রতিনিয়ত স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করছি। তারা সরকারি বিধিনিষেধ অনুযায়ী বন্দরে কাজ করছেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ঈদের ছুটি শেষে বন্দরে উৎসব মুখর পরিবেশে কাজ করছে শ্রমিকরা সেই সাথে বন্দরে ফিরে এসেছে কর্মচঞ্চলতা। 

হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক,  জানান, ভারতীয় পণ্যবাহী ট্রাক ও চালক হেলপারদের স্বাস্থ্যবিধি মেনেই বন্দরে প্রবেশ করানো হচ্ছে।

পবিত্র ঈদুল আজহা ছুটি শেষে প্রথম দিন রবিবার ১০৮ টি ভারতীয় পণ্যবাহী ট্রাক এই বন্দরে প্রবেশ করলেও পরবর্তীতে গাড়ির সংখ্যা বেড়েছে। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ১৮০ টি পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী (নেপাল) জানান, দেশে বর্তমানে করোনার তৃতীয় ঢেউ চলছে। সংক্রমণ রোধে সরকার ১৪ দিনের কঠোর লকডাউন ঘোষণা দিয়েছে। আমরা সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে বন্দরের পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম  স্বাভাবিক রেখেছি। 

এছাড়াও বন্দরের অভ্যন্তরে কাস্টমস কর্মকর্তা-কর্মচারী, বন্দর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনে চলছেন বলে জানান তিনি। 

হিলি স্থলবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার কামরুল ইসলাম জানান, করোনা কালিন সময়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে, সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে বন্দরে আমদানি রফতানি ও বন্দরের অভ্যান্তরে পণ্য লোড- আনলোড এর কাজ চলছে। 

হিলি বন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন চলছে। 

তবে সরকারি নির্দেশনায় স্বাস্থ্য বিধি মেনে দেশের প্রতিটি স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম স্বাভাবিক রাখতে বলা হয়েছে। এটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, আমরাও তা মেনে নিয়েছি।

তিনি আরও জানান, হিলি বন্দরে যে সকল আমদানি-রপ্তানিকারকরা রয়েছেন তারা অবশ্যই সরকারি বিধিনিষেধ অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করবেন। সেই সাথে তারা মাস্ক পরিধান করে তাদের অফিস থেকে বন্দরে আসা-যাওয়া করবেন এবং তাদের গলায় পরিচয়পত্র থাকতে হবে মর্মে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। 

হাকিমপুর( হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম জানান, সরকারি নির্দেশনায় স্বাস্থ্য বিধি মেনে যেহেতু দেশের সকল স্থলবন্দর এর কার্যক্রম স্বাভাবিক রাখার কথা বলা হয়েছে সেহেতু হিলি বন্দরে পণ্য আমদানি রফতানিসহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে স্বাস্থ্য বিধি নিশ্চিত এর বিষয়টি আমরা তদারকি করছি।

জনপ্রিয় সংবাদ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

সর্বশেষ সংবাদ

এনসিপির পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার

এনসিপির পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার

রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস

রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, আহত অন্তত ৪৬ জন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, আহত অন্তত ৪৬ জন

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, গ্রামে সংকট সবচেয়ে বেশি

দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, গ্রামে সংকট সবচেয়ে বেশি

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছে দেশের সাধারণ মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক বিশেষ জরিপে দেখা গেছে, জাতীয় পর্যায়ে প্রায় ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার ঋণগ্রস্ত। শহরের তুলনায় গ্রামীণ পরিবারগুলোকে ঋণের বোঝা বেশি বহন করতে হচ্ছে। জাতীয় বেতন কমিশনের অনুরোধে বিবিএসের দারিদ্র্য ও জীবিকা পরিসংখ্যান সেল পরিচালিত ‘লিভিং স্ট্যান্ডার্ড সার্ভে ২০২৫’ প্রতিবেদনে এ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতির পাশাপাশি সংস্কারের তাগিদ আইএমএফের

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতির পাশাপাশি সংস্কারের তাগিদ আইএমএফের

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৮ শতাংশে দাঁড়িয়েছে। তবে দীর্ঘদিনের মূল্যস্ফীতির চাপ মোকাবিলা করে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শুধু কঠোর মুদ্রানীতি যথেষ্ট নয় বলে মনে করছে সংস্থাটি। আইএমএফের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি আর্থিক খাতের সংস্কার, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি এ হুঁশিয়ারি দেন। জ্বালানিমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামেও স্থিতিশীলতা নেই। বর্তমানে জ্বালানি সংগ্রহের উৎস হিসেবে শুধু যুক্তরাষ্ট্র কার্যকর রয়েছে, অন্য উৎসগুলো স্বাভাবিক অবস্থায়

এলপিজির দাম আকাশছোঁয়া, সরবরাহ সংকটে বিপাকে সাধারণ ভোক্তারা

এলপিজির দাম আকাশছোঁয়া, সরবরাহ সংকটে বিপাকে সাধারণ ভোক্তারা

দেশের খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কোনো কোনো এলাকায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়েও বেশি দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে। কোথাও কোথাও সরবরাহের ঘাটতিতে চাহিদা অনুযায়ী সিলিন্ডারও পাচ্ছেন না ভোক্তারা। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা, জাহাজভাড়া বৃদ্ধি এবং আমদানি ও পরিবহন জটিলতাকে এ পরিস্থিতির প্রধান কারণ হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্টরা। এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা

তৃতীয় এলএনজি টার্মিনালে ৩৭ শতাংশ বেশি ফি দিতে যাচ্ছে বাংলাদেশ

তৃতীয় এলএনজি টার্মিনালে ৩৭ শতাংশ বেশি ফি দিতে যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের প্রস্তাবিত তৃতীয় ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের রিগ্যাসিফিকেশন সেবার জন্য বর্তমানে পরিশোধিত ব্যয়ের তুলনায় ৩৫ থেকে ৩৭ শতাংশ বেশি ফি দেওয়ার প্রস্তাব এসেছে। মহেশখালীর কুতুবজোমে ৬০০ থেকে ৭৫০ মিলিয়ন ঘনফুট দৈনিক (এমএমসিএফডি) ক্ষমতার অফশোর টার্মিনাল নির্মাণে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি (সিএনইই) এ প্রস্তাব দিয়েছে। বিল্ড-ওন-অপারেট (বিওও) মডেলের আওতায় ১৫ বছর মেয়াদি চুক্তির জন্য