দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পুণ্যবতী নারী। তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন। সকালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মকাণ্ড শুরু করেন। মহান আল্লাহ-তায়ালা তার দোয়া কবুল করেছেন বলেই প্রাকৃতিক ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে তেমন ক্ষতি সাধন করতে পারেনি। সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে
গত তিনদিন ধরে ফিলিস্তিনের গাজা সীমান্তে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজার জঙ্গিদের বিরুদ্ধে 'ব্যাপক হামলা' অব্যাহত রাখতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। আজ রবিবার তিনি এ কথা জানান। আজ রবিবার ফিলিস্তিনের গাজা থেকে ছোঁড়া একটি রকেটে একজন সাধারণ ইসরাইলি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলায় দুজন ফিলিস্তিনি বন্দুকধারী প্রাণ হারিয়েছে। গত নভেম্বর থেকে ইসরায়েল সীমান্তের
রমজান মাস উপলক্ষে বাংলাদেশে কার্যরত সকল ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আজ রোববার এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনা অনুযায়ী,ব্যাংকের অফিস সময়সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে ৪টা পর্যন্ত। তবে সাধারণ গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। জোহরের নামাজের জন্য ১:১৫ মিনিট থেকে ১:৩০ পর্যন্ত বিরতি নির্ধারণ করা হয়েছে। তবে
এইতো সেদিন ১০ ঘণ্টার মধ্যে ৩৭ জনের শিরচ্ছেদ করেছে সৌদি আরব। প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেনে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের জন্যও দায়ী দেশটি। সাংবাদিক জামাল খাসোগির হত্যার পেছনে দেশটির সরকারের সরাসরি হাত থাকার কথাও সারা বিশ্বে আলোড়ন তুলেছিল। তাছাড়া দেশটির মানবাধিকার কর্মীদের ওপর অব্যাহত অত্যাচারের অভিযোগ তো আছেই। ছোট প্রতিবেশী রাষ্ট্র কাতাররের ওপর আর্থিক, বাণিজ্যিক ও কূটনৈতিক অবরোধ আরোপে মূল
বেড়িবাঁধ ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী প্রকল্প গ্রহন করা হবে। কিছু দিনের মধ্যেই এ কাজ শুরু করা হবে। ভাঙ্গন ও নদীর পানি প্রবেশ ঠেকাতে বাঁধে জিও ব্যাগ ব্যাবহার করা হবে। পায়রা বন্দরের আওতাভূক্ত চাড়িপাড়ার বাঁধ প্রটেকশনে স্থায়ী প্রকল্প নেয়া হবে। রবিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া ভাঙ্গা বাঁধ পরিদর্শনে এসে এমন প্রতিশ্রুতি দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। চাড়িপাড়ার দূর্ভোগ কবলিত মানুষের
নরসিংদীর পলাশ উপজেলায় ৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ সোহাগ মিয়া (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার সার কারখানা গেইট থেকে ৫২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত সোহাগ মিয়া ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। থানা পুলিশ জানায়, আটককৃত সোহাগ মিয়া দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে
শপথ নেওয়ার পর নির্বাচনী এলাকা সরাইলে আসলেন বিএনপির সাংসদ উকিল আবদুস সাত্তার ভূইঁয়া। আজ রবিবার (৫ মে) বিকেলে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সাংসদ সাত্তার ভূইঁয়া উপজেলা প্রশাসন পাড়ায় আসেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা সাংসদকে অভ্যর্থনা জানান। এ সময় সরাইল থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূইঁয়া উপস্থিত ছিলেন। পরে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিএনপির এই সাংসদ এখানকার বিভিন্ন উন্নয়ন বিষয়
পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৪০ টাকার স্প্রাইটের ক্যান কীভাবে ১৬০ টাকা বিক্রি করা হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষকে আগামী ১২ মে’র মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ভোক্তা অধিকার আইনের একটি মামলার শুনানিকালে রবিবার (৫ মে) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। শুনানিকালে আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও পল্লীসেবা সংস্থার বাস্তবায়নে ভোলার তজুমদ্দিনে মেধাবী শিক্ষার্থীদেও মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১ টায় শম্ভুপুর খাসেরহাট বাজারে পল্লীসেবা সংস্থার প্রধান কার্যালয়ে চেক বিতরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পল্লীসেবা সংস্থার সাবেক সভাপতি মোঃ সফিউল্যাহ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথির বক্তৃতা করেন, শম্ভুপুর ইউপ’র চেয়ারম্যান
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি তার আত্মজীবনীমূলক বই 'গেম চেঞ্জার' বই ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, মেয়ে ভেবে রাতের পর রাত তিনি এক ছেলের সঙ্গে কথা বলেছিলেন। আফ্রিদির ভাষায়, আমি বিয়ের আগে একটি মেয়ে আমাকে ফোন করতো। তার কণ্ঠটা ছিল খুবই দারুণ। তখন নতুন নতুন ফোন এসেছে এবং অনেক খরচ হতো। সেই মেয়েটির কণ্ঠ শোনার জন্য আমি অনেক
বিভিন্নমুখী সাম্প্রতিক যুদ্ধের পর আইসিসের ইসলামিক স্টেট এখন ভূমিহীন খেলাফত। হাজার হাজার আইসিস যোদ্ধা ও জঙ্গি নিহত অথবা গ্রেফতার হয়েছে। এত যুদ্ধের পরেও সুস্থ ভাবে বেঁচে আছেন আইসিস দলপতি স্বঘোষিত খলিফা আল বাগদাদি। বহুদিন কোন অচিন আলীবাবার গুহায় নিজেকে গুপ্ত রেখে আইসিসের পতনের পরে তিনি চিচিং ফাকের মত আবির্ভুত হয়ে একটি ভিডিওতে হাজির হলেন। দাবি করলেন তিনি জীবিত, সুস্থ এবং ঘোষণা
