রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬২৯ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষি

ঢেঁড়শেই ভাগ্যবদল, শ্রীমঙ্গলে কৃষকের সাফল্য

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২ জুলাই ২০২৫, ১৯:৫৫

শেয়ার করুনঃ
ঢেঁড়শেই ভাগ্যবদল, শ্রীমঙ্গলে কৃষকের সাফল্য

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া কপালিপাড়া গ্রামে একসময় ধানচাষের জন্য ব্যবহৃত বিশাল জমিতে এখন দুলছে সম্ভাবনার ঢেঁড়শ। স্থানীয় চাষিদের উদ্যোগ ও কৃষি কর্মকর্তাদের পরামর্শে এলাকায় ঢেঁড়শ চাষে এসেছে বিপ্লব। ধান কাটার পর পতিত জমিকে কাজে লাগিয়ে লাভজনক সবজি চাষে সফল হয়েছেন গ্রামের কৃষকরা।

এই গ্রামে প্রথম ঢেঁড়শ চাষ শুরু করেন চাষি বিষু রঞ্জন কপালি। তার সফলতা দেখে অনুপ্রাণিত হয়ে একই গ্রামের চাষি অমর কপালিসহ অনেকেই ঢেঁড়শ চাষে ঝুঁকেছেন। অমর কপালি জানান, ধান কাটা শেষে জমি ফেলে না রেখে ঢেঁড়শ রোপণ করায় ফলন ভালো হয়েছে। এখন পর্যন্ত যা বিক্রি করেছেন, তা থেকে খরচ বাদেও ভালো লাভ হয়েছে। তিনি আশা করছেন, চলমান ফলনের ভিত্তিতে দ্বিগুণ লাভ করবেন। পাইকারি বাজারে কেজি প্রতি ২৫ টাকায় বিক্রি করছেন ঢেঁড়শ, যেটি ব্যবসায়ীরা খুচরা বাজারে দ্বিগুণ বা তিনগুণ দামে বিক্রি করছেন।

অপর চাষি বিষু কপালি জানান, তিনি দুই কিয়ার জমিতে ঢেঁড়শ চাষ করেছেন। ২০ হাজার টাকা খরচ করে প্রত্যেক কিয়ারে ৭০ থেকে ৮০ হাজার টাকা লাভের আশা করছেন। তিনি বলেন, চারা রোপণের ৪৫-৪৬ দিন পর থেকেই ফলন আসতে শুরু করেছে এবং একদিন পরপর প্রায় ১৫০-২০০ কেজি ঢেঁড়শ তোলা হচ্ছে। বর্তমানে কেজি প্রতি পাইকারি দাম ২৫-২৮ টাকা হলেও শুরুতে ৯০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।

আরও

মৌলভীবাজারে হাইব্রিড আবাদে ঝুঁকছেন কৃষকরা, হারিয়ে যাচ্ছে দেশীয় ধান

মৌলভীবাজারে হাইব্রিড আবাদে ঝুঁকছেন কৃষকরা, হারিয়ে যাচ্ছে দেশীয় ধান
এ এলাকার কৃষকদের সহযোগিতা করছেন উপজেলা কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. মাসুকুর রহমান। তিনি জানান, ঢেঁড়শের যে জাতটি চাষ হচ্ছে সেটি ‘দুরন্ত’ নামে নতুন সম্প্রসারণাধীন জাত। কম খরচ, কম সময়ে ফলন এবং চাহিদা থাকায় কৃষকেরা এখন ব্যাপকভাবে এ জাত চাষে আগ্রহী।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন জানান, কপালিপাড়া গ্রাম এখন ঢেঁড়শ চাষের জন্য পরিচিতি পেয়েছে। এলাকার প্রায় ২০০ বিঘা জমিতে কৃষকেরা ঢেঁড়শ আবাদ করছেন। এই সবজি চাষে খরচ কম এবং ফলন ভালো হওয়ায় কৃষকেরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। একজন কৃষক বিঘাপ্রতি ৭০-৮০ হাজার টাকা পর্যন্ত লাভ করছেন।

