সোমবার, ৩ আগস্ট, ২০২৬১৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষিবাংলাদেশ

রাজবাড়ীতে বোরো ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক-কৃষাণী

মইনুল হক মৃধা
মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১৯:২৭

শেয়ার করুনঃ
রাজবাড়ীতে বোরো ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক-কৃষাণী
মাঠজুড়ে চলছে কৃষক-কৃষাণীদের হাসিমুখে ধান কাঁটার ও মাড়াই করার দৃশ্য

পরিশ্রম আর দীর্ঘ কয়েক মাসের অপেক্ষার পর চলছে পাকা ধান কাটার কার্যক্রম। মাঠে মাঠে এখন কৃষাণ-কৃষাণীদের এখন দারুণ ব্যস্ততা। চলছে ধান কাটা, মাড়াই ও সংরক্ষণের কাজ। এরইমধ্যে অনেক কৃষকের গোলাতেও বোরো ধান উঠতে শুরু করেছে। গ্রামীণ জনপদের বেশিরভাগ জায়গাতেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পাকা ধান কর্তন, মাড়াই, ঝাড়াই, সিদ্ধ ও গো-খাদ্য হিসেবে ব্যবহৃত খড়-কুটো শুকাতে ব্যস্ত সময় পাড় করছেন কৃষক-কৃষাণীরা।

রাজবাড়ী জেলার প্রতিটি উপজেলায় বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বোরো ধান কাঁটা ও মাড়াইয়ের মৌসুম। পদ্মা নদীর পাড় ঘেঁষা এই জেলার কৃষকরা এখন ধান কাঁটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মাঠজুড়ে চলছে কৃষক-কৃষাণীদের হাসিমুখে ধান কাঁটার ও মাড়াই করার দৃশ্য। যা প্রাণচাঞ্চল্য এনে দিয়েছে গ্রামীণ জনপদে।

আবহাওয়া অনুকূল এবং বর্ষার পানিতে তলিয়ে না যাওয়ায় জেলার বিভিন্ন উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষক-কৃষাণীরা। সময়মতো বৃষ্টি, অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার ফলে ফলন ভালো হয়েছে। 

আরও

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক
কৃষকরা বলছেন, খরচ তুলনামূলক কম হওয়ায় এবং বাজারে ধানের ভালো দাম থাকায় তারা এবার ভালো লাভের আশা করছেন। 

স্থানীয় কৃষক মো. হাবিবুর সরদার বলেন, এবার ধানের ফলন বেশ ভালো হয়েছে। আমরা কম খরচে চাষ করে ভালো ফলন পেয়েছি। যদি বাজারে দাম ঠিক থাকে, তাহলে এই ধান আমাদের পরিবারের সচ্ছলতা আনবে। তিনি আরও বলেন, বোরো ধান আবাদ করতে জমিতে কোন চাষ করতে হয় না। বর্ষার পানি চলে যাওয়ার পর বোরো ধানের চারা রোপন করলে এই ধানের আবাদ শেষ হয়ে যায়। সুতরাং বোরো ধানে অনেক লাভ হয়। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে পুরো ধান নষ্ট হয়ে যায়। 

গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের কৃষক খবির মোল্লা বলেন, ‘আমি এবার ৫ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছি। প্রথম দিকে ঘন কুয়াশায় বীজতলার কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। তবে স্থানীয় কৃষি অফিসের পরামর্শে সে সমস্যা কাটিয়ে উঠতে পেরেছি। আলহামদুলিল্লাহ, ভালো ফলন হয়েছে।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
রাজবাড়ীবোরো ধানকৃষক-কৃষাণী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
এসময় কুলসুম আক্তার নামের এক নারী কৃষক বলেন, রাজবাড়ী জেলা নদী ভাঙন কবলিত। প্রতি বছর এই জেলার অনেক আবাদি জমি নদী গর্ভে চলে যায়। তবে পদ্মা নদীর পার দিয়ে এবং জেগে উঠা চর এলাকায় প্রতি বছর বোরো ধান আবাদ করা যায়। এবার জেলায় প্রতিটি এলাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। খরচ কম হওয়ায় অনেক লাভবান হওয়া আশা করছি। 

আরও

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়
বদরুল শেষ নামের এক কৃষক বলেন, এবার ৫০ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছি। ধানও অনেক ভাল হয়েছে। তিনি বলেন, আমরা ৪জন মিলে একত্রিত হয়ে বোরো ধানের আবাদ করেছি। আশা করছি এবার ধান আবাদে ভালো লাভবান হবো। 

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, এবার জেলায় প্রায় ৫হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। রাজবাড়ী জেলার ধান এখন মাঠ থেকে ঘরে তুলতে শুরু করেছে কৃষকেরা। স্থানীয় অনেক কৃষক বলছেন, বোরো ধানের আবাদ করা জমি বছরের বেশির সময় নদীর বুকে ডুবে থাকে। বছরে একবার সর্বোচ্চ আবাদ করা যায়। তাও আবার অনেক বছর বর্ষার পানিতে ডুবে যায়। বোরো ধান ঘরে উঠানো অনেক ভাগ্যেও ব্যাপার বলে তারা মনে করেন। তারা বলেন, খরচ কম হলেও বোরো ধানে ঝুঁকি বেশি। যে কারণে কৃষক বোরো ধান আবাদ করায় আগ্রহ পায় না। 

 

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক ড. মো. শহিদুল ইসলাম বলেন, বোরো ধান মূলত নদীর পার এবং চর এলাকায় হয়ে থাকে। বোরো ধানের জমিতে চাষ করতে হয় না। বর্ষার পানি শুকিয়ে যাওয়ার পর বোরো ধানের চারা রোপন করতে হয়। সুতরাং এই ধানে চাষ অনেক লাভবান হওয়া যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

মৌলভীবাজারের শ্রীমঙ্গল দীর্ঘদিন ধরেই দেশের আনারস উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। পাহাড়ি টিলা, অনুকূল আবহাওয়া, উর্বর মাটি এবং কৃষকদের দীর্ঘ অভিজ্ঞতার কারণে এখানকার আনারস স্বাদ, গন্ধ ও গুণগত মানে দেশের অন্য সব অঞ্চলের চেয়ে আলাদা পরিচিতি পেয়েছে। এবার সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে ফিলিপাইন থেকে আমদানিকৃত উচ্চফলনশীল এমডি-২ জাতের আনারস, যা স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। ইতিহাস ঘেঁটে

আধুনিক প্রযুক্তিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

আধুনিক প্রযুক্তিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

দেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার কারণে উৎপাদন বৃদ্ধি, সময় সাশ্রয় এবং খরচ কমানো সম্ভব হচ্ছে। ফলে কৃষকদের আয়ও বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন অঞ্চলে পাওয়ার টিলার, কম্বাইন হারভেস্টার, রিপার মেশিন, সেচ প্রযুক্তি এবং উন্নত বীজ ব্যবহারের ফলে কৃষিকাজ আরও সহজ ও কার্যকর হয়েছে। আগে যেখানে ফসল কাটতে

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

গ্রীষ্ম এলেই বাজারে মৌসুমি ফলের সমারোহ দেখা যায়। এর মধ্যে প্রথম সারির জনপ্রিয় ফল জামরুল এখন দৃষ্টি কাড়ছে সর্বত্র। দুধসাদা কিংবা লাল রঙের ঘণ্টাকৃতির এই ফলটি আমাদের দেশে জামরুল, আমরুজ, গোলাপজাম কিংবা সাদা জাম নামেও পরিচিত। রসালো ও জলসমৃদ্ধ হওয়ায় গরমের দিনে শরীরকে সতেজ রাখতে জামরুলের জুড়ি নেই। সরেজমিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাখাইছড়া চা বাগান এলাকায় গিয়ে দেখা যায়,

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চলতি ইরি বোরো মৌসুমে ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে বৈরী আবহাওয়া, শ্রমিক সংকট এবং ধানের কম বাজারদরের কারণে চরম উদ্বেগে রয়েছেন তারা। মাঝে মাঝে বৃষ্টিপাতের পর রোদের দেখা মিললেও নিয়মিত বৃষ্টি ধান কাটায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, আগাম জাতের বিআর–২৮ ধান পাকতে শুরু করেছে। কৃষকেরা দ্রুত

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও কালবৈশাখী ঝড়ে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন হাওর ও নিম্নাঞ্চলের হাজার হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলার মোট ৫ হাজার ৬২৩ হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায়

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

দুইদিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার প্রথম ইউনিট

দুইদিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার প্রথম ইউনিট

তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার মূল্য

তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার মূল্য

বৈরী আবহাওয়ায় সাগরে মিলছে না ইলিশ, সংকটে জেলে-ব্যবসায়ীরা

বৈরী আবহাওয়ায় সাগরে মিলছে না ইলিশ, সংকটে জেলে-ব্যবসায়ীরা

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে