বুধবার, ১ জুলাই, ২০২৬১৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রিফাত হত্যায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০১৯, ১:৪৭

শেয়ার করুনঃ
রিফাত হত্যায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না

বরগুনায় আলোচিত রিফাত হত্যায় জড়িত মূল আসামিদের ধরতে আরও কিছু সময় চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (৩০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। গত ২৬ জুন (বুধবার) বরগুনা শহরের কলেজ সড়কে দিনদুপুরে স্ত্রীর আয়েশা আক্তারের সামনে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রিফাত শরীফের মৃত্যু হয়। ধারালো অস্ত্র দিয়ে রিফাত শরীফকে এলোপাতাড়ি কোপানো এবং স্ত্রী আয়েশা দুর্বৃত্তদের নিবৃত্ত করার চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এভাবে কুপিয়ে হত্যা করার দৃশ্য আমরা অনেক আগে দেখেছিলাম, বিশ্বজিৎ হত্যা। বিশ্বজিৎ হত্যার বিচার প্রক্রিয়াধীন। আমরা ওই একটি ঘটনা দেখেছিলাম। সেদিনও সারা বাংলাদেশের মানুষের মনে দাগ কেটেছিল। আজকে সেই রকম নৃশংস হত্যা।’

তিনি বলেন, ‘কোপানো, এটা কারো কাম্য নয়। যদি কোনো গাফিলতি এখানে থাকে... দায়িত্বপ্রাপ্ত অফিসার ছাড়াও আরও ঊর্ধ্বতন অফিসাররা সেখানে আছেন, কারো গাফিলতি যদি থাকে নিশ্চয়ই এটার ব্যবস্থা আমরা নেব।’ দীর্ঘ বিচার প্রক্রিয়ার কারণে এমন ঘটনা ঘটছে কি না -এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘বিচার বিভাগ সম্বন্ধে আমার কিছু বলার নেই। আমাদের কাজ যেটি আমরা সেটি করে দিচ্ছি। বিচার বিভাগ স্বাধীন, সেই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’ এমন খুনের মানসিকতা একদিনে হয় না, মাদকের বিষয়টি আসছে -এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি যতকিছু খুঁজতে থাকবেন, দেখবেন এর পেছনে মাদকের একটা শক্তি রয়েছে। মাদক যারা সেবন করেন তারা তাদের মনুষ্যত্ব হারান, তাদের বিবেক-বুদ্ধি সব লোপ পায়। তারা নানা রকম রোগশোকেও ভুগতে থাকেন। যারা এর ব্যবসা করেন তাদের অবৈধ ব্যবসা রক্ষা করতে হলে অবৈধ পন্থা অবলম্বন করতে হয়। এই ইয়াং ছেলেরা কতখানি জড়িত হয়েছে, পত্রপত্রিকায় আমরা শুনছি, আমরা সেটা দেখছি। তারা যদি জড়িত হয়ে থাকে কিংবা আরও কারা আছে সবাইকে আমরা ধরব। মাদকে আমরা কাউকে ছাড় দিচ্ছি না। দেশের বিভিন্ন স্থানে যেভাবে সাড়শি অভিযান চালাচ্ছি এখানেও চালাব।’

রাজনৈতিক প্রশ্রয় পেয়ে তারা এমন অপরাধী হয়ে উঠেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে আসছে -এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক নেতাকে ছাড় দেই না। আমরা কাউকে রাজনৈতিক নেতা হিসেবে ধরি না, তাকে অপরাধী হিসেবেই ধরি। কোনো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় আমরা কাউকে দেই না।’ রিফাত হত্যায় এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে -জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এজাহারভুক্ত ১২ জন, আমরা শনাক্ত করেছি ১৩ জন। আরও কয়েকজন আমাদের নেটের ভেতর চলে আসবে, তারা নানাভাবে সহযোগিতা করেছে, সেগুলো পর্যায়ক্রমে চলে আসবে। এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে, এর মধ্যে এজহারভুক্ত তিনজন রয়েছেন।’ মূল আসামি ধরার ক্ষেত্রে পুলিশ কতটা তৎপর -এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা একটু সময় দেবেন তো আমাদের। আমার মনে হয় আমরা ধরে ফেলব।’ বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার পরিকল্পনাকারী গ্রুপের সদস্য মো. সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশে তার কনস্টেবল হিসেবে চাকরি হওয়ার কথা রয়েছে -এ বিষয়ে আসাদুজ্জামান খান খানিকটা মজা করে বলেন, ‘একটা ভালো কাজই করেছে, পুলিশের চাকরি খুঁজছে, এখন আর হবে না। এ ধরনের অপরাধ করলে নিয়োগ হবে না।’

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হলেই ফুটবল পাঠানো হবে চাঁদে, প্রতিশ্রুতি নাসার

যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হলেই ফুটবল পাঠানো হবে চাঁদে, প্রতিশ্রুতি নাসার

এ সম্পর্কিত আরও পড়ুন

সাইবার নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

সাইবার নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার ধারণাতেও ব্যাপক পরিবর্তন এসেছে। একসময় কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়াই নিরাপত্তার

দেশে যুক্ত হচ্ছে তিন নতুন উপজেলা ও একটি থানা

দেশে যুক্ত হচ্ছে তিন নতুন উপজেলা ও একটি থানা

দেশের প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের পাগলা। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানা বিভক্ত করে হালদা নামে নতুন একটি থানা গঠন করা হয়েছে। বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২১তম

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, দ্রুত আবেদন করার আহ্বান

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, দ্রুত আবেদন করার আহ্বান

২০২৭ সালে পবিত্র হজ পালন করতে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে আগ্রহীদের দ্রুত প্রাক-নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের ঘোষিত হজ ব্যবস্থাপনা সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস হয়েছে। এর মাধ্যমে ১৮৬৭ সালের উপনিবেশিক আমলের ‘The Public Gambling Act, 1867’ বাতিল করে প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় নতুন আইনি কাঠামো কার্যকর করার পথ তৈরি হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করেন। সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের পর কণ্ঠভোটে বিলটি পাস হয়। নতুন আইনে জুয়া, অনলাইন জুয়া, দূরবর্তী

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বাজেট অনুমোদনের মাধ্যমে নতুন অর্থবছরের আর্থিক পরিকল্পনা চূড়ান্ত হয়। আগামী ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে। নতুন বাজেটে কর, ভ্যাট, বিনিয়োগ এবং বিভিন্ন অর্থনৈতিক খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত অর্থবিল অনুযায়ী ব্যক্তির