বাংলাদেশ অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশন (বিএএ) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর মধ্যে পেশাগত মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় আইসিএমএবি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। আইসিএমএবির প্রেসিডেন্ট মো. কাওসার আলম এফসিএমএ এবং বিএএর মহাসচিব অধ্যাপক ড. মো. সায়াদুজ্জামান যৌথভাবে সভায় নেতৃত্ব দেন। হিসাববিজ্ঞান পেশার মানোন্নয়ন, দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি
বরিশাল নগরীর একটি ময়লার স্তূপ থেকে এক ছেলে ও এক মেয়ের দুই নবজাতকের নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডসংলগ্ন নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকায় প্রতিদিনের মতো পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছিলেন। এ সময় তারা সেখানে দুটি প্লাস্টিকের
বরিশাল জিলা স্কুলে কোচিং ক্লাসে বিঘ্ন ঘটানোর অভিযোগে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রফিকুজ্জামান সরদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ২০৮ নম্বর কক্ষের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীদের স্বজনদের পক্ষ থেকে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষক মোহাম্মদ রফিকুজ্জামান সরদার ও মো. হোছাইন বিদ্যালয়ের ২০৯ নম্বর কক্ষে প্রভাতি শাখার শিক্ষার্থীদের
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বরিশাল সাংবাদিক ফোরামের আয়োজনে বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি জাকির হোসেন ও হুমায়ুন
বরিশালে রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে জমি বিক্রির পরও ওই জমিতে পুনরায় প্রবেশ, সীমানা পিলার ও সাইনবোর্ড অপসারণ এবং দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোগদখল নিশ্চিত করার দাবি জানিয়েছেন ক্রেতা মাসুম বিল্রাহর বোন অভিযোগকারী মোসাঃ সোনিয়া বেগম। সোমবার বরিশাল প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশের প্রধান ফটকের সামনে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি আদালতের প্রধান ফটকের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিস্ফোরণের সময় বিকট শব্দ হয় এবং মুহূর্তের মধ্যে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। হঠাৎ বিস্ফোরণের
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী এক বছরের জন্য সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ। সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা
বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জুলাই মাসজুড়ে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পৃথকভাবে পরিচালিত এসব অভিযানে ৩৭০ জনের বেশি নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত বিএমপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৪৩ জন, নিয়মিত ও পূর্বের মামলার ১২৩
সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তারকে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকতাকে এখনো কাঠামোগতভাবে সুসংহত করা সম্ভব হয়নি। একসময় যেখানে সংবাদমাধ্যমের স্বাধীনতাই ছিল প্রধান চ্যালেঞ্জ, বর্তমানে তার চেয়েও বড় সংকট হয়ে দাঁড়িয়েছে ‘মিস ইনফরমেশন’ ও ‘ডিস ইনফরমেশন’। সোমবার (২৭ জুলাই) বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে
প্রাচ্যের ভেনিসখ্যাত নদী-খালবেষ্টিত বরিশাল নগরী নীরবে এক ভয়াবহ পরিবেশগত সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। খালি চোখে তা স্পষ্ট না হলেও প্রতিবছরই ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে নগরীর ভূমি। এর প্রভাব ইতোমধ্যে বিভিন্ন স্থাপনায় দৃশ্যমান হতে শুরু করেছে। কোথাও কোথাও বহুতল ভবন হেলে পড়ার ঘটনাও শনাক্ত হয়েছে। গবেষকদের আশঙ্কা, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী ৫০ থেকে ১০০ বছরের মধ্যে জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের
গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারকেও জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। সেই একই দিনের ভোটের ভিত্তিতেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই গণভোটের রায় উপেক্ষা করা হলে সরকারও বৈধতা হারাবে। শনিবার বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন
আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডধারী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় চার কোটি পরিবার রয়েছে। পর্যায়ক্রমে এসব পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নিয়েছিলেন। বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে এবং সরকারের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি দেশব্যাপী এই বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখা হবে। সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে আয়োজিত
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৩ জুলাই) সকালে বরিশাল পৌঁছেছেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সভামঞ্চে উপস্থিত হন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বরিশাল সফর হওয়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এর আগে সকাল ৬টার দিকে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সফরসূচি অনুযায়ী বরিশালে পৌঁছে প্রথমেই
বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। শনিবার (৪ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বরিশালগামী আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের
সাহায্য ও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে বরিশালে বিদায়ী জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন নারী শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রয়োজনে প্রশাসনের কাছে গেলেও প্রত্যাশিত সহায়তা ও সহযোগিতা পাননি। এ কারণে বিদায়ী
আজ ১০ মুহাররম, পবিত্র আশুরা। ইতিহাস, শোক, ত্যাগ ও আত্মত্যাগের মহিমায় দিনটি মুসলিম বিশ্বজুড়ে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। এ উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর নতুন বাজার মড়কখোলার পোল এলাকা থেকে তাজিয়া মিছিল বের করা হয়। ধর্মীয় স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও রঙিন পতাকা নিয়ে মিছিলটি
বরিশাল নগরীতে পুলিশি অভিযানের সময় পালানোর চেষ্টা করতে গিয়ে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ খান মেননের (৪২) মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বেলা সোয়া ৩টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার খান বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাশেদ খান মেনন মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মরহুম প্রকৌশলী হেমায়েত উদ্দিন বাদশার ছেলে। তার মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্বজনদের
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে বালু ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই নেতাকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চাঁদা দাবির অভিযোগে এলাকাবাসীর হাতে গণপিটুনির শিকার হওয়ার পর তাদের দীর্ঘ সময় আটকে রাখা হয়। পরে লিখিত মুচলেকা দিয়ে মুক্তি পেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ
বরিশাল মহানগরের কোতোয়ালী মডেল থানাধীন কেডিসি বস্তি এলাকায় অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দুপুরে অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মহানগর ডিবি পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেডিসি বস্তি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইদুল ইসলামকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। তবে অভিযান শুরুর আগেই সাইদুল
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উজিরপুর উপজেলার বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশু কন্যা জান্নাত। গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ফিরোজ মাহমুদ মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে উজিরপুরের উদ্দেশ্যে
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত দুই দিনে মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার সমন্বিত অভিযানে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বিএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯১০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
বরিশালের উজিরপুর উপজেলার এক সাধারণ পরিবার থেকে উঠে আসা কিশোর ফুটবলার দেব মন্ডলের গল্প এখন স্থানীয় ক্রীড়াঙ্গনে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। বাবা মিন্টু মন্ডলের ছোট্ট সাইকেল মেরামতের দোকানের টুংটাং শব্দের মাঝেই বড় হওয়া দেব আজ নিজের ফুটবল প্রতিভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেব মন্ডল সরকারি উজিরপুর বারো বাইকা মডেল ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র। অভাবের সংসার, নেই কোনো আধুনিক প্রশিক্ষণ কিংবা নামী ফুটবল একাডেমির
স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় দালালবিরোধী অভিযান জোরদার করেছে প্রশাসন। মঙ্গলবার (১২ মে) সকালে পরিচালিত অভিযানে আটজন রোগীর দালালকে আটক করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে র্যাব-৮। হাসপাতালের ভেতর ও আশপাশে সক্রিয় দালালদের শনাক্ত করে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। আটকরা হলেন—মো. রুমান, মো. রুবেল, ছাবিনা আক্তার নাজমা, লাবনী খানম, সুমি