
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ২০:১০

গত বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই জঙ্গিবাদ ইস্যুতে এক নতুন আলোচনার জন্ম হয়েছে। বিশেষ করে জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পাওয়ার ঘটনাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত তিন শতাধিক ব্যক্তি এই সুযোগে জামিনে মুক্তি পেয়েছেন। এদের মধ্যে রয়েছেন সন্দেহভাজন, বিচারাধীন এমনকি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অনেক আসামিও।

সূত্রঃবিবিসি