
প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ১৮:২২

হাত ধোয়ার বেসিনে জমে আছে ময়লা পানি। চখের দেখায় বুঝা যায় এখন আর কেউ বেসিন ব্যবহার করেন না। তবে শুরুতে দৃশ্যটা এমন ছিলো না। তবে বর্তমানে উপজেলার বিভিন্ন জায়গায় বেসিনের ব্যবহার যে একেবারেই কমে গেছে এমন দৃশ্যেরও দেখা মিলে।
সরজমিনে দেখা গেছে, হাকিমপুর (হিলি) উপজেলার ডাকবাংলোর গেটের ভিতরের হাত ধোয়ার বেসিনে জমে আছে ময়লা পানি। ব্যবহারও করেন না কেউ। ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পাসপোর্টধারী যাত্রীদের জন্য এই বেসিনের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও সারা দেশে করোনার ভয়াবহ পরিস্থিতিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে, থানা কমপ্লেক্সের ভিতরে এবং বাজারের গুরুত্বপূর্ণ স্হানে হাত ধোয়ার জন্য বেসিনের ব্যবস্হা করেন হাকিমপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কিন্তু বেসিনগুলোতে সাধারণ মানুষের হাত ধোয়া চোখে পড়ে না। দেশে করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও এসব বেসিনের ব্যবহার যেমন কমে গেছে, আবার হাত ধোয়ার উপকরণও রাখা হয় না বেসিনগুলোতে।

এ নিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-আলম জানান, বেসিনগুলো নির্মাণ করার পর প্রতিটি বেসিনের বিপরীতে কিছু সাবান সংশ্লিষ্ঠ অফিসগুলোতে দেওয়া হয়। বেসিনে নিয়মিত সাবান রাখা হয়। কিন্তু সাবান চুরি হয়ে যায়। আবার কোথাও সাবান থাকলেও মানুষের মধ্যে এখন আর হাত ধোয়ার আগ্রহ নেই। তবে আমাদের পক্ষ থেকে সব সময় মানুষকে সচেতন করে যাচ্ছি। এ বিষয়ে খুব জরুরী ব্যবস্থা গ্রহন করা হবে।
