সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬৩১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষিবাংলাদেশ

মৌলভীবাজারে বোরো ধানের বাম্পার ফলন, ন্যায্য দাম নিয়ে শঙ্কা কৃষকদের

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২১:৩৬

শেয়ার করুনঃ
মৌলভীবাজারে বোরো ধানের বাম্পার ফলন, ন্যায্য দাম নিয়ে শঙ্কা কৃষকদের

মৌলভীবাজার জেলায় চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ৪০ হেক্টর বেশি জমিতে ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলার হাওরাঞ্চলসহ সাত উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, যা কৃষকদের মধ্যে আনন্দ ও আশার সঞ্চার করেছে। তবে ধান উৎপাদনে ব্যয় বাড়ায় ন্যায্যমূল্য নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলার হাওর ও হাওরের বাইরের এলাকায় বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল ৬২ হাজার ১০০ হেক্টর জমি। কিন্তু শেষ পর্যন্ত ৬২ হাজার ১৪০ হেক্টর জমিতে চাষ হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৪০ হেক্টর বেশি। এতে এবার ২ লাখ ৪৮ হাজার ৪০০ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।

সরেজমিনে বড়লেখা উপজেলার হাকালুকি, রাজনগরের কাউয়াদীঘি, শ্রীমঙ্গলের হাইল হাওরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। মাঠে চলছে উৎসবের আমেজ। প্রান্তিক কৃষকরা বলছেন, এমন ফলন দীর্ঘদিন পর দেখেছেন। হাইল হাওর পাড়ের নওয়াগাঁও গ্রামের কৃষক মো. আজাদ মিয়া বলেন, "২৭ একর জমিতে ব্রি-৮৮ জাতের ধান চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে, প্রতি একরে ৫০-৫৫ মন ধান পাবো আশা করছি।" একই গ্রামের কৃষক ফজলু মিয়াও জানান, তার ১০ একর জমিতে বোরো ধানের ফলন আশানুরূপ হয়েছে।

আরও

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা
হাকালুকি হাওরের কৃষক আব্দুস সালাম বলেন, “এবার ৪ একর জমিতে চাষ করেছি, ফলন খুব ভালো হয়েছে। আশা করছি ২০০ মন ধান পাবো।” আলীনগরের কৃষক মো. চুনু মিয়া বলেন, “বর্গা চাষ করেছি, ফলনে সন্তুষ্ট। আগের বছরের ক্ষতি কিছুটা পুষিয়ে যাবে।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এছাড়া ধান কাটা শ্রমিকদেরও দেখা গেছে ব্যস্ত সময় পার করতে। খাইছড়া ও জাগছড়া চা বাগানের অস্থায়ী শ্রমিকরা জানান, মৌসুমে ধান কেটে তারা অতিরিক্ত আয় করেন। গত বছরের তুলনায় এবার মজুরি বেড়েছে, এখন দিনে ৪৫০ টাকা করে পাচ্ছেন, যা আগের বছর ছিল ৩৫০ টাকা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন জানান, ব্রি-৯২, ব্রি-৮৮, বি-৯০ ও বি-২৮ জাতের ধান চাষ হয়েছে। এর মধ্যে ব্রি-৯২ জাতটি হাওর অঞ্চলের জন্য অত্যন্ত উপযোগী হয়েছে, ফলে ফলন আশানুরূপ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে পুরো জেলায় ভালো ফলন পাওয়া যাবে।

বোরো ধানের বাম্পার ফলনমৌলভীবাজার
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
তবে কৃষকদের একাংশের শঙ্কা, যদি ধান কাটার আগেই শিলাবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ ঘটে, তাহলে তাদের ফলনের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তারা সরকারের কাছে ধান সংগ্রহের ন্যায্য দাম নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও

জুড়ীতে হলুদ তরমুজে কৃষিতে নতুন সম্ভাবনা, গণমাধ্যমকর্মীর সাফল্য

জুড়ীতে হলুদ তরমুজে কৃষিতে নতুন সম্ভাবনা, গণমাধ্যমকর্মীর সাফল্য

সর্বশেষ সংবাদ

দেশে এক দিনে ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

দেশে এক দিনে ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

সাবেক উপদেষ্টার দুর্নীতির ১১ হাজার কোটি টাকার অভিযোগ: আসল প্রশ্ন, টাকা দিল কে?

সাবেক উপদেষ্টার দুর্নীতির ১১ হাজার কোটি টাকার অভিযোগ: আসল প্রশ্ন, টাকা দিল কে?

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

গ্যাসসংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল সার কারখানা

গ্যাসসংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল সার কারখানা

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

এ সম্পর্কিত আরও পড়ুন

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

জয়পুরহাটের পাঁচবিবিতে চলতি মৌসুমে লাভের আশায় ১ হাজার ৪০ হেক্টর জমিতে পাট চাষ করেছেন কৃষকেরা। তবে মৌসুমের শুরু থেকেই টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকায় পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়েছে। এতে গত বছরের তুলনায় এবার আঁশের ফলন কিছুটা কম হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। অবশ্য বাজারে পাটের দাম ভালো থাকায় ফলন কম হলেও কিছুটা স্বস্তিতে রয়েছেন

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

মৌলভীবাজারের শ্রীমঙ্গল দীর্ঘদিন ধরেই দেশের আনারস উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। পাহাড়ি টিলা, অনুকূল আবহাওয়া, উর্বর মাটি এবং কৃষকদের দীর্ঘ অভিজ্ঞতার কারণে এখানকার আনারস স্বাদ, গন্ধ ও গুণগত মানে দেশের অন্য সব অঞ্চলের চেয়ে আলাদা পরিচিতি পেয়েছে। এবার সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে ফিলিপাইন থেকে আমদানিকৃত উচ্চফলনশীল এমডি-২ জাতের আনারস, যা স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। ইতিহাস ঘেঁটে

আধুনিক প্রযুক্তিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

আধুনিক প্রযুক্তিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

দেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার কারণে উৎপাদন বৃদ্ধি, সময় সাশ্রয় এবং খরচ কমানো সম্ভব হচ্ছে। ফলে কৃষকদের আয়ও বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন অঞ্চলে পাওয়ার টিলার, কম্বাইন হারভেস্টার, রিপার মেশিন, সেচ প্রযুক্তি এবং উন্নত বীজ ব্যবহারের ফলে কৃষিকাজ আরও সহজ ও কার্যকর হয়েছে। আগে যেখানে ফসল কাটতে

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

গ্রীষ্ম এলেই বাজারে মৌসুমি ফলের সমারোহ দেখা যায়। এর মধ্যে প্রথম সারির জনপ্রিয় ফল জামরুল এখন দৃষ্টি কাড়ছে সর্বত্র। দুধসাদা কিংবা লাল রঙের ঘণ্টাকৃতির এই ফলটি আমাদের দেশে জামরুল, আমরুজ, গোলাপজাম কিংবা সাদা জাম নামেও পরিচিত। রসালো ও জলসমৃদ্ধ হওয়ায় গরমের দিনে শরীরকে সতেজ রাখতে জামরুলের জুড়ি নেই। সরেজমিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাখাইছড়া চা বাগান এলাকায় গিয়ে দেখা যায়,

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চলতি ইরি বোরো মৌসুমে ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে বৈরী আবহাওয়া, শ্রমিক সংকট এবং ধানের কম বাজারদরের কারণে চরম উদ্বেগে রয়েছেন তারা। মাঝে মাঝে বৃষ্টিপাতের পর রোদের দেখা মিললেও নিয়মিত বৃষ্টি ধান কাটায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, আগাম জাতের বিআর–২৮ ধান পাকতে শুরু করেছে। কৃষকেরা দ্রুত