ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি বাঙলা কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগ ৩য় বর্ষের ফলাফলে ইন্সুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজম্যান্ট বিষয়ে গণহারে ফেল করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে ২১৫ পরীক্ষার্থীর মধ্যে গড়ে সবাই একই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, খাতার অবমূল্যায়ন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের খামখেয়ালির জন্যই বার বার এমন ভুলে ভরা ফলাফল প্রকাশ করা হচ্ছে। এদিকে প্রকাশের পরপরই
চলতি বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা পূজা চেরী। সোমবার দুপুরে ফলাফল ঘোষণার পর ‘পোড়ামন ২’ খ্যাত এই নায়িকা জানিয়েছেন, তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। ঢাকা বোর্ডের অধীনে ঢাকার ক্যান্ট. এলাকার একটি স্কুল থেকে এবার পূজা চেরী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পূজা বলেন, স্কুলের নাম জানাতে চাইনা। বাণিজ্য বিভাগ থেকে ‘এ গ্রেডে’ উত্তীর্ণ হয়েছি, জিপিএ ৪.৩৩ পেয়েছি। আমি
ব্রাহ্মণবাড়িয়ায় বিড়ি শিল্পের উপর থেকে কর প্রত্যাহারসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছে এ অ লের বিড়ি ভোক্তা অধিকার সমিতি। আজ সোমবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানবন্ধন কর্মসুচীতে বক্তৃতা করেন, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের বিড়ি ভোক্তা সমিতির সভাপতি আতিকুর রহমান, সহসভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য প্রবীর সাহা, মনিরুজ্জামান ও ইলিয়াছ হোসেন প্রমুখ। এ সময় বক্তারা
এসএসসির ফল প্রকাশের পর সারাদেশে বইছে আনন্দ-উচ্ছ্বাস। শিক্ষার্থী ও অভিভাবকরা মিষ্টি খাওয়াচ্ছেন একে-অপরকে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করতেও দেখা গেছে। সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে মাধ্যমিকের ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না থাকায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন শিক্ষা মন্ত্রণালয়। ফল পর্যলোচনা করে দেখা যায় গতবারে চেয়ে এবার পাসের
রমজানের আগের দিন ঠিক এ মুহূর্তে সরাইল বাজারে হঠাৎ বেড়েছে সব ধরনের মাছের দাম। সবজাতের মাছ ১০০ থেকে ২০০ টাকা কেজি পর্যন্ত বাড়তি মূল্য পাওয়া গেছে।আর বাড়তি দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন বাজারে মাছ পর্যাপ্ত না থাকায় বাড়তি দাম। ক্রেতারা বলছেন, রমজান এলেই মুনাফালোভী ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন। সোমবার (৬এপ্রিল) সরাইল উপজেলার সদর সকাল বাজার, উচালিয়া পাড়া মোড়,
কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। এসময় পুলিশের দুই সদস্য আহত হলেও ঘটনাস্থল হতে দেশী অস্ত্র, কার্তুজ, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। জানা যায়, সোমবার রাত দেড়টারদিকে টেকনাফ মডেল থানার একদল পুলিশের হাতে আটক নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাঁচা মিয়ার পুত্র মোঃ আলম (৩৫) ও জাদিমোরা ক্যাম্পের আলী হোসেনের পুত্র মোহাম্মদ রফিক (২০)
বরগুনার বেতাগীতে ভাতিজার হাতে ফুফু ধর্ষিতা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উক্ত অভিযোগের ভিত্তিতে ধর্ষিতার পিতা বাদী হয়ে বেতাগী থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ৩ (৩/৫/২০১৯)। জানা যায়, উপজেলার ছোট মোকামিয়া গ্রামের ১৬ বছর বয়সের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে বৃহস্পতিবার (২ মে) বিকাল আনুমানিক সাড়ে ৩ টার দিকে ধর্ষণ করেন একই গ্রামের চাচাতো সম্পর্কের ভাতিজা মো. আসদুল
এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে গত কয়েক বছরের মতো এবারও শীর্ষে অবস্থান করছে রাজশাহী বোর্ড। অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে যথারীতি সেরা ঢাকা বোর্ড। সোমবার (৬ মে) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার দশ বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে সাধারণ আট বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসিতে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। ফলের পরিসংখ্যান থেকে জানা
চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। তবে গত বছরের তুলনায় কমেছে দুটি প্রতিষ্ঠান। ঢাকায় ১৪৬, রাজশাহীতে ৪৩১, কুমিল্লায় ১৩২, যশোরে ২৭৫, চট্টগ্রামে ৩০, বরিশালে ৫০, সিলেটে ২২, দিনাজপুরে ১৩৮, মাদরাসা শিক্ষা বোর্ডে ১ হাজার ২৬৩ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৯৬ প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। শূন্য শতাংশ পাসের হার রাজশাহীতে ১, যশোরে ১, বরিশালে ২,
এসএসসি পরীক্ষায় এবছর ৮ টি শিক্ষাবোর্ডের পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৯৪ হাজার ৫৫৬ জন। গতবারের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ। পরীক্ষায় অংশগ্রহণ ও পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। ছাত্রের তুলনায় ১ দশমিক ৫৩ শতাংশ ছাত্রী বেশি পাস করেছে। ছাত্রের তুলনায় ৫২ হাজার ৬৯২ জন ছাত্রী বেশি অংশগ্রহণ করে এবং ৫৬ হাজার
সরবানুর বয়স এখন ৯০ বছর। ১০ বছর আগে তিনি একদিন মাটিতে পড়ে যান। ব্যথা পান পায়ে। ট্যাবলেট খেয়ে প্রাথমিক চিকিৎসায় ভালোই ছিলেন কিছুদিন। ছিল অর্থের অভাব, ছেলেরা তাই উন্নত চিকিৎসা করাতে পারেননি তার। অচল হয়ে যান তিনি ধীরে ধীরে। তারপর একদিন পুরো অন্ধ। বিপদের শেষ ধাপটা শুরু হয় সরবানুর তখনই। নিজে একা একা চলতে পারেন না, বিছানাতেই সবকিছু সারতে হয় তাই
কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) রৌশন আরা বেগম নিহত হয়েছেন। তিনি সেখানে শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা। তিনি জানান, দেশটির কিনশাসা নামক স্থানে স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় একটি লরির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে রৌশন আরা বেগমকে বহনকারী গাড়ির চালকসহ বাকি দুইজন আহত হন। আহতদের
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আজ। সোমবার সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনির হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা। সেখানেই বিস্তারিত ফলাফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে ফল জানতে পারবেন। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ছাড়াও এই লিঙ্কে ক্লিক করে সহজেই জেনে নিন এসএসসি'র ফলাফল।
রাশিয়ার মস্কোর সেরেমেতেভো বিমানবন্দরে রোববার জরুরি অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমানে আগুন লেগে শিশুসহ অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, বিমানটি মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণ করার আগেই মধ্য আকাশে থাকার সময়ই আগুন লেগে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, অগ্নিদগ্ধ বিমানটি থেকে নেমে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশিত হচ্ছে। সোমবার ফল প্রকাশের বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা। সেখানেই ফলের বিস্তারিত প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। সাধারণত প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন বোর্ড চেয়ারম্যানরা। পরে
ঘুর্ণিঝড় ফণীর তান্ডবে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য ত্রাণ সামগ্রি এবং চিকিৎসা সেবা নিয়ে বরিশালের হিজলা উপজেলায় জাহাজ তিস্তা নিয়ে উপস্থিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যবৃন্দ ।ত্রাণ সামগ্রি নিয়ে জাহাজ তিস্তা ৫ মে রবিবার দুপুরে হিজলায় উপস্থিত হয় । হিজলার ৬টি ইউনিয়নের ৫০০ পরিবারের মধ্যে বিতরণ কৃত ত্রাণ সামগ্রি প্রথমে গ্রহণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ
