টানা কয়েক সপ্তাহের হামলা-পাল্টা হামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। এই যুদ্ধবিরতি সীমান্ত এলাকায় আংশিক শান্তি ফিরিয়ে আনলেও এর ভয়াবহ চিহ্ন এখনো স্পষ্ট জম্মু-কাশ্মিরের গ্রামে গ্রামে। পাকিস্তানি হামলায় ভারতের নিয়ন্ত্রণরেখা বরাবর ধ্বংস হয়ে গেছে ১০ হাজারেরও বেশি বসতঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক গ্রাম, বিশেষ করে পুঞ্চ, কুপওয়ারা, বারামুলা ও রাজৌরি জেলায়। এসব জায়গার অধিকাংশ পরিবার এখন গৃহহীন। বিশেষ করে পুঞ্চ জেলার
বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। গ্রেপ্তারের পর সোমবার (১৯ মে) তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২২ মে। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া আদালতে ফারিয়াকে
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় একটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে, যখন দুটি যানবাহনের মধ্যে সরাসরি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজন হলেন মাইক্রোবাসের চালক আরিফুল ইসলাম মানিক এবং অপরজনের নাম
নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সোহেল রানা (৩২) নামে এক মোটরসাইকেল মেকানিক নিহত হয়েছেন। রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নজিপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা নওগাঁ সদর উপজেলার দুবলহাটি এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, সোহেল রানা জেলা পরিষদ গেটের সামনে নিজের মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করছিলেন। একপর্যায়ে তিনি মেরামতকৃত একটি মোটরসাইকেল
“সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরবন-বিষয়ক সাংবাদিকতার গুরুত্ব নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। রোববার (১৮ মে) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের ত্রিশ মাইল এলাকায় অগ্রগতি রিসোর্ট ও ট্রেনিং সেন্টারে এই সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা রূপান্তর। সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের ম্যানেজার তসলিম আহমেদ টংকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মনিরুল ইসলাম মিনি এবং
কুড়িগ্রাম জেলার উলিপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৮ মে, রবিবার বিকেল ৫টায়। সভাটি উলিপুর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সরকার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সোলেমান আলী সরকার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি, উলিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল
নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর গ্রামে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ঐতিহ্যবাহী হুরমেলা। বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখের দ্বিতীয় রবিবার চেরাগপুরের বটগাছতলায় বসে এই মেলা। গ্রামীণ সংস্কৃতির উজ্জ্বল প্রকাশ ঘটে এই উৎসবে, যা উপজেলার সবচেয়ে বড় মেলা হিসেবে পরিচিত। হুরমেলা নামের উৎপত্তি ‘হুড়হুড় করে শুরু ও শেষ’ হওয়ার কারণে। চেরাগপুর গ্রামের একটি পুকুরপাড়ে অবস্থিত বিশাল বটগাছের
চলতি মে মাসের প্রথম ১৭ দিনেই রেমিট্যান্স আয়ে বড় অঙ্কের অর্জন করেছে বাংলাদেশ। প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৬১ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৯ হাজার ৬৪২ কোটি টাকার সমান। প্রতিদিন গড়ে এসেছে ৯ কোটি ৪৭ লাখ ডলার বা প্রায় ১১৫৫ কোটি টাকা। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করছেন
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে রুপল শেখ ওরফে শাহিন শেখ (২৭) হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনের পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৮ মে) বিকেল ৪টার দিকে রাজাপুর ব্রিজে মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শামসুদ্দিন বিশ্বাসের বাড়িতে হামলা চালায়। হামলা ঠেকাতে গিয়ে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন আহত হন। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় প্রবাসীর স্ত্রীর
কুমিল্লার দেবীদ্বারে ৫ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭মে) মধ্যেরাতে অভিযান চালিয়ে উপজেলার ভানী ইউনিয়নের আসাদনগর তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আটক মাদক মামলার আসামি মোঃ জাভেদ (৩০) আসাদনগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। পুলিশ জানায়, আটক জাভেদ(৩০) এর বিরুদ্ধে কোতয়ালী, চান্দিনা, দাউদকান্দি ও দেবীদ্বারসহ বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা রয়েছে। সে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সরবরাহ পক্ষ বন্ধ করলেই চাহিদার দিক আপনা-আপনিই কমে যাবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, “আমাদের মাঝেও কিছু সীমিত দুর্নীতি রয়েছে। তবে দুর্নীতি রোধে আমাদের সক্রিয় ও সমন্বিত উদ্যোগ দরকার।” রবিবার (১৮ মে) সকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত দুদকের ১৭৫তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদকের
গাজা উপত্যকায় একের পর এক বোমা হামলার পর এবার ‘ব্যাপক’ স্থল অভিযানে নেমেছে দখলদার ইসরায়েল। রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে একযোগে স্থল হামলা চালানো হচ্ছে। তারা এটিকে ‘অপারেশন গিডিয়ন চ্যারট’-এর অংশ হিসেবে উল্লেখ করেছে। ইসরায়েলের দক্ষিণ কমান্ড ও রিজার্ভ বাহিনী এই অভিযানে অংশ নিচ্ছে। এই হামলার উদ্দেশ্য হামাসের শক্তি ভেঙে দেওয়া বলে দাবি
