
প্রকাশ: ৯ জুন ২০২১, ১৪:৩১

টাঙ্গাইলের কালিহাতি থেকে ২৫ হাজার টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করেছে র্যাব-১২। বুধবার ৯ জুন সকালে উপজেলার সিংহটিয়া এলাকার পাটক্ষেত থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, মোঃ জুলহাস, মোঃ সায়েদ আলী, মোঃ মঞ্জুরুল, মোঃ ফজলু মিয়া, মোঃ মুক্তার হোসেন ও মোঃ মেছের আলী।
টাঙ্গাইল র্যাব-১২, এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সিংহটিয়া গ্রামে অভিযান চালায়। পরে একটি পাট ক্ষেতে জুয়া খেলা অবস্থায় ওই ৬ জুয়াড়িকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় জুয়া খেলার ২৫ হাজার টাকা ও এক বান্ডিল তাস।
পরে তাদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।