বুধবার, ২২ এপ্রিল, ২০২৬৯ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আবহাওয়া

দেশের সাত জেলায় ঝড়ের সম্ভাবনা, অব্যাহত বৃষ্টি

আবহাওয়া
আবহাওয়া , ডেস্ক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫, ১১:৪৫

শেয়ার করুনঃ
দেশের সাত জেলায় ঝড়ের সম্ভাবনা, অব্যাহত বৃষ্টি

টানা কয়েকদিনের বৃষ্টিতে দেশের তাপমাত্রা অনেকটাই কমে এসেছে। রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে একদিকে যেমন গরমের দাপট প্রশমিত হয়েছে, তেমনি কোথাও কোথাও জলাবদ্ধতার সমস্যাও দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যার মধ্যে সাত জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এ অবস্থায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

আরও

নতুন শৈত্যপ্রবাহ কনকনের দাপটে কাঁপবে দেশ

নতুন শৈত্যপ্রবাহ কনকনের দাপটে কাঁপবে দেশ

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নীলফামারীর রাজারহাটে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২০, নীলফামারীর ডিমলায় ৮২, নওগাঁর বাদলগাছীতে ৬৭, নেত্রকোণায় ৬৫, কুষ্টিয়ার কুমারখালীতে ৬১ এবং রংপুরে ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃষ্টি অব্যাহত থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে যাত্রীভোগান্তি বেড়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চলগুলোতে পানি জমে কৃষিক্ষেত ও বসতবাড়িতে সমস্যা তৈরি করেছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। তবে আপাতত বৃষ্টি অব্যাহত থাকবে। আগামী কয়েকদিন দেশের অধিকাংশ স্থানে আকাশ মেঘলা থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির ধারা বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বৃষ্টিঝড়বৃষ্টি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মৌসুমি প্রভাব কিছুটা দুর্বল না হওয়া পর্যন্ত বৃষ্টি পুরোপুরি থামার সম্ভাবনা নেই। তারা পরামর্শ দিয়েছেন, উপকূলীয় অঞ্চলে বসবাসকারীদের সতর্ক থাকতে এবং নদীপথে চলাচলকারীদের আবহাওয়া বার্তা অনুসরণ করতে।

আরও

১২ জানুয়ারি পর্যন্ত বাড়ছে শৈত্যপ্রবাহ, কাঁপবে দেশ

১২ জানুয়ারি পর্যন্ত বাড়ছে শৈত্যপ্রবাহ, কাঁপবে দেশ

বিশেষজ্ঞরা বলছেন, টানা বৃষ্টির এ ধারা দেশের কৃষিক্ষেতের জন্য একদিকে ইতিবাচক হলেও কিছু অঞ্চলে অতিবৃষ্টির কারণে ক্ষতির আশঙ্কাও রয়েছে। বিশেষত ধানের জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে বৃষ্টির মধ্যেও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তারা।

সর্বশেষ সংবাদ

জুলাইয়ে দেশব্যাপী শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ শুরু

জুলাইয়ে দেশব্যাপী শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ শুরু

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু

৫১ ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হজযাত্রী

৫১ ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হজযাত্রী

বজ্রপাতে নিহত ছেলের কবর পাহারায় রাত জাগছেন বৃদ্ধ বাবা

বজ্রপাতে নিহত ছেলের কবর পাহারায় রাত জাগছেন বৃদ্ধ বাবা

পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ পাঁচ সদস্য গুলিবিদ্ধ

পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ পাঁচ সদস্য গুলিবিদ্ধ

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশের বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা

দেশের বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টা থেকে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ,

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা নিয়ে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার বিকেলে প্রকাশিত পূর্বাভাসে ঢাকাসহ পাঁচটি অঞ্চলে শক্তিশালী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, বিকাল ৪টা থেকে রাত ১টার মধ্যে ঢাকাসহ টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার

ঢাকাসহ পাঁচ বিভাগের ওপর কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ পাঁচ বিভাগের ওপর কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের ৪৪ জেলার ওপর দিয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ঝড়ের সঙ্গে বজ্রপাত এবং বিচ্ছিন্ন শিলাবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা (১৩ জেলা), খুলনা (১০ জেলা), বরিশাল (৬ জেলা), চট্টগ্রাম (১১ জেলা) ও সিলেট (৪ জেলা) বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে

তিন জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা !

তিন জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা !

দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা প্রকাশ করা হয়েছে, যা জনজীবনে সাময়িক বিঘ্ন ঘটাতে পারে। সংস্থাটি জানিয়েছে, বুধবার দুপুরের মধ্যে যশোর, কুষ্টিয়া ও খুলনা জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা

শহরে বাড়ছে তাপমাত্রা, নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

শহরে বাড়ছে তাপমাত্রা, নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রোববার (২৯ মার্চ) তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের বেলায় ঢাকাবাসীকে বাড়তি গরম ও ভ্যাপসা অনুভূতির জন্য প্রস্তুত থাকতে হবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এই সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাতাস পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০