মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬২৪ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

৯০ বছরেও আয়তন বাড়েনি, শ্রীমঙ্গলে স্থাপন হয়নি স্থায়ী ‘ময়লার ডাম্পিং স্টেশন'

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:২৯

শেয়ার করুনঃ
৯০ বছরেও আয়তন বাড়েনি, শ্রীমঙ্গলে স্থাপন হয়নি স্থায়ী ‘ময়লার ডাম্পিং স্টেশন'

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা প্রতিষ্ঠার ৯০ বছর পেরিয়ে গেলেও এখনো জনবল সংকট, অপর্যাপ্ত নাগরিক সুবিধা এবং স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ধুঁকছে। প্রথম শ্রেণির পৌরসভা হলেও ১৫৫টি অনুমোদিত পদের বিপরীতে ১৪৪টি পদ শূন্য রয়েছে। মাত্র ২ জন কর্মকর্তা ও ৯ জন কর্মচারী দিয়ে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে পৌরসভার কার্যক্রম। একই সঙ্গে স্থায়ী ময়লার ডাম্পিং স্টেশন না থাকায় কলেজ রোডের খোলা স্থানে বর্জ্য ফেলা হচ্ছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

পৌরসভা সূত্র জানায়, প্রকৌশল বিভাগের ৬৮টি পদের মধ্যে ৫২টি, প্রশাসনিক বিভাগের ৫৪টির মধ্যে ৪৯টি এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ৩৩টির সবকটি পদই শূন্য। ফলে পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, বাসস্ট্যান্ড, পার্কিং, শিক্ষা, খেলাধুলা, বিনোদন ও সৌন্দর্যবর্ধনের মতো মৌলিক নাগরিক সেবা কাঙ্ক্ষিতভাবে দেওয়া সম্ভব হচ্ছে না।

১৯৩৫ সালে ২ দশমিক ৫৮ বর্গকিলোমিটার আয়তন নিয়ে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল পৌরসভা ২০০২ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হলেও এখনো আয়তন বাড়েনি। স্থানীয়দের অভিযোগ, ফুটপাত ও ছড়া দখল, ভাঙাচোরা সড়ক, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা এখন নিয়মিত সমস্যা। স্থায়ী ডাম্পিং স্টেশন না থাকায় কলেজ রোডে বর্জ্যের স্তূপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।

আরও

ছয় মাসেই রেকর্ড চা উৎপাদন, সুদিন ফিরছে দেশের বাগানে

ছয় মাসেই রেকর্ড চা উৎপাদন, সুদিন ফিরছে দেশের বাগানে
টিআইবির সহযোগী সংগঠন অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সদস্য আশিকুর রহমান চৌধুরী বলেন, দুই যুগ আগে প্রথম শ্রেণির মর্যাদা পেলেও নাগরিক সেবার মান সেই পর্যায়ে পৌঁছায়নি। স্থানীয় বাসিন্দা রায়হান ভুইয়া জানান, প্রায় ১৫ বছর ধরে পৌরসভার সীমানা সম্প্রসারণের কথা শুনলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। পৌরবাসী মনহত শর্মা বলেন, জনসংখ্যা ও পর্যটক বাড়লেও এখনো স্থায়ী ভাগাড় গড়ে ওঠেনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সরেজমিনে দেখা গেছে, কলেজ রোডের ভাগাড়ে অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা হচ্ছে। চারদিকে ময়লার স্তূপ, দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রবে স্থানীয়দের দুর্ভোগ বাড়ছে।

পৌর কর্তৃপক্ষ জানায়, ২০১৭ সালে নতুন ভাগাড়ের জন্য ২ দশমিক ৪৩ একর জমি কেনা হলেও মামলার কারণে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, জনবল নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এছাড়া ২১ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার স্যানিটারি ল্যান্ডফিল ও ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, সীমিত জনবল নিয়েও সেবা দেওয়া হচ্ছে। জনবল নিয়োগ, পৌরসভা সম্প্রসারণ এবং স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

শ্রীমঙ্গল পৌরসভাবর্জ্যব্যবস্থাপনাপরিবেশদূষণ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সর্বশেষ সংবাদ

নিউ মেক্সিকোর নাম ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প

নিউ মেক্সিকোর নাম ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প

অটোরিকশার অবৈধ ভাড়ায় বছরে ৪ হাজার কোটি রাজস্ব ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশার অবৈধ ভাড়ায় বছরে ৪ হাজার কোটি রাজস্ব ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের তিন আইন কর্মকর্তার পদত্যাগ

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের তিন আইন কর্মকর্তার পদত্যাগ

আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

দৌলতদিয়া লঞ্চঘাটে ভাঙন ঠেকাতে জিওব্যাগ ফেলছে পাউবো, পরিদর্শনে ইউএনও

দৌলতদিয়া লঞ্চঘাটে ভাঙন ঠেকাতে জিওব্যাগ ফেলছে পাউবো, পরিদর্শনে ইউএনও

এ সম্পর্কিত আরও পড়ুন

ছয় মাসেই রেকর্ড চা উৎপাদন, সুদিন ফিরছে দেশের বাগানে

ছয় মাসেই রেকর্ড চা উৎপাদন, সুদিন ফিরছে দেশের বাগানে

নানা প্রতিকূলতা ও উৎপাদন ব্যয়ের চাপ কাটিয়ে দেশের চা শিল্পে আবারও সুদিনের আভাস দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত, সঠিক ব্যবস্থাপনা এবং চায়ের নিলামে ভালো দাম পাওয়ায় চলতি বছরের প্রথম ছয় মাসে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে। গত তিন বছরের প্রথমার্ধের তুলনায় এ উৎপাদন সর্বোচ্চ। চলতি বছরে দেশে ১০ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জুন

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পতিত ও পরিত্যক্ত জমিতে উন্নত জাতের পেয়ারা চাষ কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। জায়ফরনগর ইউনিয়নের চম্পকলতা গ্রামের কৃষক ইমামুল হোসেন মাত্র দুই বিঘা জমিতে পেয়ারা বাগান করে সাফল্য পাওয়ার পর স্থানীয় অন্য কৃষকেরাও এ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ইমামুল হোসেন উন্নত জাতের ‘গোল্ডেন এইট’ ও ‘গোল্ডেন টেন’-এর ৬৭টি চারা রোপণ করে বাগান শুরু করেন। আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ

যমুনার তীরে বেহুলা ভাসান, বেঁচে আছে বাংলার লোকঐতিহ্য

যমুনার তীরে বেহুলা ভাসান, বেঁচে আছে বাংলার লোকঐতিহ্য

বেহুলা ভাসান বা শ্রাবণের ডালা ভাসান কেবল একটি লোকাচার নয়, এটি বাংলার লোকবিশ্বাস, মনসামঙ্গল কাব্যের কাহিনি, নদীমাতৃক জীবন ও গ্রামীণ সংস্কৃতির জীবন্ত প্রতিফলন। সময়ের পরিবর্তনে বাংলার অনেক প্রাচীন লোকাচার হারিয়ে গেলেও মানুষের বিশ্বাস, আবেগ ও সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতায় এখনো টিকে আছে এই ঐতিহ্য। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় প্রতিবছর শ্রাবণ মাসের শেষ দিকে যমুনা নদীর তীরে বেহুলা ভাসানকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

শ্রীমঙ্গলে কাঁটায় ভরা ক্যাকটাসে রাতজাগা ফুলের মুগ্ধতা

শ্রীমঙ্গলে কাঁটায় ভরা ক্যাকটাসে রাতজাগা ফুলের মুগ্ধতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিদ্যাবিল টি এস্টেটে দেখা মিলেছে বিরল একাধিক ফুলের কুঁড়ি বহনকারী কলামার ক্যাকটাসের। দৃষ্টিনন্দন এই ক্যাকটাসের সবুজ কাণ্ডের বিভিন্ন অংশে ফুটেছে সবুজ-হলুদ ফুল। কাঁটায় ভরা উদ্ভিদটির এমন ব্যতিক্রমী ফুল স্থানীয়দের পাশাপাশি উদ্ভিদপ্রেমীদেরও কৌতূহলী করে তুলেছে। ক্যাকটাস নানা বর্ণ ও বৈচিত্র্যের হয়ে থাকে। কোনো প্রজাতিতে কাঁটা কম, কোনোটি কাঁটায় ভরা। মরু অঞ্চলের উদ্ভিদ হলেও ঘরের গাছ হিসেবেও ক্যাকটাসের জনপ্রিয়তা বাড়ছে।

বিলুপ্তির শঙ্কা কাটিয়ে মৌলভীবাজারে ফিরছে পাহাড়ি ফল চাম কাঁঠাল

বিলুপ্তির শঙ্কা কাটিয়ে মৌলভীবাজারে ফিরছে পাহাড়ি ফল চাম কাঁঠাল

গ্রীষ্ম এলেই মৌলভীবাজারের পাহাড়, টিলা, চা-বাগান ও বনাঞ্চলে চোখে পড়ে এক বিশেষ ফল—চাম কাঁঠাল। সবুজ চা-বাগান আর টিলাবেষ্টিত প্রকৃতির মাঝে গাছের কাণ্ডজুড়ে ঝুলে থাকা এই ছোট আকারের ফল যেন প্রকৃতির অনন্য সৌন্দর্যের অংশ হয়ে ওঠে। স্থানীয়ভাবে এটি ‘চাপালিশ’ নামেও পরিচিত। দেখতে অনেকটা কাঁঠালের মতো হলেও আকারে ছোট এবং স্বাদে টক-মিষ্টি হওয়ায় সাধারণ কাঁঠাল থেকে এটি আলাদা। সম্প্রতি সরেজমিনে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া