
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:৪৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ৬১তম জন্মদিনে প্রকাশিত এক ফেসবুক পোস্টে ডিজিটাল যুগে নারীর নিরাপত্তা, সুযোগ ও ঝুঁকি নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরেছেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি যেমন দৈনন্দিন কাজকে সহজ করেছে, তেমনি বৈশ্বিক সম্পর্ক, রাষ্ট্র পরিচালনা এবং ব্যক্তিজীবনের প্রতিটি স্তরকে গভীরভাবে প্রভাবিত করছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তন যে বাংলাদেশকে আমূল বদলে দিয়েছে, তা উপেক্ষা করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

