প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৬:২১

উড়োজাহাজ স্বল্পতার অজুহাতে বরিশাল সেক্টরে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত শুক্রবার (২৫ জুলাই) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় বরিশাল বিভাগের রাজধানীসহ পায়রা সমুদ্রবন্দর এবং কুয়াকাটা পর্যটন কেন্দ্রে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ বন্ধ হয়ে গেল। এতে সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
