১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ–এর বায়তুল মুকাররম জাতীয় মসজিদ সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। এতে কমিটির
বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর ড. আহসান এইচ মনসুর–কে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়েই কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় ত্যাগ করেছেন। বিষয়টি ঘিরে দেশের আর্থিক খাতে অনিশ্চয়তা ও জল্পনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা নতুন গভর্নর নিয়োগ ও তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি পদত্যাগ করিনি, তবে খবরে শুনেছি।”
বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছে তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম–এর স্থলাভিষিক্ত হন। এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সকালে পুলিশ সদরদপ্তরে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা
পিলখানা হত্যাকাণ্ডের বিচার বর্তমান বিএনপি সরকার করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থান শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর এই নেতা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে এখনও পুরোপুরি খোলাসা হয়নি। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি
জয়পুরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে শহরের ৩ টি কারখানায় অভিযানে নোংরা পরিবেশ থাকায় সেখানে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পযন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় শহরের বনলতা বেকারীকে ৫০ হাজার, রাতুল বেকারীকে ৫০ হাজার এবং একটি তেল কলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা
ঝিনাইদহের কালীগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি। আজ সকালে উপজেলার বারবাজার এলাকা থেকে আনুমানিক ২০-২১ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে রেল লাইনের পাশের পুকুর পাড়ে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। রেল পুলিশ এসে তার লাশ উদ্ধার করে
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা এলাকায় চলতি মৌসুমে হলুদের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। আবহাওয়া অনুকূলে থাকা এবং সঠিক পরিচর্যার কারণে এ বছর রোগবালাই কম হওয়ায় উৎপাদন বেড়েছে বলে জানিয়েছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা। অল্প খরচে বেশি লাভ হওয়ায় অনেক কৃষক ধানের তুলনায় তিনগুণ পর্যন্ত আয় করছেন হলুদ চাষে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার উপজেলায় ১০৫ হেক্টর জমিতে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জামায়াত ইসলামের কেন্দ্র ঘোষিত পরিস্কার- পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের বাসস্ট্যান্ড হতে জামতলা সড়কে ঝাড়ু দেয়ার মাধ্যমে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করা হয়। কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম নেতাকর্মীদের সাথে নিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় রাস্তার পাশে পড়ে থাকা ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে পরিস্কার করা হয়। সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা এলাকায় কৃষিজমির উর্বর মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার অভিযোগে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটিভর্তি সাতটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে, যার মধ্যে ছয়টি ছিল নম্বরপ্লেটবিহীন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় কৃষিজমি থেকে টপসয়েল কাটার সময় হাতেনাতে ১৪ জনকে
জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ-সহ একাধিক দেশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্তটি নিয়েছে দেশটির সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়, মূলত বার্ড ফ্লুর উচ্চমাত্রার প্রাদুর্ভাব এবং বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন করে এই
সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে ঢাকার বনানী সামরিক কবরস্থান-এ পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাতবরণকারী সেনা কর্মকর্তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে যথোপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করেছিল এবং সেই
পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পূর্তিতে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালনের মধ্যেই আবারও আলোচনায় এসেছে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর নাম পুনর্বহালের পরিকল্পনা। নির্বাচনের চার দিন আগে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করতে পারলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম ও ইউনিফর্ম পুনর্বহাল করা হবে। একই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডের
ঢাকার বনানী সামরিক কবরস্থান-এ পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে কিছু সময় নীরবতা পালন করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিহত
"নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ" প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই রমজান মাস এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন শরীফ সেই সম্পর্কে নিম্নে আলোচনা সংকিপ্ত আকারে তুলে ধরছি, "ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ" আল্লাহ তায়ালা বলেন : রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন, যা মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী।
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত—এই তিন শ্রেণির নাগরিক অগ্রাধিকার ভিত্তিতে কার্ড পাবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী ১০ মার্চ দেশের ১৪টি জেলায় এই কর্মসূচির
নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনর্গঠন করা হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একনেকের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ
সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় পৃথক দুই অভিযানে মায়ানমারে পাচারের সময় ১ হাজার ৬০০ বস্তা সিমেন্টসহ ১৮ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রথম অভিযানটি পরিচালিত হয় রাত ১টার দিকে। কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ ছেঁড়াদ্বীপ সংলগ্ন সাগর এলাকায় একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে
মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় কম খরচে অধিক লাভজনক হওয়ায় সূর্যমুখী ফুল চাষে ঝুঁকছেন কৃষকরা। জেলা সদর, বড়লেখা, জুড়ী ও শ্রীমঙ্গল উপজেলাসহ বিভিন্ন এলাকায় চলতি মৌসুমে সূর্যমুখী ক্ষেতে এখন ফুলের সমারোহ দেখা যাচ্ছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সরেজমিনে সদর উপজেলার আকবরপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট এলাকায় বিস্তীর্ণ জমিজুড়ে সূর্যমুখীর মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ে। একই চিত্র শ্রীমঙ্গলের লাহারপুর ও ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল এলাকাতেও দেখা
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে বাসন্তী আগমনে আম গাছে ঝাঁকে ঝাঁকে ফুটেছে আমের মুকুল। গ্রাম বাংলার প্রকৃতি সেজেছে নবরূপে। গ্রামের পর গ্রামে আম বাগানে হলুদ মুকুলে এক মনোরম দৃশ্যের সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি আমগাছে এসেছে মুকুল। বাতাসে আমের মুকুলের হালকা ঘ্রাণে ভরে উঠেছে এলাকার চারপাশ। চারপাশে তাকালেই সকালের রোদ আর সন্ধ্যার পূর্ব মুহূর্তের মৃদু
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ছাত্রলীগ নেতা মো. জায়েদ জোহা খানসহ দুইজনকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘরী এলাকায় ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—রাজাপুর উপজেলা আওয়ামী লীগের
দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি আরো গতিশীল করতে কাস্টমস কর্মকর্তা ও বন্দরের ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন রংপুর বিভাগীয় কাস্টমস কমিশনার। আজ মঙ্গলবার দুপুর ১২ টায় হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের কনফারেন্স রুমে ঘন্টা ব্যাপি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হিলি কাস্টমস এর সহকারি কমিশনার এস এম সাইফুজ্জামান রাজিব এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর কাস্টমস, এক্সাইজ
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় ইয়াবা উদ্ধারের অভিযানে এক মাদক কারবারির কামড়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবাসহ সুজন হাওলাদারকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। পুলিশ সূত্র জানায়, উপজেলার চেঁচরী ইউনিয়নের সোহরাব মাস্টারের বাড়ির সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কাঁঠালিয়া থানার এসআই রতন চন্দ্র হালদার। গ্রেফতারের
নির্বাচনী এলাকার মানুষের অধিকার রক্ষা ও উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব উল্লেখ করে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, প্রশাসনের প্রতিটি দপ্তর জনগণের করের টাকায় পরিচালিত হয়। তাই জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা হয়রানি বরদাশত করা হবে না। সেবা প্রত্যাশীরা যেন সরকারি কোনো অফিসে এসে অযথা ভোগান্তি বা
টেকনাফের শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান- ঙ্গলবার ভোরে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক নাফ নদীর জালিয়া পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় তল্লাশিকালে ১টি কাঠের বোট থেকে ৪০ হাজার