রাজধানীর মেরুল বাড্ডায় একটি হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জামান ফিলিং স্টেশনের পাশে একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে পৌছার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদর দফতর। ফায়ার সার্ভিস জানায়, জামান ফিলিং স্টেশনের পাশে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই তা নিয়ন্ত্রণে এসেছে। বারিধারা সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম
আদালতের আদেশ সত্ত্বেও প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ক্ষতিপূরণের ৫০ লাখ টাকা পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট বলেছেন, ‘যতবড় বিজনেস ম্যান হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে হয়ে যান নি। একটা সীমা থাকা দরকার। ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করলে প্রয়োজনে গ্রিন লাইন পরিবহনের সব গাড়ির চলাচল বন্ধ করে দেওয়া হবে। সব গাড়ি সিজ করে নিলামে বিক্রির ব্যবস্থা করে রাসেলকে
যথাযথ ধর্মীয় ভাব গাম্ভির্যর মধ্য দিয়ে বুধবার রাতে বরিশালের আগৈলঝাড়ায় পবিত্র শব-ই-মিরাজ পালিত হয়েছে। শব-ই-মিরাজ উপলক্ষে এশার নামাজের আগে ও পরে উপজেলার বিভিন্ন মসজিদে দিবসের তাৎপর্য নিয়ে মসজিদের খতিবরা আলোচনা করেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলাম ধর্ম মতে, যে রাতে হযরত মুহাম্মদ (সাঃ) অলৌকিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন সেই রাত লাইলাতুল মিরাজ বা
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল টিএনটি পাড়া নামক স্থানে সড়ক দূর্ঘটনায় নারীর নিহত হয়েছে। জানা গেছে, যশোর-সাতক্ষীরা মহাসড়কে বাগআঁচড়া গামী মোটরসাইকেলের ধাক্কায় আলিয়া খাতুন (৫৭)নামে এক নারী নিহত হয়েছে। আলিয়া খাতুন ২ছেলে ও ১মেয়ের জননী ছিলেন। তার স্বামী অনেক আগেই মারা গেছে। সে অতি কষ্টে জীবন যাপন করতেন। সে একজন কাপড় ব্যবসায়ী ছিলেন কাপড়ের টাকা আদায়ের জন্য রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল
নাটোরের লালপুরে আইটেল মোবাইল ফোনের মাধ্যমে নিজের কন্ঠ পরিবর্তন করে নারীকণ্ঠে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ যুবককে আটক করেছে লালপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া বাজারের একটি দোকান থেকে ৩টি আইটেল মোবাইল ফোনসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার মহারাজপুর গ্রামের আশরাফ আলীর ছেলে সোহেল (১৮), আলতাফ হোসেনের ছেলে মাসুম (১৭) ও সাইদুল ইসলামের
দ্য সিটি ব্যাংক লিমিটেডে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (টেম্পোরারি), কল সেন্টার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১১ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারেন। প্রতিষ্ঠানের নাম: দ্য সিটি ব্যাংক লিমিটেড পদের নাম: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (টেম্পোরারি), কল সেন্টার শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর দক্ষতা: কম্পিউটার অফিসে কাজসহ বাংলা-ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বয়স: অনূর্ধ্ব ৩০ বছর বেতন: ১৫,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা www.jagojobs.com এর
অবশেষে মাত্র এক ভোটের ব্যবধানে ব্রিটিশ পার্লামেন্টে পাস হলো ব্রেক্সিট পেছানোর প্রস্তাব। লেবার নেতা ভেটি কুপারের নেতৃত্বে একদিনের মধ্যেই পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনসে এ প্রস্তাব পাস হয়। বিবিসি জানিয়েছে, কোনো চুক্তি ছাড়া যেন ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসতে না হয়, সেজন্য বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ৩১২ ভোটের বিপরীতে ৩১৩ ভোটে সিদ্ধান্ত হয়েছে, প্রধানমন্ত্রী টেরেসা মে’কে চাপ দেয়া হবে, যেন
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সব ধরনের প্রস্তুতি থাকতে হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সেনাদের শান্তি মিশনে পাঠানোর আগে প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার রাজধানীর শের-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি একথা বলেন। সকালে পরিদর্শন শেষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন তিনি। এসব পরিদর্শনে তিনি বিভিন্ন মন্ত্রণালয় সুষ্ঠুভাবে পরিচালনায় নানা দিক-নির্দেশনা দিয়ে থাকেন। প্রধানমন্ত্রী
‘স্যাজিটেরিয়াস এ ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। গত দু’বছর ধরে বহু চেষ্টা করে এর ছবি তোলা হয়েছে। যে ছবি প্রকাশ করা হবে এ এপ্রিলেই। এটি মিল্কি ওয়ে গ্যালাক্সির ঠিক মাঝখানে রয়েছে। পৃথিবী থেকে ২৬ হাজার আলোকবর্ষ দূরে। এর ওজন সূর্যের চেয়ে ৪০ লাখ গুণ! বৃত্তাকার কৃষ্ণগহ্বরের ব্যাসার্ধ ১ কোটি ২০ লাখ কিলোমিটার! এটির ছবি তুলেছে ইভেন্ট হরাইজ্ন টেলিস্কোপ (ইএইচটি), যা বানানো
বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: পুলিশ সুপারের কার্যালয়, বগুড়া পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ০২ জন শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান দক্ষতা: কম্পিউটার ও টাইপিংয়ে গতিসম্পন্ন বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রার্থীর ধরন: বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা আবেদনপত্র সংগ্রহ: বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং www.police.bogra.gov.bd [http://www.police.bogra.gov.bd] থেকে
জনগণের কাছে ক্ষমা চেয়েছেন আলজেরিয়ার বিদায়ী প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফলিকা। এক চিঠিতে তিনি দেশের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। প্রায় ২০ বছর ধরে ক্ষমতায় ছিলেন বুতেফলিকা। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার বিষয়ে এই প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি দেশের প্রতি তার অবদানের জণ্য গর্বিত। তবে তিনি এটা বুঝতে পেরেছেন যে, তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। বুতেফলিকা আরও বলেন, তিনি আলজেরিয়ার ভবিষ্যতের কথা চিন্তা
চৈত্রের কাঠফাটা রোদ ও কালবৈশাখীর আনাগোনা জানান দিচ্ছে যে প্রকৃতিতে বৈশাখ আসছে। আর পহেলা বৈশাখের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো মঙ্গল শোভাযাত্রা। এ শোভাযাত্রাকে বর্ণিল করে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন চলছে ধুম প্রস্তুতি। এক প্রান্তে চলছে শোভাযাত্রার শিল্প কাঠামো নির্মাণের কাজ, অন্যপ্রান্তে চলছে শোভাযাত্রার ব্যয় নির্বাহের জন্য জলরঙ, সরাচিত্র, মুখোশ, পুতুল তৈরি ও বিক্রি। দিন-রাত বিরামহীন চলছে এ প্রস্তুতি।
আজ কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা, চিকিৎসাসেবা এবং তার মামলার সর্বশেষ অবস্থান তুলে ধরতে কূটনীতিকদের সঙ্গে এ বৈঠকে বসছেন দলটির শীর্ষ নেতারা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির কূটনৈতিক উইংয়ের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, কূটনীতিকদের
রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ডাকা ৭২ ঘণ্টা ধর্মঘট তৃতীয় দিনের মতো চলছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে রেলপথ, সড়ক অবরোধ রয়েছে। ফলে খুলনার সাথে সরাদেশের রেল সংযোগ বিচ্ছিন্ন করেছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষকে। বকেয়া বেতন ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোয় (জুটমিল) শ্রমিক ধর্মঘট অব্যাহত আছে। তারা তৃতীয় দিনের মতো কর্মবিরতি, সড়ক ও
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শের-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার সকালে পরিদর্শন শেষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন তিনি। এসময় প্রতিরক্ষা মন্ত্রণালয় সুষ্ঠুভাবে পরিচালনায় নানা দিক-নির্দেশনা দিয়ে থাকেন। এতে সরকারের বিভিন্ন কাজে গতিশীলতা বাড়ার পাশাপাশি প্রশাসনেও স্বচ্ছতা এবং কর্মকর্তাদের মধ্যে প্রাণচাঞ্চল্যও বাড়ে। এসময় তিনি ঊর্ধ্বতন কর্মকর্তগণের উদ্দেশ্যে বক্তৃতা করেন। আর আগে গত ১৭ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও
সামুদ্রিক ইলিশ লবণাক্ত হওয়ায় বরিশাল অঞ্চলের মিঠা পানির রূপালী ইলিশের কদর একটু বেশি। তাই বরিশাল অঞ্চলের ইলিশের চাহিদা সারা বছর সারা দেশে। দেশের বাইরেও রয়েছে এর খ্যাতি। বরিশাল অঞ্চলের ইলিশের খ্যাতির খবর জানা ছিল কলকাতা থেকে আসা প্রথম পর্যটকবাহী জাহাজ আরভি বেঙ্গল গঙ্গার যাত্রীদেরও। কলকাতা থেকে ১৯ জন পর্যটক নিয়ে জাহাজ বেঙ্গল গঙ্গা বুধবার দুপুরে ১টা ২৫ মিনিটে বরিশাল নগরীর
একটি শিশুর সাইকেলের নিচে পড়ে তার প্রতিবেশীর মুরগির বাচ্চা। এরপর অপরাধবোধে অনুতপ্ত শিশুটির কাছে যে অর্থ ছিল তা হাতে করেই মুরগির বাচ্চাটি নিয়ে পার্শ্ববর্তী হাসপাতালে ছুটে যায় সে। ঘটনাটি ভারতের মিজোরাম রাজ্যের। সম্প্রতি ফেসবুকে ওই শিশুটি সম্পর্কে একটি পোস্ট করেন এক ব্যক্তি। তাতে দেখা যাচ্ছে ছোট্ট ছেলেটির বাঁহাতে ধরা একটি মুরগির ছানা। আর অন্য হাতে দশ টাকার একটি নোট। আসলে
তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা ও প্রসারের লক্ষ্যে দেশের সকল উপজেলায় মাল্টিপারপাস কালচারাল কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। এর আওতায় প্রথম পর্যায়ে শিগগিরই দেশের ১০০টি উপজেলায় এটি বাস্তবায়ন হবে। বুধবার (৩ এপ্রিল) বিকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এ আয়োজিত এক সেমিনারে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এমনটিই জানান। ‘জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৯’ উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা
বেশ ধুমধাম করেই গত বছরের নভেম্বরে ইতালিতে বিয়ের পিঁড়িতে বসেন বলিউডের সাড়া জাগানো জুটি রণভীর সিং ও দীপিকা পাডুকোন। হাই প্রোফাইল সেই বিয়েতে নজর ছিল শোবিজ জগতের সবার। তবে বিয়ের পর স্ত্রী দীপিকার কারণে জন্মনিয়ন্ত্রণকারী কনডমকে না বলে দিয়েছেন রণভীর সিং। জানা গেছে, কনডম প্রস্তুতকারক সংস্থা ডিউরেক্স এর সাথে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ছিল রণভীর সিংয়ের। কনডমটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে বাসা ভাড়া নিয়ে তৈরি হচ্ছে বিদেশি নকল পণ্য। বিদেশি নামি ব্র্যান্ডের আড়ালে তৈরি করা হচ্ছে নিম্ন মানের নকল পণ্য। মেয়াদবিহীন পণ্যে নতুন সিল দেয়া, অবৈধভাবে বাজারজাত করাসহ বিভিন্ন অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুইজনকে দেয়া হয় ১ বছর করে কারাদণ্ড। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে বাসা ভাড়া নিয়ে তৈরি হচ্ছে এসব
চৌদ্দজনের জায়গা প্রায় ঠিকই ছিল, শুধু একটি জায়গা নিয়ে কোচ, অধিনায়ক আর নির্বাচকদের মধ্যে দফায় দফায় আলোচনা হয়েছে। একজন ব্যাটিং অলরাউন্ডার নেওয়া হবে, নাকি একজন মিডল অর্ডার ব্যাটসম্যানকে রাখা হবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে। ব্যাটিং অলরাউন্ডারের জায়গায় মোসাদ্দেক হোসেন সৈকতের নামটি সামনের সারিতেই ছিল; কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত রায়ে মোসাদ্দেক নন, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি।আপাতত
বাংলাদেশের পায়রা বন্দর চীনের হাতে চলে যেতে পারে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র বিশেষ প্রতিবেদনে এমন শঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে বন্দরটি হস্তগত করার ফন্দি আঁটছে চীন।’ প্রতিবেদনে বলা হয়, চীনের রাষ্টায়ত্ত দুই প্রতিষ্ঠান চায়না হার্বার ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ইতিমধ্যে পায়রা বন্দরের মূল কাঠামোসহ স্থাপনা নির্মাণে ৬০০ মিলিয়ন ডলারের
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে কামারপট্টি বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় ভোর সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন। fire [https://s3-ap-southeast-1.amazonaws.com/images.jagonews24/media/imgAllNew/BG/2019April/khilgaon2-20190404052316.jpg] তিনি বলেন, খিলগাঁও ফ্লাইওভারের নিচে কামারপট্টি বাজারের আগুন ভোর সোয়া ৫টায় নিয়ন্ত্রণে
রাতের নামাজ তাহজ্জুদ। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর এ নামাজ পড়া আবশ্যক ছিল। তিনি রাত জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। কুরআনে পাকে আল্লাহ তাআলা প্রিয় নবিকে তাহাজ্জুদ আদায়ের নির্দেশ দিয়েছিলেন। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়তেন। আর আবেগঘন কণ্ঠে আল্লাহর প্রশংসা করতেন। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু