প্রকাশ: ৯ মে ২০২৬, ১৭:৫৬

দিনাজপুরের বিরামপুর উপজেলার চরকাই বন গবেষণা কেন্দ্র এলাকায় বন বিভাগের একটি গাছ কাটাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দায়িত্বপ্রাপ্ত এক ফিল্ড এসিস্ট্যান্টের বিরুদ্ধে সরকারি নিয়ম উপেক্ষা করে বনাঞ্চলের গাছ কেটে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে।