টাঙ্গাইলের কালিহাতীতে কথিত দুই জিনের বাদশাহকে ধরে মারধরের পর এলাকাবাসী পুলিশে দিয়েছে। রোববার দুপুরে উপজেলার দেউপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নদাপুর গ্রামের ডিপ্তি আকন্দের ছেলে মোখলেছুর রহমান (২৮) ও মৃত আব্দুস ছাত্তারের ছেলে আবু তাহের (৩৩)। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে জিনের বাদশাহ পরিচয় দিয়ে উপজেলার দেউপুর গ্রামের সুরুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন মোখলেছুর রহমান ও
স্থানীয় পর্যায়ে সরকারের টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষন বরিশালের আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস’র সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে এসডিজি বাস্তবায়নে স্থানীয় চাহিদা ভিত্তিক দিনব্যাপি প্রশিক্ষনের উদ্বোধন করেন। প্রশিক্ষনে উপজেলার সরকারী কর্মকর্তা, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক,
মালয়েশিয়ায় খেজুরের বাক্সের চাপায় ২ বাংলাদেশি নিহত হয়েছে। দেশটির পেনাং শহরের পার্শ্ববর্তী ইন্ডাস্ট্রিয়াল এলাকা বুকিত মিনাইং, বুকিত মারতাজামের একটি গোডাউনে খেজুর নামানোর সময় কাঠের পেলেট ও খেজুরের বাক্সের চাপায় ঘটনাস্থলে নিহত হন। ৫ মে স্থানীয় সময় বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ২ বাংলাদেশির বয়স আনুমানিক চল্লিশ বছর। নিহতদের নাম জানা গেছে কিন্তু পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় দৈনিক কসমো পত্রিকা
বাংলাদেশ থেকে বিমানযোগে দিল্লিসহ ভারতের একাধিক রাজ্যে আসতেন। এরপর ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে গ্রেফতারের এড়াতে ফের বিমানে করেই দেশে ফিরতেন তারা। একাধিকবার এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকেও পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বহাল তবিয়তে ছিলেন। অবশেষে দিল্লি পুলিশের জালে ধরা পড়েছেন তিন বাংলাদেশি নাগরিক। এরা হলেন, কামরুল কামাল (৪২), শহিদুল ইসলাম (৩৮) এবং নজরুল (৩৬)। আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন সময়ে
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস ও মিডওয়াইফ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে জেলা সদর হাসপাতাল ও নার্সিং ইন্সটিটিউটের উদ্যোগে সদর হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নার্সিং ইন্সটিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ -দৌলা খান। জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোঃ
এ বছর বাংলাদেশে পবিত্র রমজান মাস মঙ্গলবার (৭ মে) না কি বুধবার (৮মে) শুরু হবে- তা জানা যাবে সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায়। রোববার (৫ মে) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ছাত্রীদের মাঝে পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলামের ব্যাক্তিগত অনুদানে এক শত স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। রোববার বিদ্যালয়ের হলরুমে বোরহানউদ্দিন পৌরসভার দুই নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মো. সেলিম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ওই ড্রেস তুলে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.মআবদুল্লাহ জানান, গত নয় বছর ধরে পৌর মেয়র ধারাবাহিকভাবে দরিদ্র ছাত্রীদের স্কুল
কক্সবাজারের উখিয়ার বালুখালীতে মুক্তিযোদ্ধা মরহুম নজির আহমদ চৌধুরী স্নৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার সকাল ১০ টায় বালুখালীস্থ মুক্তিযোদ্ধা মরহুম নজির আহমদ চৌধুরী স্নৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার বিতরণ কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।এ সময় হামিদুল হক চৌধুরী দু:স্থ হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে
পটুয়াখালীর বাউফলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গাফেলতির কারনে রাফিয়া (৫) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রাফিয়ার মৃত্যুতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আজ রোববার সকালে উপজেলার পূর্ব কালাইয়া গ্রামে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পাঁকা সড়কে রোলার দিতে গিয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় জনরোষের ভয়ে রোলার চালক নুর হোসেন পালিয়ে যায়। পুলিশ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভেতরে ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভেতরে ক্যান্টিনে আগুন লাগে। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের ১টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সরকার এবং ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি বলেছেন, রোজাদারদের সম্মানে নিত্যপণ্য কমদামে বিক্রি করলে আল্লাহ পরকালে প্রতিদান দেবেন। রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমির এ আহ্বান জানান। বিবৃতিতে আল্লামা শাহ আহমদ শফী বলেন, রমজান একটি অতিপবিত্র মাস। এ মাসের মর্যাদা আল্লাহতায়ালার কাছে
অতীতে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল, এখন যাওয়ার সিদ্ধান্তটা সঠিক হয়েছে। সংসদের ভেতরে বাইরে আন্দোলন চলবে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তিনতলায় সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, সস্তা স্লোগান দিলে হবে না,
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ফণীর আঘাতে দরিদ্র জেলে ইব্রাহিমের ছেলে ও মা ঘরের নীচে চাপা পড়ে নিহত হয়েছেন। এর আগে বড় ছেলেকে কেড়ে নিয়েছে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর। আর এবার নিজের মা ও ছোট ছেলেকে নিয়ে গেল ফনী। ২০০৭ সালের যখন প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর উপকূলে আঘাত হানে তখন মাছ ধরার ট্রলারে ছিলেন ইব্রাহীম। ট্রলার ঝড়ে উল্টে গেলে সাগরে ভাসতে থাকেন তিনি। আর তখনি