
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৯:৩০

মৌলভীবাজারে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর বাস টার্মিনালটি উদ্বোধনের ১৫ বছর পরও অব্যবহৃত পড়ে আছে। ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও এর পরপরই বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে টার্মিনালটি এখন অযত্ন-অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে।
