প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:২২

বরিশালের বানারীপাড়ায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে পোশাকের অপব্যবহার, মারধর, ভয়ভীতি প্রদর্শন, অবৈধ আটক এবং এক নাবালিকা শিশুকে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী জালিছ মাহমুদ বাদী হয়ে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। মামলার বিবাদীরা হলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: মজিবর রহমান, এসআই জাহিদসহ অজ্ঞাতনামা ৪/৫জন।
