
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১৮:২২

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিয়মিত অভিযানে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারি দল বিজিবির টহল দলের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে এক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে বিজিবি।
