রবিবার, ২ আগস্ট, ২০২৬১৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

পুরুষ শুন্য বরিশালের দুই গ্রাম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২১, ২:৪৪

শেয়ার করুনঃ
পুরুষ শুন্য বরিশালের দুই গ্রাম

প্রথমধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দুটি ওয়ার্ডের ভোট কেন্দ্রে বোমা হামলায় দুইজন নিহত হয়েছেন। পাশাপাশি বার্থী ইউনিয়নে মারামারি থামাতে গিয়ে একজন মারা গেলেও এ ঘটনায় নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

আরও

মাদকবিরোধী কর্মসূচীতে মাদক কারবারি পরিবারের হামলা, আহত-১

মাদকবিরোধী কর্মসূচীতে মাদক কারবারি পরিবারের হামলা, আহত-১

ভোটেরদিন (২১ জুন) দুইজন নিহত এবং ভোট পরবর্তী গত ২৩ জুন চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছে। তিনটি ঘটনায় দায়ের করা পাল্টাপাল্টি মামলায় আসামি করা হয়েছে ১৯১ জন গ্রামবাসীকে। 

আরও

হিলিতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও দুই

হিলিতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও দুই

এরমধ্যে থানা পুলিশ মামলার বাদিকে না জানিয়ে রহস্যজনক আসামি বানিয়ে একজন নবনির্বাচিত জনপ্রতিনিধি (ইউপি সদস্য), সন্দেহভাজন তিনজনসহ সাতজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন। নির্বাচিত জনপ্রতিনিধিকে আসামি করার প্রতিবাদে ইতোমধ্যে একটি মামলার বাদী সংবাদ সম্মেলন করেছেন। পরবর্তীতে বিক্ষুব্ধ এলাকাবাসি নির্বাচিত জনপ্রতিনিধির মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন।

পুরুষ শুন্যবরিশালগ্রাম
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

হামলা ও মামলার পর এবার পুলিশের সন্দেহভাজন আসামি গ্রেফতার আতঙ্কে দুই গ্রামের পুরুষরা নিজ এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন। ফলে পুরুষ শুন্য হয়ে পরেছে কমলাপুর ও খাঞ্জাপুর গ্রাম। বিরোধীদলের নির্বাচনে অংশগ্রহণ না করা ও বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান বিহীন শুধুমাত্র ইউপি সদস্য নির্বাচনের ভোটগ্রহণেই বোমা হামলা চালিয়ে এসব হত্যাকান্ডরোধে থানা পুলিশের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। 

এমনকি অধিক ঝুঁকিপূর্ণর তালিকায় থাকা সত্বেও বোমা হামলা চালানো কেন্দ্র দুটিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন না করার বিষয়টিও সচেতন নাগরিকদের আলোচনায় উঠে এসেছে।  

সূত্রমতে, গত ২১ জুন ইউপি নির্বাচনের ভোটের দিন বেলা বারোটার দিকে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোরগ মার্কার ইউপি সদস্য প্রার্থী ফিরোজ মৃধা ও টিউবওয়েল মার্কার প্রতিদ্বন্ধী প্রার্থী মন্টু হাওলাদারের সমর্থকদের মধ্যে ভোট কেন্দ্রের সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এসময় ওই ওয়ার্ডের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে মন্টু হাওলাদারের সমর্থকরা ২০/২৫টি বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে ফিরোজ মৃধার সমর্থক ও চাচাতো ভাই মৌজে আলী মৃধা (৬২) ঘটনাস্থলেই নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়।

এ ঘটনায় নিহতের পুত্র নজরুল ইসলাম মৃধা বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০/৮০ জনকে আসামি করে থানায় হত্যা ও বিস্ফোরক ধারায় মামলা দায়ের করেন। থানা পুলিশ রহস্যজনক ভাবে ওই মামলায় ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজ মৃধা, তার কর্মী ইমন হোসেনের নাম অর্šÍভূক্তর পর তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। এছাড়া একই মামলায় নয়ন মৃধা নামের প্রতিপক্ষের একজনকে গ্রেফতার করা হয়। 

এ ঘটনার জেরধরে গত ২৩ জুন নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজ মৃধাকে গ্রেফতারের প্রতিবাদে গৌরনদী মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ গ্রামবাসী। একইদিন মূল আসামিদের বাদ দিয়ে নিহতের স্বজন ও নিরীহ গ্রামবাসীদের হয়রানির অভিযোগে পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদি নজরুল ইসলাম মৃধা।

সূত্রে আরও জানা গেছে, একইদিন (২১ জুন) সন্ধ্যায় খাঞ্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণার পর বোমা হামলায় আবু বক্কর ফকির (২৮) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জানা গেছে, ওই ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন মৃধার সমর্থকরা ভোটের ফলাফল পেয়ে আনন্দ মিছিল বের করেন। এসময় প্রতিদ্বন্ধী পরাজিত প্রার্থী আরজ আলী সরদারের সমর্থকরা ওই আনন্দ মিছিলে বোমা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই খাঞ্জাপুর গ্রামের আনজু ফকিরের পুত্র ও বিজয়ী প্রার্থীর সমর্থক আবু বক্কর ফকির নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়। 

এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে ৩২ জনকে নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ওই মামলায় সন্দেহভাজন হিসেবে রাজ্জাক সরদার, বাবুল সরদার ও হালিম সরদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।

খোঁজনিয়ে জানা গেছে, বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের বেইলী ব্রীজ সংলগ্ন এলাকায় বসে গত ২৩ জুন সন্ধ্যায় ভ্যানে না আনাকে কেন্দ্র করে কমলাপুর গ্রামের ভ্যানচালক হাদিস সরদারকে মারধর করেন বড়দুলালী গ্রামের সাগর সরদার ও আশিব খান। 