জাতীয় ঐকমত্য কমিশন দ্রুত সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরির লক্ষ্যে অগ্রসর হতে চাইছে। রোববার ঢাকার সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের বর্ধিত আলোচনা শুরু হয়। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, প্রাথমিক পর্যায়ের আলোচনা দু-একদিনের মধ্যে শেষ করে শীঘ্রই দ্বিতীয় পর্যায়ের আলোচনায় তারা এগিয়ে যাবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দ্বিতীয় পর্যায়ে
বরিশালের কর্ণকাঠীতে সালিশ বৈঠকের রায় না মেনে প্রতিপক্ষের হামলায় আহত ৭০ বছর বয়সী বৃদ্ধা রাবেয়া বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (১৮ মে) দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাবেয়া বেগম সদর উপজেলার কর্ণকাঠী এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারের স্ত্রী। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রাবেয়ার নাতি জুলহাস
মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ থাকার দুইদিন পর ট্রলার চালক সুমন সিপাহীর (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ মে) সকালে সদর উপজেলার রাজারচর এলাকা থেকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন। ঘটনার পর দুই দিন ধরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়েও তার খোঁজ পায়নি। নিহত সুমন সিপাহী মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার বাসিন্দা এবং
রাজধানীর গুলিস্তানে গত রোববার সন্ধ্যায় ডিবি পুলিশ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে। আটকদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আটকদের ধরার পেছনে বিস্তারিত কারণ প্রকাশ করা হয়নি। তবে এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। গত বছর আগস্টে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগসহ
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ঘটে গেছে মর্মান্তিক এক ঘটনা। কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ধ্রুবজিৎ কর্মকার আত্মহত্যা করেছেন নিজের রুমে। তার ব্যক্তিগত ডায়েরিতে লেখা সুইসাইড নোটে মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থাকে। রোববার দুপুর ১টার দিকে কলেজের অমর একুশে হলের ৩০৭ নম্বর কক্ষে এই আত্মহত্যার ঘটনা ঘটে। ধ্রুবজিতের ঘর থেকে উদ্ধারকৃত চিরকুটে লেখা ছিল, 'আমার মৃত্যুর জন্য
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় আলোচিত মো. ছফিউল্লাহ (৪৩) হত্যা মামলার প্রধান আসামি মো. রাছেল হোসেন (৩৫) পটুয়াখালীর বাউফল থেকে গ্রেপ্তার হয়েছে। শনিবার (১৭ মে) রাতে র্যাব-১১ এর একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে নগরের হাট এলাকা থেকে আটক করে। রোববার (১৮ মে) দুপুরে তাকে দেবীদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান
ঠাকুরগাঁও সদর উপজেলার ৩নং আকচা ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের ২৫ হাজার মানুষ এক যুগ নয়, পাঁচ দশক ধরে অপেক্ষা করছে একটি ব্রিজের জন্য। প্রতিটি নির্বাচনে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ প্রার্থীরা এলাকার প্রধান দাবি হিসেবে টাঙ্গন নদীর উপর একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। নদীর দুই পাশে রয়েছে পাকা সড়ক, কিন্তু মাঝখানের সংযোগ না থাকায় এখনও বাঁশের
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে আটক করা হয় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গ্রেফতারের পর বিমানবন্দরেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের মানুষের জন্য সতর্কবার্তা নিয়ে এসেছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তি। রবিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে টানা ৭২ ঘণ্টা এসব অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে এই তিন বিভাগে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এতে পাহাড়ি এলাকা ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা বা আকস্মিক বন্যার ঝুঁকি
আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার চূড়ান্ত করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা চলতি বছরের সংশোধিত এডিপির তুলনায় ১৪ হাজার কোটি টাকা বেশি। পরিকল্পনা কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে রোববার এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায়। এ সভায় এডিপির খসড়া অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ড.
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নির্মম হামলার শিকার হয়েছেন ইউপি সদস্য সেবাহান হাওলাদার। চাঁদা না দেওয়ায় তাকে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। গত ১৫ মে (বৃহস্পতিবার) সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে মাদক ও পতিতাবৃত্তির মত অসামাজিক কার্যকলাপ। এই পরিস্থিতির বিরুদ্ধে রোববার (১৮ মে) দুপুরে শহরের চৌমুহনা চত্বরে সর্বস্তরের জনতার উদ্যোগে এক ঘন্টাব্যাপী মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল সাড়ে ১১টায় সোনার বাংলা রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্টেশন রোড প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে শেষ হয়। সমাবেশে বক্তারা জানান, শাপলাবাগ