রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬৩ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সম্পাদকীয়

মৃত্যু কামনা নাকি সুস্থতার প্রতিক্ষা? (পর্ব-২)

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ২৩:৫৮

শেয়ার করুনঃ
মৃত্যু কামনা নাকি সুস্থতার প্রতিক্ষা? (পর্ব-২)

অপেক্ষার অবসান ঘটিয়ে রোহানের শাশুড়িকে বহনকারী এম্বুলেন্স এসে পৌঁছাল হাসপাতালের সামনে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা রোহানের ফোন পেয়ে মেডিকেলের ওয়ার্ডের মাহিন এবার তার টিম নিয়ে দৌড়ে আসল। টিম বলতে মাহিন আর একটা হ্যাংলা পাতলা গরনের ছেলে, নাম লিটন। লিটনের বয়স ১৮/২০ বছর হবে। গায়ে ১ তোলা শক্তি আছে বলে মনে হয় না। কে ধরবে? কে নামাবে? এ ওর মুখের দিকে তাকাচ্ছে, রোগীর কাছে এসে ধরতে চাইছে না। রোহান কারো অপেক্ষা না করে নিজেই সেই হ্যাংলা ছেলেটাকে নিয়ে তার অচেতন শাশুড়ি কে এম্বুলেন্স থেকে নামালো। এর মধ্যে মাহিন রোগী ভর্তির সকল আনুষ্ঠানিকতা করে দিল। 

আরও

বিদায় দুই নেত্রীর যুগ: বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়

বিদায় দুই নেত্রীর যুগ: বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়

শাশুরির অচেতন মুখটা দেখে নিজেকে আর ধরে রাখতে পারছিল না রোহান। উপরে উপরে পাহাড়সম দৃঢ়তার ভান করলেও ভিতরে ভিতরে ভেংগে চুরমার হয়ে যাচ্ছিল সে। মাস্কের আড়ালে চোখের পানি গড়িয়ে মেল্ট ব্রাউন সার্জিক্যাল মাস্ক ভিজে যাচ্ছিল, চোখের জলে নাকের জলে মাস্কের ভিতরে একটা অন্যরকম অস্বস্তি তৈরি হয়েছে তার। রোহানের স্ত্রী চিৎকার করে কাঁদছে। রোগী ভর্তি করাবে নাকি স্ত্রীকে সান্ত¡না দিবে বুঝে উঠতে পারছে না রোহান। যদিও ট্রায়াজের দায়িত্বে থাকা ডাক্তার কালক্ষেপণ না করেই দ্রুত ভর্তি করিয়ে দিল কোভিড জেনারেল ওয়ার্ডে। 

সব আনুষ্ঠানিকতা শেষে রাত ১২০০ টায় কোভিড ওয়ার্ডে রোগীর জায়গা হল। একটা ওয়ার্ডে আটটা বেড। বারান্দা থেকে রুম সবখানে রোগীদের ফেলা খাবারের উচ্ছিষ্ট ময়লা আবর্জনা। রুম থেকে টয়লেটে যাবার করিডোরে হাসপাতাল থেকে দেয়া খাবার ভাত, মাছ ও ডাল ছড়ানো। ব্লক হওয়া বেসিনে ফেলা খাবার পঁচে গলে একটা অসহ্যরকম দুর্গন্ধ তৈরি হয়েছে। এর মধ্যে কোন এক রোগী টয়লেটে যাবার পথেই মল ত্যাগ করে রেখেছে। সেটি আবার কেউ একজন পরিস্কার করতে গিয়ে পানি ঢেলে দিয়েছে ফলে খাবার আর মল মিলে যাচ্ছেতাই অবস্থা তৈরি হয়েছে। টয়লেটের অপরপাশে কোন এক রোগীর স্বজন এগুলো দেখে নিজেকে সামলাতে না পেরে বমি করে দিয়েছে। বমির অর্ধগলিত রুটি, সবজি, হাসপাতালের ফেলে দেয়া খাবার আর মানুষের মল মিলে একাকার। কি আর করা মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্তদের এর চেয়ে ভাল পরিবেশে চিকিৎসা নেয়ার খরচ বহন করা সম্ভব নয় বলে এটুকু তো সহ্য করতেই হবে।

মৃত্যু কামনাসুস্থতার প্রতিক্ষা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নতুন যুদ্ধ সমীকরণ: ইরানের পাল্টাঘাতে চূর্ণ ইসরায়েলের আধিপত্যের স্বপ্ন

নতুন যুদ্ধ সমীকরণ: ইরানের পাল্টাঘাতে চূর্ণ ইসরায়েলের আধিপত্যের স্বপ্ন

একটি ব্লকে ১০ টা ওয়ার্ড সব মিলিয়ে রোগির সংখ্যা কম বেশি ১০০ জন হবে, ডিউটি ডাক্তার একজন, নার্স দুই-তিনজন। সুতরাং কে কার কি চিকিৎসা করবে? রোগী ভর্তির পর রোহান সকল টেস্ট রিপোর্ট নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার খুব গভীর মনযোগ দিয়ে দেখে নতুন প্রেসক্রিপশন লিখে দিলেন যার মধ্যে বেশিরভাগই ইঞ্জেকশন (আইভি)। কারন রোগী তো ক্লিনিকালি কোমায় আছে। বিপত্তিটা বাধল ঘন্টায় ঘন্টায় সেগুলা পুশ করা নিয়ে। রাত ৩ টার দিকে এক ওয়ার্ড বয়কে কে খুব অনুনয় বিনয় করে ডাকল রোহান। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কাচা ঘুম ভাংগায় লাল চোখে তাকিয়ে ওয়ার্ড বয় বলল ‘আপনেরা দিয়া লন’। 

রোহান বলল ‘আমরা তো পারি না ভাই।’ 

‘হিগোন লাগবো না’ সাথে সাথে উত্তর ওয়ার্ড বয়ের। 

রোহান আর কথা না বাড়িয়ে জিজ্ঞাসা করল ‘নার্স কোথায়? ওয়ার্ড বয়ের সোজা উত্তর ‘তা আমি কেমতে কমু’। 

করোনা ওয়ার্ডে সবাই যেন কখন ডিউটি শেষ হবে, আর ডিউটি শেষ হলেই বাঁচে- এই মানসিকতার। রোহান ভাবে রোগী তার শাশুড়ি হলেও হাসপাতালের স্টাফদের কাছে তো অন্য আর দশ জনের মত। গত দুই বছর যাবত এই ওয়ার্ডের ডাক্তার-নার্স এই যুদ্ধই করে যাচ্ছে, আর কত? একে তো করোনা ইউনিটে কেউ কাজ করতে চায় না। কে চায় নিশ্চিত মৃত্যুকে আলিংগন করতে? কে চায় তার পরিবারকে মৃত্যুর দিকে ঠেলে দিতে? তার উপর জনবল সংকট তো আছেই। (চলবে)

----- লেখকঃ আব্দুল হালিম, সহকারী পুলিশ কমিশনার, বাংলাদেশ পুলিশ।

সর্বশেষ সংবাদ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, ব্যাখ্যা জানতে রাষ্ট্রদূতকে তলব

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, ব্যাখ্যা জানতে রাষ্ট্রদূতকে তলব

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, গ্রামে সংকট সবচেয়ে বেশি

দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, গ্রামে সংকট সবচেয়ে বেশি

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রমিক সংকটে বাংলাদেশের ক্ষুদ্র শিল্প: টেসলা কি বদলে দিচ্ছে আমাদের শ্রমবাজার?

শ্রমিক সংকটে বাংলাদেশের ক্ষুদ্র শিল্প: টেসলা কি বদলে দিচ্ছে আমাদের শ্রমবাজার?

বাংলাদেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প নিয়ে যারা বাস্তবে কাজ করেন, তারাই বর্তমান শ্রমিক সংকটের ভয়াবহতা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারছেন। বাইরে থেকে বিষয়টি যতটা সহজ মনে হয়, বাস্তবে পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি জটিল। আমি নিয়মিত প্রতি মাসে তিন-চারটি গার্মেন্টস কারখানায় কাজ করাই। সেই অভিজ্ঞতা থেকে গত কয়েক বছরে একটি বিষয় খুব স্পষ্টভাবে চোখে পড়ছে ছোট ও মাঝারি গার্মেন্টস কারখানাগুলোতে

সাবেক উপদেষ্টার দুর্নীতির ১১ হাজার কোটি টাকার অভিযোগ: আসল প্রশ্ন, টাকা দিল কে?

সাবেক উপদেষ্টার দুর্নীতির ১১ হাজার কোটি টাকার অভিযোগ: আসল প্রশ্ন, টাকা দিল কে?

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় ১১ হাজার কোটি টাকা দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ নিয়ে গতকাল থেকে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। অভিযোগে নিয়োগ-বাণিজ্য, পদায়ন এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের মতো বিষয় উঠে এসেছে বলে বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে। তবে অভিযোগের সত্যতা এখনো তদন্ত ও আইনি প্রক্রিয়ার বিষয়। তাই তদন্ত শেষ হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

বিশ্ব রাজনীতিতে বন্ধু কিংবা প্রতিপক্ষ এই পরিচয়গুলো সময়ের সঙ্গে বদলে যায়। কিন্তু একটি বিষয় কখনো বদলায় না, সেটি হলো অর্থনৈতিক স্বার্থ। আধুনিক বিশ্বে যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে শক্তিশালী, আন্তর্জাতিক অঙ্গনে তার প্রভাবও তত বেশি। ফলে আদর্শিক মতভেদ থাকলেও বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দেশগুলোকে একে অপরের সঙ্গে কাজ করতেই হয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে ঘিরে সম্ভাব্য অর্থনৈতিক করিডোর

বিদায় দুই নেত্রীর যুগ: বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়

বিদায় দুই নেত্রীর যুগ: বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত সময়কে এক অনন্য অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। এই দীর্ঘ তিন দশকের বেশি সময়জুড়ে দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই নারী নেত্রী , শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া। একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি,  এই দুই দল এবং তাদের দুই নেত্রীর নেতৃত্বই মূলত বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে। ফলে এই সময়কে অনেকেই যথার্থভাবেই ‘দুই নেত্রীর

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত যুদ্ধের সম্ভাবনা: ইরান-ইসরায়েল সংঘাতে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত যুদ্ধের সম্ভাবনা: ইরান-ইসরায়েল সংঘাতে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ক্রমেই এক সর্বাত্মক যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে। ইসরায়েলের ওপর ইরানের নজিরবিহীন পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়ায় আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে উদ্বেগ ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন এবং ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে বলেছেন, যা অঞ্চলজুড়ে যুদ্ধের শঙ্কা আরও ঘনীভূত করেছে। ইরান এই হুমকি প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি সরাসরি যুদ্ধে নামে,

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত