প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১৮:১২

করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সরাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ রোববার(৮ নভেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।সরাইল উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প:প: বিভাগ কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন।
