শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রুবেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি ইসমাইল মাহমুদ, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি কাওছার ইকবাল, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আবুজার বাবলা, আরপি নিউজ ডটকমের সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, আনন্দবাজার পত্রিকার প্রতিনিধি এম মুসলিম চৌধুরী, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি শামসুল ইসলাম শামীম, বাংলাদেশ প্রতিক্ষণের বার্তা সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, দৈনিক সংগ্রামের প্রতিনিধি এম এ রব, দৈনিক করতোয়ার প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর, আমাদের কণ্ঠের প্রতিনিধি মো. শাকের আহম্মেদ, বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মিজানুর রহমান আলম, দৈনিক উত্তর-পূর্বকোণের প্রতিনিধি মামুন আহমেদ, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি মুস্তাকিম আল মুনতাজ, দৈনিক অর্থনীতির কাগজের প্রতিনিধি মো. ইমরান হোসেন, দৈনিক জৈন্তাপুর বার্তার প্রতিনিধি মো. রবি উদ্দিন এবং দৈনিক দেশ চিত্রের প্রতিনিধি আশিকুর রহমান চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের সাংবিধানিক ও পেশাগত দায়িত্বের অংশ। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ এবং পেশাগত দায়িত্ব পালনে ভীতি সৃষ্টির অপচেষ্টা বলে তাঁরা মনে করেন।
তাঁরা আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং জনস্বার্থে তথ্য প্রকাশের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জনস্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ সংকুচিত হলে সাধারণ মানুষের জানার অধিকার ক্ষতিগ্রস্ত হবে।