শুক্রবার, ২২ মে, ২০২৬৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

শ্রীমঙ্গলে ফুলে-ফলে সুশোভিত বিরল নাগলিঙ্গম গাছ, মুগ্ধ দর্শনার্থীরা

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ১৩:৩১

শেয়ার করুনঃ
শ্রীমঙ্গলে ফুলে-ফলে সুশোভিত বিরল নাগলিঙ্গম গাছ, মুগ্ধ দর্শনার্থীরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) সংলগ্ন পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা বিরল প্রজাতির নাগলিঙ্গম গাছটি বর্তমানে ফুল ও ফলে ভরে উঠেছে। দৃষ্টিনন্দন এই বৃক্ষ প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিশালাকৃতির নাগলিঙ্গম গাছটির গুঁড়ি ফুঁড়ে লম্বা লতার মতো ছড়ায় অসংখ্য কুঁড়ি। এসব কুঁড়ি থেকেই একসঙ্গে ফুটেছে ফুল এবং ধরেছে গোলাকার ফল—যা এই গাছের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য। গাঢ় গোলাপি ও হালকা হলুদ মিশ্রণের ফুলগুলো দেখতে অত্যন্ত আকর্ষণীয়। ফুলের পরাগচক্র সাপের ফণার মতো হওয়ায় এর নাম হয়েছে নাগলিঙ্গম।

শিশুদের ফুটবলের মতো আকারের খয়েরি রঙের ফলগুলো খাদ্যযোগ্য নয়। ফলে পাকলে গাছ থেকে পড়ে মাটিতেই পচে যায়। তবে ফুল ও ফল একই সময়ে শোভা পাওয়ায় গাছটির সৌন্দর্য বহুগুণ বেড়েছে। সকাল-বিকাল পুরো ইনস্টিটিউট এলাকা সুগন্ধে ভরে ওঠে।

আরও

দুই শতকের শ্রম, তবুও দারিদ্র্যের চক্রে চা শ্রমিকরা

দুই শতকের শ্রম, তবুও দারিদ্র্যের চক্রে চা শ্রমিকরা
প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে শত শত দর্শনার্থী এই বিরল বৃক্ষ দেখতে আসছেন। নরসিংদী থেকে আসা কলেজছাত্রী তামন্না নুসরাত বলেন, “গাছের গুঁড়ি থেকে ফুল ফোটে—এমন দৃশ্য আগে কখনও দেখিনি।” ঢাকার দর্শনার্থী লাবিব আবরার জানান, “ফুলের সৌন্দর্য সত্যিই অসাধারণ।”

গাছটিতে সংযুক্ত তথ্যফলক থেকে জানা যায়, ১৯৯৩ সালে বাংলাদেশ চা-বোর্ডের তৎকালীন চেয়ারম্যান ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আল হোসেন নাগলিঙ্গম গাছটির চারা রোপণ করেন। বর্তমানে প্রায় ৩৩ বছর বয়সী গাছটি বিশাল আকার ধারণ করেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
গ্রীষ্ম ও বর্ষাকালে ফুল ফোটার মৌসুম শুরু হয়। তিন মিটার দীর্ঘ মঞ্জুরিতে ফুল ফুটে থাকে। মৌমাছি এর প্রধান পরাগবাহক হিসেবে কাজ করে। ফুল শুকিয়ে শক্ত গোলাকার ফলে পরিণত হয়।

বিটিআরআই’র পরিচালক উদ্ভিদবিজ্ঞানী ড. ইসমাইল হোসেন জানান, পৃথিবীতে নাগলিঙ্গম গাছ এখন বিলুপ্তির পথে। এর ইংরেজি নাম ‘ক্যানন বল’। মধ্য ও দক্ষিণ আমেরিকার উষ্ণ বনাঞ্চল এ গাছের আদি নিবাস।

শ্রীমঙ্গলনাগলিঙ্গমপ্রকৃতিসৌন্দর্য
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ
ফুল, পাতা ও বাকলে রয়েছে ঔষধি গুণ। এসব অংশ থেকে তৈরি ওষুধ নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। ৩৫ মিটার পর্যন্ত উচ্চতার এই চিরহরিৎ বৃক্ষ বছরে একাধিকবার নতুন পাতা ও ফুল ধারণ করে, যা প্রকৃতিপ্রেমীদের জন্য অনন্য এক অভিজ্ঞতা হয়ে উঠেছে।

সর্বশেষ সংবাদ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিটের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিটের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

সরাইলে “ভূমি সেবা মেলা” উপলক্ষে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সরাইলে “ভূমি সেবা মেলা” উপলক্ষে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জনপ্রিয় সংবাদ

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রাণপ্রাচুর্য আর অপরূপ বর্ণালিতে মৌলভীবাজারকে রাঙিয়ে দিয়েছে প্রকৃতি

