বুধবার, ২৪ জুন, ২০২৬১১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

স্বাস্থ্যখাতে প্রতারণা, শেবাচিমে নকল ওষুধ চক্রের দৌরাত্ম্য

এইচ.এম.এ রাতুল
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৭:৪১

শেয়ার করুনঃ
স্বাস্থ্যখাতে প্রতারণা, শেবাচিমে নকল ওষুধ চক্রের দৌরাত্ম্য

বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে এক ধরনের প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিযোগ উঠেছে, হাসপাতালের আউটডোর বিভাগের কিছু চিকিৎসক প্রেসক্রিপশনে নকল ওষুধ ও নিম্নমানের অ্যালার্জির সাবান লিখে দিচ্ছেন। করোনা টিকার কারণে এ ধরণের অ্যালার্জি বাড়ছে জানিয়ে চিকিৎসকরা রোগীদের এ নকল সাবান ব্যবহারের পরামর্শ দিচ্ছে বলে অভিযোগ। আর চিকিৎসকের পরামর্শে সাধারণ রোগীরা অজান্তেই এসব মানহীন পণ্য ব্যবহার করে পড়ছেন ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে।

অনুসন্ধানে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার কর্নকাঠী এলাকার আশ্রাব আলী ফকিরের ছেলে আক্কাস আলী ফকির দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালাচ্ছেন। একসময় ওষুধ কোম্পানিতে চাকরি করলেও বর্তমানে তিনি নিজেই ব্যবসা খুলে বসেছেন। অভিযোগ রয়েছে, প্রেসক্রিপশনের মাধ্যমে নকল ওষুধ ও নিম্নমানের সাবান সরবরাহ করে তিনি কোটি টাকার মালিক বনে গেছেন। স্থানীয়দের দাবি, মাত্র কয়েক বছর আগেও তিনি কয়েক হাজার টাকার চাকরি করতেন। এখন কর্নকাঠীতে একাধিক বাড়ি করেছেন, যার বাজারমূল্য কোটি টাকার বেশি।

অনুসন্ধানে আরো জানা যায়, এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আছেন খোদ হাসপাতালের আউটডোর বিভাগের তিন চিকিৎসক মানসী বোদ্ধ, ডা. ফয়সাল ও ডা. মাহামুদ। স্থানীয় সূত্র ও আক্কাসের সাবেক সহযোগী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, প্রতিদিন মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই চিকিৎসকরা আক্কাসের সরবরাহকৃত নকল ওষুধ ও মানহীন সাবান প্রেসক্রিপশনে লিখে দিচ্ছেন। যদিও মামুন জানান, তিনি দুই বছর আগে এই ব্যবসা ছেড়ে দিয়েছেন।

আরও

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার
রোগীদের বক্তব্যে বিষয়টির ভয়াবহ চিত্র ফুটে ওঠে। চর্মরোগে আক্রান্ত রোগী মনু মিয়া বলেন, ডাক্তার যা লেখেন তাই ব্যবহার করি। আমরা ভালো-মন্দ বুঝি না। কিন্তু ডাক্তাররা যদি রোগীর কথা না ভেবে ওষুধ কোম্পানি বা ব্যবসায়ীর স্বার্থে প্রেসক্রিপশন লেখেন, তাহলে রোগীর জীবন তো ঝুঁকির মুখে পড়বেই।

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, এই অনৈতিক কর্মকান্ড শুধু রোগীদের শারীরিক ক্ষতি নয়, আর্থিক ক্ষতিরও কারণ হচ্ছে। নকল ওষুধে কাঙ্খিত ফল পাওয়া যায় না, বরং রোগের জটিলতা আরও বেড়ে যায়। তারা বলছেন, এই ধরনের ঘটনা জনসাধারণের স্বাস্থ্যসেবার প্রতি আস্থা নষ্ট করছে এবং পুরো স্বাস্থ্যব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
শেবাচিমনকলওষুধচক্রের দৌরাত্ম্য
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
রাজনৈতিক ছত্রছায়ায় ব্যবসা চালানোর অভিযোগও উঠেছে আক্কাসের বিরুদ্ধে। স্থানীয়রা জানিয়েছেন, বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই প্রভাব কাজে লাগিয়েই তিনি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই ব্যবসা টিকিয়ে রেখেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করে আক্কাস আলী ফকির বলেন, আমি নকল ঔষধ বিক্রি করি না। আমার আত্মীয়রা পারিবারিক দ্বন্দ্বের কারণে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আমাদের মধ্যে মামলা চলছে। মূলত তারা প্রতিশোধ নিতে এসব ছড়াচ্ছে উল্টো অভিযোগ করেন তিনি।

আরও

সাপাহার সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ৯ জন

সাপাহার সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ৯ জন
অন্যদিকে বিএসটিআই-এর লোগো ব্যবহার করা মানহীন সাবান প্রসঙ্গে বরিশাল বিএসটিআই-এর উপপরিচালক আব্দুল হান্নান বলেন, আমরা তথ্য পেয়েছি। খুব শিগগিরই বাজারে অভিযান পরিচালনা করব।

শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, বিষয়টি প্রথমবার সাংবাদিকদের কাছ থেকেই শুনলাম। ভিডিও ও প্রমাণ যাচাই করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

সর্বশেষ সংবাদ

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল

এ সম্পর্কিত আরও পড়ুন

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

সীমান্ত রক্ষার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে টেকনাফ উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই ক্যাম্পে শত শত মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে সেখানে উপস্থিত হন। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি উপজেলার ফেনীরকুল স্কেল সংলগ্ন এলাকায় একটি অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক সাহেদ রানা। সেখানে দুই ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় তিনি দায়িত্বরত ব্যক্তিদের পরিচয় জানতে চান। সাংবাদিকের দাবি, পরিচয় জানতে চাওয়ার পর

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় পৃথক সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুই দিনের এসব অভিযানে আত্মসমর্পণ, গোলাগুলি এবং একজনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। সেনাবাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৩ জুন পানছড়ি উপজেলার বরকলক এলাকায় এবং ২৪ জুন সকালে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

কক্সবাজারের টেকনাফে ছিনতাই হওয়া একটি অটোরিকশা উদ্ধার করে অসহায় এক কিশোর চালকের মুখে হাসি ফিরিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দীর্ঘ পাঁচ ঘণ্টার অভিযান শেষে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। জানা যায়, গত ২৩ জুন বিকেলে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় ১৪ বছর বয়সী এক অটোরিকশা চালক ছিনতাইয়ের শিকার হয়। দুর্বৃত্তরা তাকে মারধর করে তার একমাত্র উপার্জনের মাধ্যম অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার

হামলা ও নাশকতার অভিযোগে দেশজুড়ে ৮৪ জন আটক

হামলা ও নাশকতার অভিযোগে দেশজুড়ে ৮৪ জন আটক

হামলা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত পর্যন্ত পরিচালিত এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন জেলা ও উপজেলায় একযোগে পরিচালিত অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি এবং সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক