
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১২:৩৯

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক ৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের মোট ১৮২ নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ২০২৬ সালের অক্টোবরের শেষ সপ্তাহে জোহর রাজ্যের পেকান নেনাস অভিবাসন আটককেন্দ্র থেকে তাদের প্রত্যাবাসন করা হয়।