ফের রণক্ষেত্র গাজা স্ট্রিপ। গত শনিবার জঙ্গি সংগঠন হামাসের নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনের এই ভূখণ্ড থেকে ইসরাইলের দক্ষিণাংশে রকেট হামলা চালানো হয়। যার পাল্টা হিসেবে গাজায় নতুন করে জঙ্গি বিরোধী অভিযানে নেমেছে ইসরাইলের নিরাপত্তা বাহিনী। যার জেরে গত দু'দিনে ৯ জন ফিলিস্তিনি এবং ৩ ইসরাইলির মৃত্যু হয়েছে। জখম আরও অন্তত ৭০ জন। হতাহতদের অধিকাংশই সাধারণ নাগরিক। গত শনিবার থেকে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য
কুমিল্লার হোমনায় ধর্ষিত হলো নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী। জমিতে কাজ করা কৃষক বাবাকে ভাত খাইয়ে বাড়ি ফেরার পথে চিহ্নিত সন্ত্রাসী সুমন সরকারের (২৯) লোলুপ দৃষ্টি পড়ে মেয়েটির ওপর। একেবারে দিন-দুপুরে, বেলা এগারোটায় খোলা জায়গায় জোরপূর্বক এই ন্যক্কারজনক ঘটনা ঘটায় সে। ধর্ষক সুমন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও কয়েক মামলার আসামি। গত শুক্রবার উপজেলার মাথাভাঙা ইউনিয়নের ভংগারচর গ্রামে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে। শনিবার
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল সোমবার (০৬ মে) থেকে দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে রোজা পালন শুরু হবে। জেলার সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা উপজেলার প্রায় ৬০ গ্রামের মানুষ সোমবার থেকে রোজা রাখবেন। আজ ৫মে রবিবার দিবাগত রাতে সেহেরি খেয়ে রোজা রাখবেন তারা। জানা গেছে, দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ ২শত বছর পূর্ব থেকে সৌদি আরবের
মেয়াদোত্তীর্ণ সয়াবিন তেল পাইপলাইনে ঢুকিয়ে নতুন করে বোতলজাত এবং মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পদার্থ দিয়ে মান নিয়ন্ত্রণ করার দায়ে সুপার অয়েল রিফাইনারি লিমিটেডকে (পুষ্টি সয়াবিন তেল প্রস্তুতকারক) ৭৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটি বাজারের অবিক্রিত তেল সংগ্রহ করে সেটি পাইপলাইনে দিয়ে বোতলজাত করে ‘পুষ্টি মোড়ক’ লাগিয়ে পুষ্টির নকল তেল বাজারজাত করে আসছিল। রবিবার (৫ মে) দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৭টা
বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ৮ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোহাম্মদ রাশেদ মিয়ান সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাব্বত হোসাইন মিলন সাধারন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। ১৭ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক ইসরাফিল আলম ও আহসানুল হক সোয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরাণ শাহ মুন্না, রাজনৈতিক শিক্ষা সম্পাদক আশরাফুল আলম
শারীরিকভাবে অসুস্থতার কারণে নিজের ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার (৪ মে) রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে রাত ১১টায় এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন এরশাদ। এ সময় এরশাদ জানান, আমার অবর্তমানে পার্টির চেয়ারম্যান থাকবেন জিএম কাদের। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত
কলাপাড়ায় পাঁচ লাখ পিস ইয়াবা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রবিবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইমরানুর রহমানের নেতৃত্বে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পৌর শহরের হেলীপ্যাড মাঠে আগুনে পুড়িয়ে সম্পূর্ণরুপে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া সিনিয়ির সহকারী জজ মো. কামাল খান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামসহ কলাপাড়া ও মহিপুর থানাপুলিশ’র সদস্যরা। উল্লেখ্য
গাজীপুরের কালীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল আহেদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিপিড়নকারী ওই শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। আজ রবিবার (৫ মে) সকালে অভিযোগের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ইউএনও মো. শিবলী সাদিক। জানা গেছে, ২০১৮ খ্রিস্টাব্দের ১৪ জুন বিদ্যালয়টির প্রধান শিক্ষক রাশিদা বেগমের বদলি হয়। পরে ওই বছরই সেপ্টেম্বরে সহকারী