প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৪:১

কয়েকটি ভিউ, লাইক কিংবা সামান্য অর্থ উপার্জনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাঁর মতে, কাউকে হেয় করার উদ্দেশ্যে এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার কোনো বিনোদন নয়, বরং অপরাধ। একই সঙ্গে এসব কনটেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার প্রবণতাকেও বড় সামাজিক সমস্যা হিসেবে দেখছেন তিনি।
