প্রকাশ: ৮ আগস্ট ২০২৫, ১৮:২২

ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে বর্ষণের কারণে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। গত কয়েক দিনের হালকা ও ভারী বর্ষণে সড়কের উপরিভাগ ফেটে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও রাস্তা উঁচু হয়ে টিউমারের মতো ফুলে উঠেছে, যা চালকদের জন্য মারাত্মক বিপদ। স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশ পুঁতে বিপদসংকেত দিয়ে দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করছেন।
