বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬১১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

শফিউল আলম রাজীব
শফিউল আলম রাজীব, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ মে ২০২৬, ১৮:৫

শেয়ার করুনঃ
ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় শত বছরের পুরনো নারায়নপুর খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। খালের উপর মসজিদ-মাদ্রাসা-মক্তব ভবন, টয়লেটের সেফটি ট্যাংকি ও বর্জ্য ফেলার ভাগার নির্মাণের কারণে খালটির নাব্যতা নষ্ট হয়ে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনাটি উপজেলার ৪ নম্বর সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর করিম সরকার বাড়ির মসজিদের পাশের নারায়নপুর খালে। পরিবেশ, কৃষি ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, খালটি গোমতী নদীর নারায়নপুর-আব্দুল্লাহপুর স্লুইজগেইট সংলগ্ন মরা নদীর অংশ এবং মৃতপ্রায় বুড়ি নদীর সঙ্গে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ শাখা খাল। প্রায় ৬০ থেকে ৭০ ফুট প্রশস্ত এ খাল নারায়নপুর, আব্দুল্লাহপুর, ওয়াহেদপুর, জীবনপুর, কাবিলপুর, রামনগর, শিবনগর ও গুঞ্জর গ্রামের কয়েকশ একর কৃষিজমি ও মৎস্য আহরণের প্রধান পানিপ্রবাহ পথ।

আরও

রাজধানীতে ডিএমপির অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগের ২৬ কর্মী গ্রেপ্তার

রাজধানীতে ডিএমপির অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগের ২৬ কর্মী গ্রেপ্তার
স্থানীয় কৃষক আয়ুব সরকার বলেন, খালের ওপর মসজিদের বাথরুম, টয়লেটের ট্যাংকি, পাশের বাড়ির সেফটি ট্যাংকি এবং চারতলা মক্তবখানার ফাউন্ডেশন নির্মাণ করা হচ্ছে। এতে খালের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
কৃষক মো. শাহজাহান সরকার অভিযোগ করেন, সরকার যখন খাল খনন ও সংস্কারের মাধ্যমে কৃষি ও দেশীয় মাছ উৎপাদন বাড়াতে কাজ করছে, তখন একটি মহল ধর্মীয় উন্নয়নের অজুহাতে সরকারি খাল দখল করছে। টয়লেটের বর্জ্য সরাসরি খালে পড়ায় পানি দূষণও বাড়ছে।

মসজিদ কমিটির সভাপতি হাজী সাহেব আলি বলেন, প্রবাসী সন্তানদের পাঠানো অর্থে উন্নয়ন কাজ করা হচ্ছে। ভালো-মন্দ বুঝে নয়, এলাকার লোকজনের সিদ্ধান্তেই কাজ চলছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, বিষয়টি তার জানা ছিল না, তদন্ত করে দেখা হবে। ইউএনও রাকিবুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নারায়নপুর_খালপরিবেশ_বিপর্যয়কৃষি_সংকটজলাবদ্ধতা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

সর্বশেষ সংবাদ

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল

এ সম্পর্কিত আরও পড়ুন

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

সীমান্ত রক্ষার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে টেকনাফ উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই ক্যাম্পে শত শত মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে সেখানে উপস্থিত হন। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি উপজেলার ফেনীরকুল স্কেল সংলগ্ন এলাকায় একটি অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক সাহেদ রানা। সেখানে দুই ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় তিনি দায়িত্বরত ব্যক্তিদের পরিচয় জানতে চান। সাংবাদিকের দাবি, পরিচয় জানতে চাওয়ার পর

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় পৃথক সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুই দিনের এসব অভিযানে আত্মসমর্পণ, গোলাগুলি এবং একজনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। সেনাবাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৩ জুন পানছড়ি উপজেলার বরকলক এলাকায় এবং ২৪ জুন সকালে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

কক্সবাজারের টেকনাফে ছিনতাই হওয়া একটি অটোরিকশা উদ্ধার করে অসহায় এক কিশোর চালকের মুখে হাসি ফিরিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দীর্ঘ পাঁচ ঘণ্টার অভিযান শেষে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। জানা যায়, গত ২৩ জুন বিকেলে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় ১৪ বছর বয়সী এক অটোরিকশা চালক ছিনতাইয়ের শিকার হয়। দুর্বৃত্তরা তাকে মারধর করে তার একমাত্র উপার্জনের মাধ্যম অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার

হামলা ও নাশকতার অভিযোগে দেশজুড়ে ৮৪ জন আটক

হামলা ও নাশকতার অভিযোগে দেশজুড়ে ৮৪ জন আটক

হামলা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত পর্যন্ত পরিচালিত এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন জেলা ও উপজেলায় একযোগে পরিচালিত অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি এবং সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।