
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১৯:৪২

মহেশখালীর সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে চার দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত টার্মিনালটি বন্ধ থাকবে। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সারা দেশে তীব্র স্বল্পচাপের আশঙ্কা করছে পেট্রোবাংলা।
