
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৭

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া (৩৫)। শনিবার (১০ অক্টোবর) রাতে আদালতে দেওয়া জবানবন্দিতে তাজমিনকে হত্যার দায় স্বীকার করেছেন তিনি। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবায় আসক্ত সুমন হত্যাকাণ্ডের দিনও নেশাগ্রস্ত ছিলেন।