এসময় স্থানীয় বৃদ্ধ শাহআলম খান (৬২) মারামারি থামাতে গিয়ে মাটিতে পরে আহত হন। প্রথমে তাকে গৌরনদী ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করার পর ওইদিন দিবাগত রাত বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি (শাহআলম) মৃত্যুবরন করেন। শাহআলম খান খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী মন্টু হাওলাদারের ভায়রা ও বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের ইদ্রিস ওরফে ইঙ্গুল খানের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২৩ জুন সন্ধ্যায় মারামারি থামানোর পর পূর্বে দুইবার স্টোক করা শাহআলম খান অযু করে স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যাওয়ার পথে অসুস্থ্য হয়ে পরেন। পরবর্তীতে তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে নেয়া হয়। ওইদিন হাসপাতালের দায়িত্বরত এক চিকিৎসক জানিয়েছেন, শাহআলম খানের স্বজনরা মারামারিতে আহত হওয়ার কথা বললেও তার (শাহআলম) শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলোনা।

সূত্রমতে, পরাজিত ইউপি সদস্য প্রার্থী মন্টু হাওলাদারের ভায়রা শাহআলম খানের মৃত্যুর ঘটনায় শুক্রবার তার (শাহআলম) স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় হত্যার অভিযোগ এনে কমলাপুর গ্রামের নির্বাচিত ইউপি সদস্য ফিরোজ মৃধার সমর্থক ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

পুলিশ এজাহারভূক্ত আসামি কমলাপুর গ্রামের হারুন সরদারকে গ্রেফতার করেছেন।

সূত্রমতে, নির্বাচনী সহিংসতায় হত্যাকান্ডের ঘটনায় কমলাপুর ও খাঞ্জাপুর গ্রামে আতঙ্ক দেখা দিয়েছে। এসব হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামি করায় এবং পুলিশ সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করায় দুটি এলাকা পুরুষশুন্য হয়ে পরেছে।

এ ব্যাপারে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আব্দুর রব হাওলাদার বলেন, প্রতিটি মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য পুলিশের একাধিক টিম মাঠে তদন্ত করছেন। এলাকায় এলাকায় পুলিশি টিম বসানো হয়েছে। সার্বক্ষণিক পুলিশ নজরদারিতে রেখেছে। 

তিনি বলেন, যারা এসব ঘটনার সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবেনা। তবে নিরীহদের হয়রানি না করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সর্বশেষ সংবাদ

ঢাবি ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, আবেদন যেদিন থেকে

ঢাবি ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, আবেদন যেদিন থেকে

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

ঢাকার চারপাশের নৌপথ সচলে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার চারপাশের নৌপথ সচলে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

প্রজ্ঞাপন হলেই জুলাই থেকে বকেয়া বেতন পাবেন সরকারি কর্মচারীরা

প্রজ্ঞাপন হলেই জুলাই থেকে বকেয়া বেতন পাবেন সরকারি কর্মচারীরা

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

কুষ্টিয়ায় জমি বিরোধে বড় ভাই নিহত, ছোট ভাই আটক

কুষ্টিয়ায় জমি বিরোধে বড় ভাই নিহত, ছোট ভাই আটক

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত হেলাল মণ্ডলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার রাতে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়া ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম। নিহত নূর ইসলাম (৪৭) ওই গ্রামের মৃত ওহাব মণ্ডলের ছেলে। আটক হেলাল মণ্ডল (৪৩)

কাঁঠালবাগানে দ্বৈত হত্যাকাণ্ড, অভিযুক্ত জামাতা পুলিশের হাতে গ্রেপ্তার

কাঁঠালবাগানে দ্বৈত হত্যাকাণ্ড, অভিযুক্ত জামাতা পুলিশের হাতে গ্রেপ্তার

রাজধানীর কলাবাগান এলাকার কাঁঠালবাগানের একটি বাসায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে মা ও মেয়ে নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত জামাতা হৃদয় ওরফে শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক। পুলিশ জানায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে হৃদয় ওরফে শিপনের সঙ্গে তার স্ত্রীর বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে

টানা অভিযানে শ্রীমঙ্গলে জব্দ আট হাজার ৩০০ ঘনফুট বালু

টানা অভিযানে শ্রীমঙ্গলে জব্দ আট হাজার ৩০০ ঘনফুট বালু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযানে দুই দিনে মোট আট হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। পাশাপাশি একাধিক যন্ত্রপাতি জব্দ, মামলা দায়ের এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত আশিদ্রোন ইউনিয়নের সাইটুলা, রাধানগর ও ভুরভুরিয়া ছড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও

দেবীদ্বারে অপহরণচেষ্টায় জনতার হাতে আটক পাঁচজন, আদালতে প্রেরণ

দেবীদ্বারে অপহরণচেষ্টায় জনতার হাতে আটক পাঁচজন, আদালতে প্রেরণ

কুমিল্লার দেবীদ্বারে পূর্বশত্রুতার জেরে এক যুবককে অপহরণের চেষ্টার ঘটনায় জনতার হাতে আটক পাঁচ যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার বাগুর স্টেশন এলাকায় বিল্লাল হোসেন নামে এক যুবককে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। এ

গণহত্যার বিচার দাবিতে গোপালপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ

গণহত্যার বিচার দাবিতে গোপালপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ

জুলাইয়ের গণহত্যাসহ দেশের সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় গোপালপুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা