আবরারদের জন্য সড়কগুলো নিরাপদ না হলেও কবরগুলো নিশ্চই নিরাপদ। সেই নিরাপদ কবরেই ঘুমিয়ে রইলেন বসুন্ধরা আবাসিক এলাকায় সু-প্রভাত বাসের চাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ। আবরার নিহতের ঘটনায় রাজধানীর বসুন্ধরা আবাসিক গেট এলাকায় রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধে বিমানবন্দর থেকে বাড্ডা হয়ে রামপুরা-গুলিস্তান রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিকে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে আউলিয়াপুর গ্রামে বার আউলিয়ার দরবার শরিফের দানবাক্স পাহারা দিচ্ছে বিষধর সাপ। তবে সব সময় না, হঠাৎ হঠাৎ সাপটি দীর্ঘক্ষণ ধরে দানবাক্সে নিজেকে জড়িয়ে রাখে। এমন দৃশ্য দেখে এলাকার অনেকেই মনে করছেন টাকা চুরি রোধে হয়তো অলৌকিকভাবে সাপটি এমনটি করছে। এর আগে ৩-৪ বার সেখান থেকে টাকা চুরি হওয়ার ধারণা থেকেই এলাকাবাসী এমনটা মনে করছেন। সোমবার দুপুর
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ব্রাহ্মণবাড়িয়া সরাইল অফিসের উদ্যোগে বীমার মরণোত্তর দাবীর চেক প্রদান করা হয়। সোমবার (১৯মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার জয়ধকান্দি আলীম উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের রোমে মোঃ মোস্তুফা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলার লাইফ ইন্স্যুরেন্সের জোনাস ম্যানেজার সুদীপ দত্ত তনু, বিশেষ অতিথি ছিলেন জয়ধরকান্দি আলীম উদ্দিন
মঙ্গলবার(১৯ মার্চ) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডার দরদি মানবতার আরেক চেহারাও দেখল বিশ্ব। গত ১৫ মার্চের নৃশংসতার স্মরণে সংসদের বিশেষ অধিবেশনে জাসিন্ডা তার বক্তব্য শুরুই করেন আরবিতে, ‘আসসালামু আলাইকুম (অর্থ: আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক)’ বলে। শুধু তাই নয়, এদিন নিউ জিল্যান্ডে বসবাসকারী মুসলিম ছাড়াও অন্য বিশ্বাসের অনুসারিদের সংসদে আমন্ত্রণ জানানো হয়। বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা নিজ ধর্মের বেশে সংসদে
বিশ্বের শীর্ষ সার্চইঞ্জিন গুগল এবং বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মতো টেক জায়ান্টগুলো বাংলাভাষাকে বিকৃত করছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এসব প্ল্যাটফর্মে বাংলা ভাষা ব্যবহারের সময় ভাষার বিকৃতি এবং অপব্যবহার করা হয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। মঙ্গলবার (১৯ মার্চ) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমান বেসিস সফটএক্সপো-২০১৯ এর এক সেমিনারে এ মন্তব্য করেন মন্ত্রী। ‘বাংলা যান্ত্রিক
ইওকাসতা নামের চল্লিশোর্ধ স্কুল শিক্ষিকা ছাত্রদের পাস করিয়ে দিতে একটি মাত্র শর্ত দিতেন। আর সেটি হল, তার বাড়িতে শয্যা সঙ্গী হতে হবে। শুধু পাস করানোর জন্যই নয়, ভালো ফলাফলের লোভ দেখিয়েও ছাত্রদের বাড়িতে ডেকে নিতেন ওই শিক্ষিকা। এমনকি তাতে রাজি না হলে ফেল করিয়ে দেয়ার ভয়ও দেখাতেন ইওকাসতা। ব্রিটিশ সংবাদমাধ্যম দি ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি কলম্বিয়ার মেডেলিনের ওই স্কুল
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসচাপায় সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে দিনভর বিক্ষোভের পর সন্ধ্যায় সড়ক থেকে সরে গেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীরা। তবে নিরাপদ সড়কের দাবিতে আগামীকাল বুধবার (২০ মার্চ) সকাল ৮টা থেকে আবারও রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষনা দেন বিইউপির শিক্ষার্থী মাঈশা নূর। এদিন সকাল সোয়া ৭টার দিকে নর্দ্দার বসুন্ধরা
জন্ম থেকে শিশু রহিম শারীরিক প্রতিবন্ধী ছোট সময় মা বাবার কুলে না বিচানাই শুয়ে এমন করে রাত-দিন কাটে তার। ছোট থেকেই দু-পা অচল থাকায় এখন মাটিতে ভর করে আবার কোন সময় ছোট ভাইয়ের পিঠে চড়ে স্কুলে আসা যাওয়া রহিম মিয়ার। একটি হুইলচেয়ার হলে শারীরিক প্রতিবন্ধী শিশু রহিম মিয়ার পথ চলা সহজ করে দিতে পারে স্কুলে আসা- যাওয়ার কষ্টের লাগব হবে ছোট
‘গাদ্দার’ রাজনৈতিক দল আখ্যা দিয়ে বিএনপির পদ ও দলের সব ধরনের কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফেরদৌসী ইকবাল। সারাদেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করে বিএনপি। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফেঞ্চুগঞ্জ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি নেত্রী ফেরদৌসী ইকবাল।m দলীয় নির্দেশ অমান্য করায়
মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ডের পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হয়েছে কোরআন তিলাওয়াতের মাধ্যমে। গত ১৫ মার্চ জুমার নামাজ চলাকালীন ওই রক্তাক্ত হামলার পর মঙ্গলবার দেশটির পার্লামেন্টের বিশেষ অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। শুক্রবার জুমার নামাজের সময় উগ্র-ডানপন্থী ব্রেন্টন ট্যারেন্ট মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি। মসজিদের ভেতরে ঢুকে ঘাতকের সেই নৃশংস হামলা
বরিশালের আগৈলঝাড়ায় গৈলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রী জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। জানা গেছে, গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী গ্রামের ফরহাদ সরদারের মেয়ে গৈলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী পায়েল আক্তার (১২) কিছুদিন ধরে অসুস্থ হয়ে নিজ বাড়িতে জ্বরে ভুগছিল। সোমবার রাতে পায়েল জ্বরে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পরলে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা.
আজ মঙ্গলবার (১৯ মার্চ) সকালে প্রগতি সরণি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত বিইউপি’র ছাত্র আবরার হোসেনের সহপাঠীদের দাবির পরিপ্রেক্ষিত তিনি এসব কথা বলেন। রাজধানী ঢাকার কোনো রুটেই সুপ্রভাত বাস চলবে না বলে জানিয়েছেন ঢাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘আমি ইতোমধ্যে সংশ্লিষ্টদের বলেছি সুপ্রভাতের লাইসেন্স বাতিল করতে হবে। ঢাকায় সুপ্রভাত চলবে না।’ মেয়র বলেন, ‘আমি মনে করি ছাত্রদের দাবি
পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে রাঙ্গামাটি বাঘাইছড়িতে গুলিবর্ষণে আহতদের দেখতে এসে তিনি এ দাবি করেন। এ সময় তিনি আহতদের অবস্থা সরেজমিনে দেখেন। আহতদের কয়েকজনের সঙ্গে তিনি কথাও বলেন। পাহাড়ের নির্বাচনের বিষয়ে সিইসি সাংবাদিকদের বলেন, ‘কেউ অভিযোগ
সোমবার দ্বিতীয় ধাপে বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে কোন প্রার্থী না থাকায় সরকার দলীয় নৌকা মার্কার সমর্থিত প্রাথী সিরাজুল ইসলাম খান রাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাহমুদুর রহমান
পৃথিবীতে মেয়েদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হলো তার আত্মীয় স্বজনদের কাছে। কিন্তু, নরপশু এই আত্মীয়দের কাণ্ড দেখলে আপনি হয়তো শিউরে উঠতেন। ভারতের মধ্যপ্রদেশের সাতনা জেলায় নিজের কাকা ও ভাইদের হাতে গণধর্ষণ ও হত্যার শিকার হয়েছে ১২ বছরের এক কিশোরী। হত্যার পর ওই কিশোরীর মাথা তার শরীর থেকে পৃথক করে মাঠে ফেলে দেয়া হয়। গত ১৩ মার্চ স্কুল থেকে ফিরে আসার পথে নিখোঁজ
রাজধানীর প্রগতি সরণিতে বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক ছাত্র নিহতের ঘটনায় রাস্তায় নেমে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় বিইউপি'র শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন। এ ঘটনায় রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। তারা প্রগতি সরণি অবরোধ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবিতে ‘উই ওয়ান্ট
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “জাটকা সপ্তাহ সংরক্ষণ- ২০১৯” উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী সদা তৎপর ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৯ মার্চ ২০১৯ তারিখ ভোর ০৩.৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী ঢাকা জোনের অধীনস্থ বিসিজি স্টেশান পাগলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার অর্ন্তগত বুড়িগঙ্গা নদীর শোয়ারিঘাট এলাকা থেকে ২,০০০
নেদারল্যান্ডসের ইউট্রেখট শহরে যাত্রীবাহী ট্রামে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে ট্রামে বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে তিনজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, ট্রামের ভেতর হামলা চালানো বন্দুকধারী হলেন তুর্কি বংশোদ্ভূত ৩৭ বছর বয়সী গোকমেন তানিস। ডাচ পুলিশ তানিসের একটি ছবি
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর খুঁটির উপর ‘৬-ডি’ নম্বর নবম স্প্যান বসানো হবে বৃহস্পতিবার। এ লক্ষ্যে প্রকল্প এলাকায় বর্তমানে চলছে দেশি-বিদেশি প্রকৌশলী ও শ্রমিকদের শেষ মুহূর্তের ব্যস্ততা। নবম স্প্যানটি চূড়ান্ত রঙের কাজ শেষে মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ক্রেন লাইনের মাধ্যমে বের করে মাওয়া প্রান্তের স্টক ইয়ার্ডের জেটিতে রাখা হয়েছে। মাওয়া প্রান্তের কুমারভোগ স্টক ইয়ার্ডের জেটি থেকে ৩৬শ’
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের ব্রেইন টিউমারের অপারেশন। বিখ্যাত নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় সকাল ৬টায় অস্ত্রোপচার শুরু হয় রুবেলের। পুরো অস্ত্রোপচার শেষ হতে প্রায় সাড়ে তিন ঘণ্টার মতো সময় লেগেছে। এরই মধ্যে জ্ঞান ফিরে পেয়েছেন ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুবেলের সফল অস্ত্রোপচারের খবর
শরীয়তপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে সরকারি সামসুর রহমান কলেজ অডিটোরিমে আওয়ামী লীগের নির্বাচনী বিশেষ বর্ধিত সভায় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত ফজলুর রহমান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
ইন্দুরকানীতে পথ ভুলে আসা বুদ্ধি প্রতিবন্ধী আঃ রহিম ওরফে মজিদ ৮ বছর পর ফিরে পেল তার বাবা-মাকে। পারিবারিক সূত্রে জানা যায়, ২০১১ সালে ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার উত্তমপুর গ্রামের কৃষক মো. ইউনুস হাওলাদারের ছেলে বুদ্ধি প্রতিবন্ধী আঃ মজিদ হাওলাদার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে একটি মাহফিলে গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোজা খুজি করেও তার কোন সন্ধান পায়নি তারা। পরে
রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় আবরার আহমেদ চৌধুরী নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী। পুলিশের গুলশান জোনের এডিসি আবদুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে বসুন্ধরা গেটে সু-প্রভাত পরিবহনের একটি বাস ওই শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক
ক্ষুধার্ত অথচ পেট ভরা প্লাস্টিকে। সেই পেট ভর্তি প্লাস্টিকের বর্জ্যই প্রাণঘাতী হয়ে উঠল তিমিটির। এমন ঘটনা ঘটেছে ফিলিপাইনের উপকূলে। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির সমুদ্র সংলগ্ন অংশ প্লাস্টিকের প্রভাবে ভয়াবহ দূষণের শিকার বলে জানিয়েছেন পরিবেশবিদরা। ক্রমশ বিষাক্ত হয়ে উঠেছে সমুদ্রের পানি। এর প্রভাব পড়ছে সামুদ্রিক জীববৈচিত্রে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তিমি ও কচ্ছপ। ফিলিপাইন সরকারের আঞ্চলিক মৎস্য কেন্দ্র জানিয়েছে, শনিবার