বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬২৬ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

চরাঞ্চলে ঘোড়ার গাড়িতে ফসল পরিবহন, দুর্ভোগ কমেনি কৃষকের

মইনুল হক মৃধা
মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৮

শেয়ার করুনঃ
চরাঞ্চলে ঘোড়ার গাড়িতে ফসল পরিবহন, দুর্ভোগ কমেনি কৃষকের

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর মহিদাপুর, মজলিশপুর ও চর কর্ণেশন এলাকা কৃষি উৎপাদনের জন্য পরিচিত হলেও যোগাযোগ সংকটের কারণে কৃষকদের ভোগান্তি বাড়ছে। উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্তে অবস্থিত এই চরাঞ্চল মূলত কৃষিনির্ভর, যেখানে অধিকাংশ মানুষ কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন। দিগন্তজুড়ে ফসলের সমারোহ থাকায় এলাকাটিকে ফসলের স্বর্গরাজ্য বললেও কম বলা হবে না বলে স্থানীয়রা জানান।

মৌসুমভেদে এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি ও বেগুনের আবাদ হয়। বর্তমানে পেঁয়াজ ও রসুনের আবাদ শেষ পর্যায়ে রয়েছে। এসব ফসল তোলার পর শুরু হবে ইরি ধান ও মিষ্টি কুমড়ার চাষ। তবে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে গিয়ে কৃষকদের পড়তে হয় চরম দুর্ভোগে। চরাঞ্চলের ভাঙাচোরা রাস্তার কারণে কৃষিপণ্য পরিবহনে প্রধান ভরসা হয়ে উঠেছে ঘোড়ার গাড়ি, যা খরচ বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ।

কৃষকরা জানান, ক্ষেত থেকে ফসল তুলে প্রথমে ঘোড়ার গাড়িতে করে মূল সড়কে আনতে হয়, পরে অন্য যানবাহনে শহরে পাঠাতে হয়। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হয়, ফলে লাভের পরিমাণ কমে যায়। স্থানীয় কয়েকজন কৃষক আক্ষেপ করে বলেন, “সারা বছর কষ্ট করে ফসল ফলিয়েও ভালো রাস্তা না থাকায় আমাদের খরচ বেড়ে যায়। রাস্তা ঠিক হলে আমরা অনেক উপকৃত হতাম।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি
পদ্মা নদীর কোলঘেঁষে গড়ে ওঠা হওয়ায় বছরে প্রায় চার মাস অধিকাংশ কৃষিজমি পানির নিচে থাকে। এ সময় অনেক কৃষক মাছ শিকারেও যুক্ত থাকেন। উজানচর ইউনিয়নের ইউপি সদস্য মো. রাসেল শেখ জানান, চরবাসীর চলাচল ও কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে মজলিশপুর ব্রিজ নির্মাণ করা হয়েছে এবং রাস্তার কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে ভোগান্তি অনেকটাই কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গোয়ালন্দচরাঞ্চলফসল পরিবহন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

এ সম্পর্কিত আরও পড়ুন

ছয় মাসেই রেকর্ড চা উৎপাদন, সুদিন ফিরছে দেশের বাগানে

ছয় মাসেই রেকর্ড চা উৎপাদন, সুদিন ফিরছে দেশের বাগানে

নানা প্রতিকূলতা ও উৎপাদন ব্যয়ের চাপ কাটিয়ে দেশের চা শিল্পে আবারও সুদিনের আভাস দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত, সঠিক ব্যবস্থাপনা এবং চায়ের নিলামে ভালো দাম পাওয়ায় চলতি বছরের প্রথম ছয় মাসে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে। গত তিন বছরের প্রথমার্ধের তুলনায় এ উৎপাদন সর্বোচ্চ। চলতি বছরে দেশে ১০ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জুন

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পতিত ও পরিত্যক্ত জমিতে উন্নত জাতের পেয়ারা চাষ কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। জায়ফরনগর ইউনিয়নের চম্পকলতা গ্রামের কৃষক ইমামুল হোসেন মাত্র দুই বিঘা জমিতে পেয়ারা বাগান করে সাফল্য পাওয়ার পর স্থানীয় অন্য কৃষকেরাও এ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ইমামুল হোসেন উন্নত জাতের ‘গোল্ডেন এইট’ ও ‘গোল্ডেন টেন’-এর ৬৭টি চারা রোপণ করে বাগান শুরু করেন। আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ

যমুনার তীরে বেহুলা ভাসান, বেঁচে আছে বাংলার লোকঐতিহ্য

যমুনার তীরে বেহুলা ভাসান, বেঁচে আছে বাংলার লোকঐতিহ্য

বেহুলা ভাসান বা শ্রাবণের ডালা ভাসান কেবল একটি লোকাচার নয়, এটি বাংলার লোকবিশ্বাস, মনসামঙ্গল কাব্যের কাহিনি, নদীমাতৃক জীবন ও গ্রামীণ সংস্কৃতির জীবন্ত প্রতিফলন। সময়ের পরিবর্তনে বাংলার অনেক প্রাচীন লোকাচার হারিয়ে গেলেও মানুষের বিশ্বাস, আবেগ ও সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতায় এখনো টিকে আছে এই ঐতিহ্য। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় প্রতিবছর শ্রাবণ মাসের শেষ দিকে যমুনা নদীর তীরে বেহুলা ভাসানকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

শ্রীমঙ্গলে কাঁটায় ভরা ক্যাকটাসে রাতজাগা ফুলের মুগ্ধতা

শ্রীমঙ্গলে কাঁটায় ভরা ক্যাকটাসে রাতজাগা ফুলের মুগ্ধতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিদ্যাবিল টি এস্টেটে দেখা মিলেছে বিরল একাধিক ফুলের কুঁড়ি বহনকারী কলামার ক্যাকটাসের। দৃষ্টিনন্দন এই ক্যাকটাসের সবুজ কাণ্ডের বিভিন্ন অংশে ফুটেছে সবুজ-হলুদ ফুল। কাঁটায় ভরা উদ্ভিদটির এমন ব্যতিক্রমী ফুল স্থানীয়দের পাশাপাশি উদ্ভিদপ্রেমীদেরও কৌতূহলী করে তুলেছে। ক্যাকটাস নানা বর্ণ ও বৈচিত্র্যের হয়ে থাকে। কোনো প্রজাতিতে কাঁটা কম, কোনোটি কাঁটায় ভরা। মরু অঞ্চলের উদ্ভিদ হলেও ঘরের গাছ হিসেবেও ক্যাকটাসের জনপ্রিয়তা বাড়ছে।

বিলুপ্তির শঙ্কা কাটিয়ে মৌলভীবাজারে ফিরছে পাহাড়ি ফল চাম কাঁঠাল

বিলুপ্তির শঙ্কা কাটিয়ে মৌলভীবাজারে ফিরছে পাহাড়ি ফল চাম কাঁঠাল

গ্রীষ্ম এলেই মৌলভীবাজারের পাহাড়, টিলা, চা-বাগান ও বনাঞ্চলে চোখে পড়ে এক বিশেষ ফল—চাম কাঁঠাল। সবুজ চা-বাগান আর টিলাবেষ্টিত প্রকৃতির মাঝে গাছের কাণ্ডজুড়ে ঝুলে থাকা এই ছোট আকারের ফল যেন প্রকৃতির অনন্য সৌন্দর্যের অংশ হয়ে ওঠে। স্থানীয়ভাবে এটি ‘চাপালিশ’ নামেও পরিচিত। দেখতে অনেকটা কাঁঠালের মতো হলেও আকারে ছোট এবং স্বাদে টক-মিষ্টি হওয়ায় সাধারণ কাঁঠাল থেকে এটি আলাদা। সম্প্রতি সরেজমিনে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া

সর্বশেষ সংবাদ

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ, নেই কোনো প্রশিক্ষণ ফি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ, নেই কোনো প্রশিক্ষণ ফি

৬৪ জেলায় সার মনিটরিং, মজুত চাহিদার চেয়ে অনেক বেশি

৬৪ জেলায় সার মনিটরিং, মজুত চাহিদার চেয়ে অনেক বেশি

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস