বুধবার, ১ জুলাই, ২০২৬১৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

এক চুলা ৯২৫ টাকা, দুই চুলা ৯৭৫

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০১৯, ০:৫৭

শেয়ার করুনঃ
এক চুলা ৯২৫ টাকা, দুই চুলা ৯৭৫

আবারও বাড়ানো হয়েছে গ্যাসের দাম। নতুন দামে ৩২.৮ শতাংশ বেড়েছে গ্যাসের দাম। ফলে গ্রাহকদের আগের চেয়ে প্রায় এক তৃতীয়াংশ বেশি মূল্য পরিশোধ করে গ্যাস ব্যবহার করতে হবে। সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। রোববার বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সিদ্ধান্তের কথা জানায়। এ সময় কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলামসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্যাসের দাম বৃদ্ধি করে এক চুলা ৯২৫ টাকা ও দুই চুলা ৯৭৫ টাকা করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ৩২.৮ শতাংশ গ্যাসের দাম বাড়ানো হলো। এর আগে গত ফেব্রুয়ারিতে বিইআরসিতে বিতরণ কোম্পানিগুলোর পক্ষ থেকে গ্যাসের দাম গড়ে ১০২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়। বাসাবাড়িতে এক চুলার বর্তমান দর ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫০ টাকা এবং দুই চুলার জন্য ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১৪৪০ টাকা করার আবেদন করা হয়েছে।

একই সঙ্গে বিদ্যুৎ, সিএনজি, সার, ক্যাপটিভ পাওয়ার, শিল্প-বাণিজ্যসহ সব খাতে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়। এ নিয়ে গত মার্চে গণশুনানির আয়োজন করা হয়। বিইআরসি আইন অনুসারে শুনানির ৯০ দিনের মধ্যে কমিশনকে সিদ্ধান্ত জানাতে হয়। জুনে সেই সময়সীমা শেষ হচ্ছে। আইনে আরও উল্লেখ রয়েছে, কমিশন যদি মনে করে কোম্পানির কাছ থেকে আরও তথ্য নিতে হবে তাহলে সময়সীমা বাড়ানো যেতে পারে। তাই জুনে সময়সীমা ফুরালেও গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত জুলাই মাসে নেয়া হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে গত বছরের জুনেও গ্যাসের দাম বাড়ানোর বিষয়টি নিয়ে গণশুনানি হয়েছে। কিন্তু সামনে জাতীয় নির্বাচন থাকায় তখন দাম বাড়ানোয় সরকারের সাড়া মেলেনি। তাই গত ১৬ অক্টোবর সরকারকে তিন হাজার কোটি টাকা ভর্তুকি দেয়ার সুপারিশ করে গ্যাসের দাম না বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি।

জ্বালানি বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম অনেক বেশি। আর দেশে গ্যাসের চাহিদাও বাড়ছে দিন দিন। এ হিসাবে চাহিদা অনুযায়ী এলএনজি আমদানি করতে হলে সরকারকে আরও অনেক বেশি টাকা ভর্তুকি দিতে হবে। কাজেই গ্যাসের দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প নেই। পেট্রোবাংলার এক কর্মকর্তা বলেন, এতদিন আমদানি কম হওয়ায় সরকারের ওপর লোকসানের চাপ বেশি হয়নি। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড থেকে এলএনজি আমদানিতে সম্পূরণ শুল্ক, কাস্টমস ডিউটি ও অগ্রিম বাণিজ্য ভ্যাট প্রত্যাহার করায় গ্যাসের দাম অপরিবর্তিত ছিল। আমদানি ১০০০ এমএসিএফডি ছাড়ালে দাম বাড়ানোর তোড়জোড় আরও আগে থেকেই শুরু হতো।

আরও

দেশে যুক্ত হচ্ছে তিন নতুন উপজেলা ও একটি থানা

দেশে যুক্ত হচ্ছে তিন নতুন উপজেলা ও একটি থানা

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান টার্মিনাল নির্মাণের পর আগস্টে বাংলাদেশ এলএনজি যুগে প্রবেশ করে। কাতার থেকে এলএনজি আমদানি করে ওই টার্মিনালের মাধ্যমে গ্যাস জাতীয় গ্রিডে দেয়া হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে সর্বোচ্চ ১০০০ মিলিয়ন ঘনফুট এলএনজি জাতীয় গ্রিডে যুক্ত করার টার্গেট ছিল সরকারের। কিন্তু দাম বেশি হওয়ায় সরকার এখন পর্যন্ত সর্বোচ্চ ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছে জাতীয় গ্রিডে। এই বিষয়ে জানতে চাইলে কমিশনের এক সদস্য বলেন, তারা গ্যাসের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। আইনি বাধ্যবাধকতা মেনে জুলাইয়ে দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে। কমিশনের ওই সদস্য জানান, শুনানিতে পাওয়া মতামত যাচাই-বাছাই করা হয়েছে। বিতরণ কোম্পানিগুলোর আয়-ব্যয়ের হিসাব করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

দাম বাড়ানোর বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম বলেন, গ্যাস খাতে লোকসান কমাতে হলে প্রথমে চুরি ঠেকাতে হবে। পাশাপাশি সাগর ও স্থলভাগে গ্যাস অনুসন্ধানের ওপর জোর দিতে হবে। দেশীয় গ্যাস পেলে কম টাকায় সরবরাহ করা যাবে। এলএনজি আমদানি করে গ্যাস-সংকট দূর করা যাবে না। প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ গ্যাসের দাম গড়ে ২২ দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি করা হয়। ওই বছরের মার্চ ও জুলাই থেকে তা দুই ধাপে কার্যকর হয়।

ইনিউজ ৭১/এম.আর

আরও

সাইবার নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

সাইবার নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হলেই ফুটবল পাঠানো হবে চাঁদে, প্রতিশ্রুতি নাসার

যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হলেই ফুটবল পাঠানো হবে চাঁদে, প্রতিশ্রুতি নাসার

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

এ সম্পর্কিত আরও পড়ুন

সাইবার নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

সাইবার নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার ধারণাতেও ব্যাপক পরিবর্তন এসেছে। একসময় কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়াই নিরাপত্তার

দেশে যুক্ত হচ্ছে তিন নতুন উপজেলা ও একটি থানা

দেশে যুক্ত হচ্ছে তিন নতুন উপজেলা ও একটি থানা

দেশের প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের পাগলা। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানা বিভক্ত করে হালদা নামে নতুন একটি থানা গঠন করা হয়েছে। বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২১তম

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, দ্রুত আবেদন করার আহ্বান

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, দ্রুত আবেদন করার আহ্বান

২০২৭ সালে পবিত্র হজ পালন করতে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে আগ্রহীদের দ্রুত প্রাক-নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের ঘোষিত হজ ব্যবস্থাপনা সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস হয়েছে। এর মাধ্যমে ১৮৬৭ সালের উপনিবেশিক আমলের ‘The Public Gambling Act, 1867’ বাতিল করে প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় নতুন আইনি কাঠামো কার্যকর করার পথ তৈরি হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করেন। সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের পর কণ্ঠভোটে বিলটি পাস হয়। নতুন আইনে জুয়া, অনলাইন জুয়া, দূরবর্তী

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বাজেট অনুমোদনের মাধ্যমে নতুন অর্থবছরের আর্থিক পরিকল্পনা চূড়ান্ত হয়। আগামী ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে। নতুন বাজেটে কর, ভ্যাট, বিনিয়োগ এবং বিভিন্ন অর্থনৈতিক খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত অর্থবিল অনুযায়ী ব্যক্তির