মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬২৫ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি, বাড়তি সতর্কতা

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৯:১৬

শেয়ার করুনঃ
ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি, বাড়তি সতর্কতা

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে সেনা সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন। বুধবার সুপ্রিমকোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে সেনা সদর দপ্তরের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে চিঠিটি পাঠানো হয়েছে। রায় ঘোষণার সময় ও তার আগে-পরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত থাকার নির্দেশনাও সংশ্লিষ্ট বাহিনীকে জানানো হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণার পর একই ধরনের চিঠি পাঠানো হলে সুপ্রিমকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন করা হয়েছিল। বিচার সংশ্লিষ্ট একটি উচ্চপদস্থ সূত্র জানায়, মামলাটির সংবেদনশীলতা, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সামাজিক উত্তেজনার সম্ভাবনা বিবেচনায় নিরাপত্তা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়েছে।

আরও

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে নতুন ফ্যামিলি কার্ড, আগামীকাল উদ্বোধন

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে নতুন ফ্যামিলি কার্ড, আগামীকাল উদ্বোধন
ইতোমধ্যে ঢাকাসহ চারটি জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, রায় ঘোষণার দিন আদালত এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা রয়েছে এবং সে কারণেই আগাম এই নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলার তিন আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন ইতোমধ্যে ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।

রায় ঘোষণার তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আদালত এলাকাজুড়ে উত্তেজনা বাড়ছে, আর কঠোর নিরাপত্তায় ঢেকে যাচ্ছে বিচারপতি ভবন, ট্রাইব্যুনাল চত্বর ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলো।

সুপ্রিমকোর্টআন্তর্জাতিকঅপরাধট্রাইব্যুনালবাড়তি সতর্কতা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে নতুন ফ্যামিলি কার্ড, আগামীকাল উদ্বোধন

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে নতুন ফ্যামিলি কার্ড, আগামীকাল উদ্বোধন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

এ সম্পর্কিত আরও পড়ুন

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে জাকাত ব্যবস্থাপনা বিষয়ক এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে কার্যকর জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচনে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে জাকাত বোর্ড

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

দেশের জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ তেল ডিপোগুলোর নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জ্বালানি ডিপো থেকে কিছু ক্ষেত্রে ডিলারদের হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে কয়েকটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে ‘মব কালচার’ বা দলবদ্ধ সহিংসতার প্রবণতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। তিনি বলেন, মব সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং কেউ যদি মব স্টাইলে কারও ওপর জুলুম করে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (৯ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে নতুন ফ্যামিলি কার্ড, আগামীকাল উদ্বোধন

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে নতুন ফ্যামিলি কার্ড, আগামীকাল উদ্বোধন

কড়াইল বস্তি সংলগ্ন বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে মঙ্গলবার (১০ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নারীপ্রধান পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন। পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে মোট ৩৭,৫৬৭টি নারীপ্রধান পরিবার কার্ড পাবেন। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, নারী ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের নারীকে

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির আওতায় থাকছেন না যারা

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির আওতায় থাকছেন না যারা

বাংলাদেশ সরকার আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে। এছাড়া ১৮ মার্চ (বুধবার) মধ্যবর্তী দিনে এক দিনের বিশেষ সরকারি ছুটিও কার্যকর হবে। রোববার (৮ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে সব ধরনের সেবা