বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬৩০ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৫:২২

শেয়ার করুনঃ
আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন ঋণ সহায়তা পেতে বাংলাদেশকে কিছু শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে নতুন ঋণ কর্মসূচি নিয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নতুন ঋণ কর্মসূচির আওতায় কিছু শর্ত থাকবে এবং সেগুলো পূরণ করতে হবে। কী ধরনের শর্ত থাকবে এবং কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে আরও আলোচনা হবে। কিছু বিষয়ে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে সমাধানে পৌঁছানোর প্রত্যাশা রয়েছে।

আরও

নিউইয়র্ক বিমানবন্দরে ইউনূসকে ঘিরে প্রবাসীদের তীব্র বিক্ষোভ

নিউইয়র্ক বিমানবন্দরে ইউনূসকে ঘিরে প্রবাসীদের তীব্র বিক্ষোভ
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাত, কর-জিডিপি অনুপাত, ব্যাংকের পুনঃমূলধনীকরণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আইএমএফের পর্যবেক্ষণ রয়েছে। এসব বিষয়ে বাংলাদেশেরও সম্মতি রয়েছে। এরই মধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে। অবশিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা চলবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সংস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়ে আইএমএফের প্রশ্ন রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, দুই পক্ষেরই কিছু পর্যবেক্ষণ রয়েছে। ব্যাংকিং খাত ও কর-জিডিপি অনুপাত নিয়ে আইএমএফের পর্যবেক্ষণের সঙ্গে বাংলাদেশ একমত। এরই মধ্যে অনেকগুলো বিষয় পূরণ হয়েছে।

বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতিতে আইএমএফ সন্তুষ্ট বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং বিশ্বজুড়ে চলমান যুদ্ধের প্রভাব বিবেচনায় বাংলাদেশের অগ্রগতিকে ইতিবাচকভাবে দেখছে সংস্থাটি।

অর্থমন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। বাংলাদেশের বিশ্বাসযোগ্য অর্থনৈতিক কৌশল থাকায় আলোচনা এগিয়েছে। আইএমএফ, বিশ্বব্যাংকসহ বহুপাক্ষিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে চায় সরকার।

আইএমএফঋণসহায়তা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

১৯ অক্টোবর বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

১৯ অক্টোবর বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

জনপ্রিয় সংবাদ

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

সর্বশেষ সংবাদ

আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ, ক্ষোভ মেহজাবীনের

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ, ক্ষোভ মেহজাবীনের

১২ নভেম্বর সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন, প্রস্তুতি নিচ্ছে বিএনপি

১২ নভেম্বর সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন, প্রস্তুতি নিচ্ছে বিএনপি

ইরান যুদ্ধ শিগগির শেষ, তেলের দাম কমবে: ট্রাম্পের পূর্বাভাস

ইরান যুদ্ধ শিগগির শেষ, তেলের দাম কমবে: ট্রাম্পের পূর্বাভাস

এ সম্পর্কিত আরও পড়ুন

অর্থনীতি ও বাণিজ্যে সহযোগিতা বাড়িয়ে সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন

অর্থনীতি ও বাণিজ্যে সহযোগিতা বাড়িয়ে সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়িয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় চীন। অন্যদিকে, চীনের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদার করে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকায় চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিরা এসব কথা বলেন। বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নভেম্বরে রূপপুর থেকে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের চূড়ান্ত প্রস্তুতি

নভেম্বরে রূপপুর থেকে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের চূড়ান্ত প্রস্তুতি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে পরীক্ষামূলক ও বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের চূড়ান্ত প্রস্তুতি চলছে। একই সঙ্গে আগামী বছরের জুনের মধ্যে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে জ্বালানি স্থাপন বা ফুয়েল লোডিংয়ের মাধ্যমে রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনার

ঠাকুরগাঁও-১: সিসি ক্যামেরা, ড্রোনে নজরদারি, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

ঠাকুরগাঁও-১: সিসি ক্যামেরা, ড্রোনে নজরদারি, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, জাতীয় নির্বাচনের তুলনায় প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। তাই অতিরিক্ত নিরাপত্তাবাহিনীর প্রয়োজন হবে না বলে মনে করছে নির্বাচন কমিশন। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার

হুতিদের হামলার প্রভাবে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

হুতিদের হামলার প্রভাবে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার পরিপ্রেক্ষিতে আরোপিত বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী এখন পর্যন্ত ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে মোট ১৩ হাজার ৪৯০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বুধবার (১৪ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বেবিচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৩৬টি এবং ট্রানজিট ফ্লাইট ৫০টি। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের

পাঁচ ধাপে সাড়ে চার হাজার ইউপি নির্বাচন, পেশিশক্তি ঠেকাতে কঠোর ইসি

পাঁচ ধাপে সাড়ে চার হাজার ইউপি নির্বাচন, পেশিশক্তি ঠেকাতে কঠোর ইসি

আগামী বছরের ২৭ মের মধ্যে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি প্রায় ৮০০ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রভাব বিস্তার, পেশিশক্তির ব্যবহার ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলেও কঠোর অবস্থানে থাকবে কমিশন। ইসি সূত্র