প্রাণপ্রাচুর্য আর অপরূপ বর্ণালিতে মৌলভীবাজারকে রাঙিয়ে দিয়েছে প্রকৃতি

গ্রীষ্মের শুরুতেই ফুলের রঙে রঙিন হয়ে উঠেছে মৌলভীবাজার শহর ও পর্যটন নগরী শ্রীমঙ্গল। কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, রাধাচূড়া, কনকচূড়া, ক্যাসিয়া জাভানিকা, কুর্চি ও কাঠগোলাপ ফুলের অপূর্ব সমারোহে প্রকৃতি যেন নতুন সাজে সেজেছে। সরেজমিনে দেখা গেছে, মৌলভীবাজার-সিলেট রোড, শহরের কোর্ট রোড, মনু নদীসংলগ্ন শান্তিবাগ ওয়াকওয়ে, কোদালীপুল এলাকা এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কজুড়ে ফুলে ভরে উঠেছে রাস্তার দুই পাশ। বাতাসে দুলছে সোনালুর ঝুলন্ত হলুদ পুষ্পমালা, কৃষ্ণচূড়ার

দুই শতকের শ্রম, তবুও দারিদ্র্যের চক্রে চা শ্রমিকরা

দুই শতকের শ্রম, তবুও দারিদ্র্যের চক্রে চা শ্রমিকরা

বাংলাদেশের চা শিল্প জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হলেও এ শিল্পের প্রাণ—চা শ্রমিকদের জীবনমান এখনো উন্নয়নের মূলধারার বাইরে রয়ে গেছে। দেশের ১৬৭টি চা বাগানে কর্মরত লক্ষাধিক শ্রমিকের শ্রমে প্রতিবছর রেকর্ড পরিমাণ চা উৎপাদন হচ্ছে এবং বিশ্বের অন্তত ২৫টি দেশে বাংলাদেশি চা রপ্তানি হচ্ছে। অথচ উৎপাদনের মূল কারিগর শ্রমিকরাই সবচেয়ে কম মজুরির বাস্তবতায় জীবনযাপন করছেন। তথ্য অনুযায়ী, বর্তমানে চা বাগানের স্থায়ী শ্রমিকদের

সাতছড়ি উদ্যানে দেখা মিলল বিরল সিঁদুরে মৌটুসি পাখির

সাতছড়ি উদ্যানে দেখা মিলল বিরল সিঁদুরে মৌটুসি পাখির

প্রকৃতি ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ উপাদান পাখি। পৃথিবীর উড়ন্ত সৌন্দর্যের অন্যতম প্রতীক এই প্রাণীকুলের মধ্যে সৌন্দর্যের দিক থেকে বিশেষভাবে আলোচিত মধুচুষকি গোত্রের পাখিরা। বিশেষ করে মৌটুসি পাখিরা তাদের রঙ, উড়ার ভঙ্গি, সুরেলা ডাক ও বাসা তৈরির অনন্য দক্ষতার কারণে আলাদা মর্যাদা পেয়েছে। এই গোত্রের অন্যতম আকর্ষণীয় ও দুর্লভ আবাসিক পাখি ‘সিঁদুরে মৌটুসি’র সাম্প্রতিক দেখা মিলেছে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে। সম্প্রতি শ্রীমঙ্গলের শৌখিন

শ্রীমঙ্গলে ফুটেছে দুর্লভ ক্যাসিয়া জাভানিকা ফুল, ছড়াচ্ছে মুগ্ধতা

শ্রীমঙ্গলে ফুটেছে দুর্লভ ক্যাসিয়া জাভানিকা ফুল, ছড়াচ্ছে মুগ্ধতা

গ্রীষ্মের তীব্র খরতাপের মধ্যেও মৌলভীবাজার জেলার বিভিন্ন সড়কজুড়ে এখন প্রকৃতির রঙিন উৎসব। সবুজ গাছগাছালি আর রংবেরঙের ফুলে সেজেছে জেলার শ্রীমঙ্গল শহরসহ আশপাশের এলাকা। কৃষ্ণচূড়া, জারুল, সোনালু ও নানা প্রজাতির ফুলগাছের পাশাপাশি বিশেষভাবে নজর কাড়ছে দুর্লভ লাল সোনাইল বা ক্যাসিয়া জাভানিকা ফুলগাছ। সরজমিনে দেখা যায়, শ্রীমঙ্গল কলেজ রোড এলাকায় পাঁচ বছর বয়সী ক্যাসিয়া জাভানিকা গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা গোলাপি

‘শান্তিবাগ ওয়াকওয়ে’ ফুটছে নানা রঙের দুুষ্প্রাপ্য ফুল, মুগ্ধ দর্শনার্থীরা

‘শান্তিবাগ ওয়াকওয়ে’ ফুটছে নানা রঙের দুুষ্প্রাপ্য ফুল, মুগ্ধ দর্শনার্থীরা

মৌলভীবাজার শহরসংলগ্ন মনু নদের পাড় ঘেঁষে নির্মিত শান্তিবাগ ওয়াকওয়ে এখন যেন এক জীবন্ত ফুলের উদ্যান। বসন্তের আবেশ আর ঋতু পরিবর্তনের ছোঁয়ায় ওয়াকওয়ের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব সীমা পর্যন্ত ফুটেছে নানা রঙ ও প্রজাতির ফুল, যা প্রতিদিন আকৃষ্ট করছে প্রকৃতিপ্রেমী মানুষকে। সরেজমিনে দেখা যায়, ওয়াকওয়ের ভেতরে ও বাইরে দেশি-বিদেশি বিভিন্ন গাছের সমারোহ। দুষ্প্রাপ্য সাদা কুরচি, বাটারকাপ ট্রি, মরু ক্যাসিয়া, অশোকমঞ্জরি, কাঠগোলাপ, রাঁধাচূড়া