প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৯

নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। শরতের শুভ্র কাশফুল আর নীল আকাশের সঙ্গে প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বানের মধ্য দিয়ে শুরু হতে যাওয়া এ উৎসব সামনে রেখে দিন-রাত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
