রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

ডেঙ্গুর প্রকোপ প্রবল : দেশে চলতি ৭ দিনে ২৫ জন নিহত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৮

শেয়ার করুনঃ
ডেঙ্গুর প্রকোপ প্রবল : দেশে চলতি ৭ দিনে ২৫ জন নিহত

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা এবং লম্বা হচ্ছে মৃত্যুর তালিকাও। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এডিস মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে, আগামী মাসে পরিস্থিতি আরও খারাপ হবে।

আরও

ইউটিউব দেখে মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে “শাহাজাদী”

ইউটিউব দেখে মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে “শাহাজাদী”

রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ ক্রমাগত বাড়ছে। গায়ে প্রচণ্ড জ্বর ও শরীরের নানা অসুস্থতা নিয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ২৮ হাজার ৫৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১৫০ জন মারা গেছেন। গত সাতদিনের মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে, যা উদ্বেগজনক।

চিকিৎসকরা জানান, এবারের ডেঙ্গুতে নতুন উপসর্গ দেখা দিচ্ছে। অনেক রোগীর প্লাটিলেট দ্রুত কমে যাচ্ছে এবং দ্রুত হাসপাতালে না আসার কারণে পরিস্থিতি জটিল আকার ধারণ করছে। সুতরাং, প্রতিকার নয়, প্রতিরোধ গড়ে তোলাই জরুরি।

আরও

সরাইলের ঐতিহ্য দাঙ্গায় জর্জরিত, উদ্বেগে স্থানীয় মানুষ

সরাইলের ঐতিহ্য দাঙ্গায় জর্জরিত, উদ্বেগে স্থানীয় মানুষ

রোগীরা অভিযোগ করেছেন, রাজধানীর বিভিন্ন এলাকায় মশা নিধনের জন্য প্রয়োজনীয় ওষুধ ঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। স্প্রে করার কিছুক্ষণ পরই আবার মশার উপদ্রপ শুরু হয়ে যাচ্ছে। মহাখালী ডিএনসিসি ডেঙ্গু বিশেষায়িত হাসপাতালের পরিচালক জানিয়েছেন, চলতি মাসের ১০ তারিখ থেকে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে এবং পরিস্থিতি মোকাবেলায় সবার দায়িত্বশীলতা অপরিহার্য।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম জানিয়েছেন, পূর্বে পরিকল্পিত কার্যক্রম অনুযায়ী কাজ চলছে। তবে কাউন্সিলর না থাকার কারণে কিছু সমস্যা দেখা দিচ্ছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে আগামী অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বৃদ্ধি পাবে। বিশেষত, ঢাকা ও এর আশেপাশের কিছু জেলা উচ্চ ঝুঁকিতে রয়েছে। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের কারণে সৃষ্ট অস্বাস্থ্যকর পরিবেশও বড় সমস্যা।

প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সকলের সচেতনতা অপরিহার্য। কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, শুধু জরিমানা এবং সচেতনতা বাড়িয়ে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, বরং যথাযথ জরিপ ও দক্ষ জনবল নিয়ে ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে সরকারের সঠিক পদক্ষেপ অত্যাবশ্যক।

ডেঙ্গু
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

রাজনীতিতে নতুন সমীকরণ, নাহিদের বাসায় তারেক রহমান

রাজনীতিতে নতুন সমীকরণ, নাহিদের বাসায় তারেক রহমান

ভোটকেন্দ্রে জন্ম নিল কন্যাশিশু খালেদা

ভোটকেন্দ্রে জন্ম নিল কন্যাশিশু খালেদা

পদত্যাগ করলেন আইজিপি বাহারুল আলম

পদত্যাগ করলেন আইজিপি বাহারুল আলম

ব্যতিক্রমী উদাহরণ তৈরি করলেন হবু প্রধানমন্ত্রী

ব্যতিক্রমী উদাহরণ তৈরি করলেন হবু প্রধানমন্ত্রী

ভোটের হারে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত ইসলামী

ভোটের হারে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত ইসলামী

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

এ সম্পর্কিত আরও পড়ুন

চরাঞ্চলে ঘোড়ার গাড়িতে ফসল পরিবহন, দুর্ভোগ কমেনি কৃষকের

চরাঞ্চলে ঘোড়ার গাড়িতে ফসল পরিবহন, দুর্ভোগ কমেনি কৃষকের

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর মহিদাপুর, মজলিশপুর ও চর কর্ণেশন এলাকা কৃষি উৎপাদনের জন্য পরিচিত হলেও যোগাযোগ সংকটের কারণে কৃষকদের ভোগান্তি বাড়ছে। উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্তে অবস্থিত এই চরাঞ্চল মূলত কৃষিনির্ভর, যেখানে অধিকাংশ মানুষ কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন। দিগন্তজুড়ে ফসলের সমারোহ থাকায় এলাকাটিকে ফসলের স্বর্গরাজ্য বললেও কম বলা হবে না বলে স্থানীয়রা জানান। মৌসুমভেদে এখানে পেঁয়াজ,

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

চা-বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলায় প্রাথমিক শিক্ষার করুণ বাস্তবতা আজও রয়ে গেছে অবহেলিত। জেলার ৯২টি চা-বাগানের মধ্যে ৬৯টিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সেখানে পড়াশোনা করা প্রায় ৯ হাজার শিশু দীর্ঘদিন ধরে শিক্ষাবঞ্চিত অবস্থায় রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা বেশি হলেও এসব বিদ্যালয়ে নেই উপযুক্ত শ্রেণিকক্ষ, পর্যাপ্ত শিক্ষক, আসবাবপত্র কিংবা ন্যূনতম শিক্ষা উপকরণ। কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দুর্গম সুনছড়া (দেবলছড়া) চা-বাগানে সরেজমিনে দেখা যায়, টিলার ওপর

ঢলু বাঁশ সংকটে হারিয়ে যাচ্ছে সিলেট অঞ্চলের চুঙ্গাপোড়া পিঠার সংস্কৃতি

ঢলু বাঁশ সংকটে হারিয়ে যাচ্ছে সিলেট অঞ্চলের চুঙ্গাপোড়া পিঠার সংস্কৃতি

শীত এলেই একসময় মৌলভীবাজার অঞ্চলের ঘরে ঘরে শুরু হতো চুঙ্গাপোড়া পিঠা তৈরির উৎসব। শীতের রাতে খড়কুটো জ্বালিয়ে ঢলু বাঁশের চুঙ্গায় ধীরে ধীরে সেদ্ধ হতো এই ঐতিহ্যবাহী পিঠা। পিঠা বানানোর সেই গ্রামীণ দৃশ্য, খড়ের আগুন, ধোঁয়ার গন্ধ আর উৎসবমুখর পরিবেশ—সবকিছুই এখন স্মৃতিতে সীমাবদ্ধ। কালের বিবর্তনে প্রস্তুত প্রক্রিয়ার জটিলতা, মানুষের অনাগ্রহ এবং প্রধান উপকরণ সংকটের কারণে হারিয়ে যেতে বসেছে মৌলভীবাজারের এই গৌরবোজ্জ্বল

কুয়াশা ঠান্ডায় ভাঙছে কৃষকের শীতকালীন স্বপ্ন

কুয়াশা ঠান্ডায় ভাঙছে কৃষকের শীতকালীন স্বপ্ন

গ্রামবাংলার কৃষকের কাছে শীতকাল মানেই নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা। বোরো ধান, রবিশস্য ও শীতকালীন সবজি—এই মৌসুমকে ঘিরেই বছরের বড় একটি আয়ের আশা করেন কৃষকরা। বন্যা কিংবা বর্ষার ক্ষতি পুষিয়ে নেওয়ার শেষ ভরসাও হয়ে ওঠে এই শীতকাল। কিন্তু সেই স্বপ্নের শীতই অনেক সময় কৃষকের কাছে উপেক্ষিত ও অনিশ্চয়তার প্রতীক হয়ে দাঁড়ায়। শীতের শুরুতেই কৃষকের মাঠে ব্যস্ততা বাড়ে। বোরো ধানের চারা রোপণ, শীতকালীন

শুঁটকির গ্রাম আত্রাই: মাছের অভাবে উৎপাদনে ভাটা

শুঁটকির গ্রাম আত্রাই: মাছের অভাবে উৎপাদনে ভাটা

উত্তরাঞ্চলের মৎস্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার ভরতেঁতুলিয়া গ্রাম শুঁটকির জন্য সুপরিচিত। এখানে উৎপাদিত দেশীয় ছোটমাছের শুঁটকি প্রাকৃতিকভাবে তৈরি হওয়ায় দেশজুড়ে এর চাহিদা রয়েছে। শুধু দেশেই নয়, ভারতেও ভরতেঁতুলিয়ার শুঁটকির কদর রয়েছে। তবে এবার মাছের অভাবে শুঁটকি উৎপাদনে ভাটা পড়েছে। অল্পস্বল্প মাছও বাজারে বেশি দামে কিনতে হচ্ছে। আত্রাই উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রায় ২৫০ মেট্রিকটন শুঁটকি উৎপাদনের