তিনি আরও জানান, ঢেঁড়শ একটি পুষ্টিকর ও জনপ্রিয় সবজি। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, সি, আয়োডিন, ভিটামিন এ এবং অন্যান্য খনিজ উপাদান। এটি গলাফোলা প্রতিরোধ ও হজম শক্তি বাড়াতে সহায়ক। ফলে এর বাজার চাহিদাও রয়েছে ব্যাপক। চাষিরা জানিয়েছেন, ঢেঁড়শ গাছ তিন থেকে চার মাস ফলন দেয়, তাই তারা ধান লাগানোর আগ পর্যন্ত এ চাষ চালিয়ে যাবেন।

সম্ভাবনার ঢেঁড়শশ্রীমঙ্গলকৃষকের সাফল্যঢেঁড়শেই ভাগ্যবদল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের পথ খুলে দিয়েছে ঢেঁড়শ চাষ। কৃষকদের স্বপ্ন এখন মাঠেই ফলছে সবুজ সবজি হয়ে।

আরও

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

ভোরেই চালু আদানির ইউনিট-২, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ

ভোরেই চালু আদানির ইউনিট-২, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে সরকারের বড় উদ্যোগ

জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে সরকারের বড় উদ্যোগ

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

এ সম্পর্কিত আরও পড়ুন

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

জয়পুরহাটের পাঁচবিবিতে চলতি মৌসুমে লাভের আশায় ১ হাজার ৪০ হেক্টর জমিতে পাট চাষ করেছেন কৃষকেরা। তবে মৌসুমের শুরু থেকেই টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকায় পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়েছে। এতে গত বছরের তুলনায় এবার আঁশের ফলন কিছুটা কম হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। অবশ্য বাজারে পাটের দাম ভালো থাকায় ফলন কম হলেও কিছুটা স্বস্তিতে রয়েছেন

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

মৌলভীবাজারের শ্রীমঙ্গল দীর্ঘদিন ধরেই দেশের আনারস উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। পাহাড়ি টিলা, অনুকূল আবহাওয়া, উর্বর মাটি এবং কৃষকদের দীর্ঘ অভিজ্ঞতার কারণে এখানকার আনারস স্বাদ, গন্ধ ও গুণগত মানে দেশের অন্য সব অঞ্চলের চেয়ে আলাদা পরিচিতি পেয়েছে। এবার সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে ফিলিপাইন থেকে আমদানিকৃত উচ্চফলনশীল এমডি-২ জাতের আনারস, যা স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। ইতিহাস ঘেঁটে

আধুনিক প্রযুক্তিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

আধুনিক প্রযুক্তিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

দেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার কারণে উৎপাদন বৃদ্ধি, সময় সাশ্রয় এবং খরচ কমানো সম্ভব হচ্ছে। ফলে কৃষকদের আয়ও বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন অঞ্চলে পাওয়ার টিলার, কম্বাইন হারভেস্টার, রিপার মেশিন, সেচ প্রযুক্তি এবং উন্নত বীজ ব্যবহারের ফলে কৃষিকাজ আরও সহজ ও কার্যকর হয়েছে। আগে যেখানে ফসল কাটতে

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

গ্রীষ্ম এলেই বাজারে মৌসুমি ফলের সমারোহ দেখা যায়। এর মধ্যে প্রথম সারির জনপ্রিয় ফল জামরুল এখন দৃষ্টি কাড়ছে সর্বত্র। দুধসাদা কিংবা লাল রঙের ঘণ্টাকৃতির এই ফলটি আমাদের দেশে জামরুল, আমরুজ, গোলাপজাম কিংবা সাদা জাম নামেও পরিচিত। রসালো ও জলসমৃদ্ধ হওয়ায় গরমের দিনে শরীরকে সতেজ রাখতে জামরুলের জুড়ি নেই। সরেজমিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাখাইছড়া চা বাগান এলাকায় গিয়ে দেখা যায়,

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চলতি ইরি বোরো মৌসুমে ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে বৈরী আবহাওয়া, শ্রমিক সংকট এবং ধানের কম বাজারদরের কারণে চরম উদ্বেগে রয়েছেন তারা। মাঝে মাঝে বৃষ্টিপাতের পর রোদের দেখা মিললেও নিয়মিত বৃষ্টি ধান কাটায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, আগাম জাতের বিআর–২৮ ধান পাকতে শুরু করেছে। কৃষকেরা দ্রুত