বুধবার, ১ জুলাই, ২০২৬১৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

সোয়া কোটি টাকার ছবিতে কোটি টাকাই লোকসান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০১৯, ০:৯

শেয়ার করুনঃ
সোয়া কোটি টাকার ছবিতে কোটি টাকাই লোকসান

বৈধভাবে ১ কোটি ২০ লাখ টাকার মতো লগ্নি করে লগ্নিকারক ফেরত পেলেন সর্বসাকুল্যে ১৫ লাখ টাকার মতো! অবিশ্বাস্য এমন লোকসানে আঁতকে উঠবেন যে কোনো ব্যবসায়ী! তবে কেউ বিশ্বাস করুক বা না করুক সম্প্রতি এমনটাই ঘটেছে ঢাকাই চলচ্চিত্রে। গেল ৮ ফেব্রুয়ারি ৩৯ টি সিনেমা হলে মুক্তি পায় বাপ্পী চৌধুরী, বিদ্যা সিনহা মিম ও আঁচল অভিনীত সিনেমা ‘দাগ হৃদয়ে’। সিনেমাটি নির্মাণে প্রযোজক কামাল আহমেদ লগ্নি করেন ১ কোটি ১০ লাখ টাকার মতো। মুক্তির আগে পরিবেশনা, পোস্টার, ব্যানারসহ আরও খরচ হয় ৮ লাখ টাকা। এছাড়া যেসব হলে সিনেমাটি প্রদর্শিত হয় সেখানে দিতে হয় মেশিন ভাড়া।

সবমিলিয়ে নির্মাণের শুরু থেকে মুক্তির আগ পর্যন্ত ‘দাগ হৃদয়ে’ সিনেমার বাজেট দাঁড়ায় ১ কোটি ২০ লাখ টাকার মতো। কিন্তু মুক্তির পর সিনেমা হল থেকে তেমন কোনো টাকাই পাননি বলে জানিয়েছেন প্রযোজক কামাল আহমেদ। তিনি বলেন, মিনিমান অ্যাডভান্সে ৩৯ হলে মুক্তি দিয়ে সবকিছু বাদ দিয়ে ৭ লাখ টাকার মতো হাতে পেয়েছি। ডিজিটাল রাইট (ইউটিউব) থেকে পেয়েছি ৬ লাখ টাকার মতো। এছাড়া টেলিভিশন স্বত্ব বিক্রি করে পেয়েছি ৪ লাখ টাকার মতো! দু-একটা স্পন্সর ছিল। ১ কোটি ২০ লাখ টাকার সিনেমায় ২ লাখ টাকার স্পন্সর কোনো টাকাই না! পোস্টার, ব্যানার, মেশিন ভাড়া বাবদ প্রায় পুরো টাকাই চলে যায়। পুরো সপ্তাহ (শুক্রবার থেকে বৃস্পতিবার) যে পরিমাণ সেল হয় সেটা আরও হতাশাজনক। বাধ্য হয়ে সাড়ে চার লাখ টাকায় ছবি বিক্রি করে দেই।

তিনি বলেন, যে পরিমাণ অর্থ পাই সেটা প্রোডাকশন ম্যানেজার ও অন্যান্যদের দিতেই চলে যায়। সবমিলিয়ে কোটি টাকার মতো লোকসান গুনতে হয়েছে। ক্যাশ পেয়েছি ১৪ লাখ টাকার মতো! যেভাবে ছবি মুক্তি দিয়েছিলাম পলিসি ঠিক ছিল না। আমার দুজন ম্যানেজারের কারণে এতো লোকসান হয়েছে। যিনি পরিচালক উনিও জানেন না এখনকার পলিসি। শুধু উনি নয়, এফডিসির বেশীরভাগ নির্মাতাই আধুনিক পলিসি সম্পর্কে ধারণা কম। শুধু আমি নই। কোনো প্রযোজকই তেমনভাবে টাকা ফেরত পাচ্ছেন না। আমার ছবি মুক্তির আগে একজন নামী প্রযোজক তার ছবি রিলিজ করে টাকা তো পায়নি, উল্টো ৩ লাখ টাকা দেনা হয়েছে। গত ৫ থেকে ৭ বছর ধরে একই অবস্থা চলে আসছে।

আরও

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

অশ্লীল সময়ে ধুমধাড়াক্কা ব্যবসা হতো। কিন্তু তখন ভালো ছবির দর্শক সরে গেছে। আজও সেই দর্শকগুলো ফেরেনি। তিনি বলেন, প্রযোজকদের অবস্থা ভীষণ খারাপ। আমি এর আগে ৫-৭ টি ছবির সহ-প্রযোজক। কিন্তু ‘দাগ হৃদয়ে’ আমার একক প্রযোজিত ছবি। সরকারি হস্তক্ষেপ ছাড়া চলচ্চিত্রে এই সমস্যা দূর করা সম্ভব নয়। ই-টিকেট, সেন্ট্রাল সার্ভার সবকিছুই দরকার। যেখানে চলচ্চিত্রের সকলে এবং সরকারি সমন্বয় লাগবে। ‘দাগ হৃদয়ে’ সিনেমাটি নির্মাণ করেন তারেক শিকদার। ছবির কাহিনী লিখেছেন প্রযোজক কামাল আহমেদ। সংলাপ ও চিত্রনাট্য করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। বাপ্পী, মিম, আঁচল ছাড়াও অভিনয় করেন অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/এম.আর

বিনোদন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হলেই ফুটবল পাঠানো হবে চাঁদে, প্রতিশ্রুতি নাসার

যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হলেই ফুটবল পাঠানো হবে চাঁদে, প্রতিশ্রুতি নাসার

জনপ্রিয় সংবাদ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

এ সম্পর্কিত আরও পড়ুন

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman-এর সফরসংবলিত একটি ভিডিওতে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী Habib Wahid-এর বহুল পরিচিত গান ‘মহাজাদু’। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন এই শিল্পী। মঙ্গলবার (২৩ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Anwar Ibrahim-এর সরকারি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির পটভূমি সংগীত হিসেবে ব্যবহার

ইউটিউব লাইভ কনসার্টে অংশ নিয়ে ইরানি গায়িকার দোররা শাস্তি

ইউটিউব লাইভ কনসার্টে অংশ নিয়ে ইরানি গায়িকার দোররা শাস্তি

ইরানের সংগীতশিল্পী পারাস্তু আহমাদি এবং তার প্রযোজনা দলের আট সদস্যকে ৭৪টি করে দোররা মারার সাজা দিয়েছে দেশটির আদালত। ২০২৪ সালে নিজের ইউটিউব চ্যানেলে লাইভস্ট্রিম করা একটি কনসার্টে অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি ‘আজ খুনে জাভানানে ওয়াতান’ শিরোনামের একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেছিলেন, যা ইউটিউবে লাইভ সম্প্রচার করা হয়। ওই সময় তিনি হিজাব

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান আসামিকে আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়,

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

ভারতীয় সংগীত অঙ্গনের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে শনিবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই গায়িকা। শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

দক্ষিণী চলচ্চিত্র ও ছোটপর্দার পরিচিত মুখ, তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যম রহস্যজনকভাবে মারা গেছেন। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে, যা নিয়ে সহ-অভিনেতা ও ভক্তরা হতবাক। মাত্র ৩৬ বছর বয়সে এই অকাল মৃত্যু দক্ষিণী বিনোদন জগতে শোকের ছায়া ফেলে দিয়েছে। পুলিশ সূত্র জানায়, চেন্নাইয়ের বাসা থেকেই তার মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে বিবেচনা করা