বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬১৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

সিলেটে স্বাস্থ্যসেবা ধুঁকছে চিকিৎসকের সংকটের ভিড়ে, খালি ৫৮% পদ

সিলেট প্রতিনিধি
সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ২০:৪

শেয়ার করুনঃ
সিলেটে স্বাস্থ্যসেবা ধুঁকছে চিকিৎসকের সংকটের ভিড়ে, খালি ৫৮% পদ

সিলেট বিভাগের চার জেলায় স্বাস্থ্য খাতে চরম জনবল সংকট দেখা দিয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মোট ৫২৬টি চিকিৎসকের পদের মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ২২৫ জন। বাকি ৩০১টি পদ ফাঁকা। এই সংকটের প্রভাবে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ও গ্রামাঞ্চলের সাধারণ মানুষ।

তথ্যমতে, সিলেট জেলায় ১৭১ পদের বিপরীতে কর্মরত আছেন ১০২ জন, সুনামগঞ্জে ১৩৩ পদের মধ্যে ৫৭ জন, হবিগঞ্জে ১১৯ জনের মধ্যে ৪৪ জন এবং মৌলভীবাজারে ১০৩ পদের বিপরীতে মাত্র ২২ জন চিকিৎসক কর্মরত। এছাড়া জুনিয়র কনসালটেন্টের ২৪১টি পদের মধ্যে নিয়োজিত রয়েছেন ১১০ জন। যার মধ্যে সিলেটে ৪৫, সুনামগঞ্জে ১৮, হবিগঞ্জে ২২ এবং মৌলভীবাজারে ২৫ জন কর্মরত রয়েছেন।

সব মিলিয়ে স্বাস্থ্য বিভাগে জনবল সংকট ভয়াবহ রূপ নিয়েছে। সিলেট বিভাগের ৩৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৩টি ২০ শয্যার হাসপাতাল এবং ৮৫টি উপ-স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও টেকনেশিয়ানের অভাব রয়েছে। এর ফলে রোগীরা প্রয়োজনীয় সেবা না পেয়ে বাধ্য হচ্ছেন বেসরকারি ক্লিনিক বা মেডিকেল সেন্টারে ছুটতে।

আরও

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি
বিশেষ করে সিলেটের কানাইঘাট উপজেলায় ১৬টি পদের মধ্যে কার্যত কর্মরত রয়েছেন মাত্র একজন চিকিৎসক, তিন লাখ মানুষের সেবা দিচ্ছেন তিনি একাই। অনেক চিকিৎসক গ্রামে বা উপজেলায় পদায়ন পেলেও সেখানে থাকেন না। অনেকে শহরের বড় হাসপাতালে কর্মরত থাকলেও বেতন-ভাতা নিচ্ছেন উপজেলার হাসপাতাল থেকে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
রোগীদের অভিযোগ, উপজেলা পর্যায়ে গিয়ে প্রাথমিক চিকিৎসাও না পেয়ে তাদের পাঠিয়ে দেওয়া হয় জেলা সদর হাসপাতালে। ফলে সেখানে রোগীর চাপ দিন দিন বেড়েই চলেছে। একাধিক রোগীর মৃত্যুও ঘটেছে চিকিৎসকের অনুপস্থিতির কারণে। ধর্মপাশার হারিছ মিয়া জানান, বুকের ব্যথা নিয়ে হাসপাতালে গেলেও কোনো প্রাথমিক চিকিৎসা না দিয়ে তাকে সরাসরি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়।

এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, চিকিৎসক সংকট বাস্তবতা হলেও যারা কর্মরত রয়েছেন, তারা আন্তরিকভাবে কাজ করছেন। তিনি জানান, বর্তমান বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ফলাফল প্রকাশের পর নতুন চিকিৎসক পদায়ন হলে এই সংকট কিছুটা লাঘব হবে।

সিলেটে স্বাস্থ্যসেবাখালি ৫৮% পদচিকিৎসকসংকট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের আদালতে সিকদার গ্রুপের সম্পদ ফেরাতে বাংলাদেশের বড় পদক্ষেপ

যুক্তরাষ্ট্রের আদালতে সিকদার গ্রুপের সম্পদ ফেরাতে বাংলাদেশের বড় পদক্ষেপ

ক্লিন হার্ট নয়, সমন্বিত অভিযান জোরদার করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্লিন হার্ট নয়, সমন্বিত অভিযান জোরদার করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবীণদের আর্থিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের সহায়তা বাড়ছে

প্রবীণদের আর্থিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের সহায়তা বাড়ছে

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে তিনগুণ, আসছে পিটুপি সুবিধা

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে তিনগুণ, আসছে পিটুপি সুবিধা

বৃহৎ ষড়যন্ত্র তদন্ত থেকে সরে দাঁড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের আইনজীবী ওলসেন

বৃহৎ ষড়যন্ত্র তদন্ত থেকে সরে দাঁড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের আইনজীবী ওলসেন

এ সম্পর্কিত আরও পড়ুন

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল

একসময় ঝালকাঠির নদীবন্দর ঘিরে সকাল থেকে রাত পর্যন্ত চলত লবণের জমজমাট কর্মযজ্ঞ। কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চল থেকে নৌপথে ঝালকাঠিতে আসত অপরিশোধিত লবণ। ঘাটে নোঙর করত নৌযান। শ্রমিকেরা মাথায় করে বস্তা নিয়ে কারখানা, ঘাট ও আড়তের মধ্যে ছুটে বেড়াতেন। কারখানাগুলোতে লবণ পরিষ্কার, পরিশোধন, আয়োডিন মেশানো, শুকানো ও প্যাকেটজাত করার কাজে ব্যস্ত থাকতেন শত শত শ্রমিক। পরে নৌ ও সড়কপথে সেই লবণ ছড়িয়ে

ইলিশের মৌসুমে মাছের বদলে ঋণের দুশ্চিন্তায় ঝালকাঠির জেলেরা

ইলিশের মৌসুমে মাছের বদলে ঋণের দুশ্চিন্তায় ঝালকাঠির জেলেরা

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পাড়ে এখন সারি সারি নৌকা। কোনোটি ঘাটে বাঁধা, কোনো নৌকায় শুকাতে দেওয়া হয়েছে ভেজা জাল। ইলিশের মৌসুমে জেলেদের নদীতে ব্যস্ত থাকার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। নদীতে ঘণ্টার পর ঘণ্টা জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। ফলে মাছের চেয়ে ঋণের কিস্তি পরিশোধের চিন্তাই বড় হয়ে উঠেছে জেলেদের কাছে। ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ও দেউরি গ্রামের

ছয় মাসেই রেকর্ড চা উৎপাদন, সুদিন ফিরছে দেশের বাগানে

ছয় মাসেই রেকর্ড চা উৎপাদন, সুদিন ফিরছে দেশের বাগানে

নানা প্রতিকূলতা ও উৎপাদন ব্যয়ের চাপ কাটিয়ে দেশের চা শিল্পে আবারও সুদিনের আভাস দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত, সঠিক ব্যবস্থাপনা এবং চায়ের নিলামে ভালো দাম পাওয়ায় চলতি বছরের প্রথম ছয় মাসে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে। গত তিন বছরের প্রথমার্ধের তুলনায় এ উৎপাদন সর্বোচ্চ। চলতি বছরে দেশে ১০ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জুন

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পতিত ও পরিত্যক্ত জমিতে উন্নত জাতের পেয়ারা চাষ কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। জায়ফরনগর ইউনিয়নের চম্পকলতা গ্রামের কৃষক ইমামুল হোসেন মাত্র দুই বিঘা জমিতে পেয়ারা বাগান করে সাফল্য পাওয়ার পর স্থানীয় অন্য কৃষকেরাও এ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ইমামুল হোসেন উন্নত জাতের ‘গোল্ডেন এইট’ ও ‘গোল্ডেন টেন’-এর ৬৭টি চারা রোপণ করে বাগান শুরু করেন। আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ

যমুনার তীরে বেহুলা ভাসান, বেঁচে আছে বাংলার লোকঐতিহ্য

যমুনার তীরে বেহুলা ভাসান, বেঁচে আছে বাংলার লোকঐতিহ্য

বেহুলা ভাসান বা শ্রাবণের ডালা ভাসান কেবল একটি লোকাচার নয়, এটি বাংলার লোকবিশ্বাস, মনসামঙ্গল কাব্যের কাহিনি, নদীমাতৃক জীবন ও গ্রামীণ সংস্কৃতির জীবন্ত প্রতিফলন। সময়ের পরিবর্তনে বাংলার অনেক প্রাচীন লোকাচার হারিয়ে গেলেও মানুষের বিশ্বাস, আবেগ ও সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতায় এখনো টিকে আছে এই ঐতিহ্য। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় প্রতিবছর শ্রাবণ মাসের শেষ দিকে যমুনা নদীর তীরে বেহুলা ভাসানকে ঘিরে উৎসবমুখর পরিবেশ