দেশের সাত জেলার ওপর দিয়ে বুধবার (২২ জুলাই) সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য এখনো অনেক মানুষের নাগালের বাইরে। জাতিসংঘের পাঁচটি সংস্থার যৌথভাবে প্রকাশিত ‘দ্য স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে দেশের প্রায় ৬ কোটি ৭৮ লাখ মানুষ বা মোট জনসংখ্যার ৩৮ দশমিক ৬ শতাংশ স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য রাখেননি। দক্ষিণ এশিয়ায় এ ক্ষেত্রে পাকিস্তানের পরই বাংলাদেশের অবস্থান। মঙ্গলবার (২১
ইরানে টানা ১১তম দিনের মতো সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২২ জুলাই) ভোরে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি পুনরুদ্ধারের কূটনৈতিক প্রচেষ্টা কার্যত স্থবির হয়ে পড়েছে। সংঘাতের বিস্তার এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনেও নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ হামলায় বিমান রাখার হ্যাঙ্গার এবং ড্রোন সংরক্ষণাগার
ভারতে শিক্ষার্থীদের ‘জেন-জি’ আন্দোলন এবং তা ঘিরে পুলিশি অভিযানের জেরে দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে। মঙ্গলবার (২১ জুলাই) আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতাকে দিল্লি পুলিশ আটক করে। পরে রাতে তাদের মুক্তি দেওয়া হয়। আটক অবস্থায় প্রকাশিত এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের উদ্দেশে পাঁচ দফা দাবি জানান
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি আবারও দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানির চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বুধবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা বিপৎসীমার
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কায় বিনিয়োগকারী ও ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়ায় তেলের বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেনে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ ডলার বা প্রায় ১ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০১ ডলারে পৌঁছায়।
ইসলাম মানুষকে সব পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা (তাওয়াক্কুল) এবং ধৈর্য ধারণের শিক্ষা দেয়। সুখ-দুঃখ, প্রাচুর্য-অভাব কিংবা বিপদ-আপদ—প্রতিটি অবস্থায় একজন মুমিনের করণীয় হলো আল্লাহর নির্দেশ মেনে চলা এবং তাঁর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।” (সুরা আল-বাকারা: ১৫৩)। এই আয়াত থেকে বোঝা যায়, ধৈর্য শুধু একটি উত্তম গুণ নয়, বরং এটি আল্লাহর বিশেষ সাহায্য
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাকে আরও সহজ, আধুনিক ও নাগরিকবান্ধব করতে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রাপ্তির প্রক্রিয়া দ্রুততর করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে জন্মতারিখ সংশোধন, ভোটার এলাকা পরিবর্তন, এনআইডি নবায়ন এবং প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসবে। মঙ্গলবার (২১ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতার যোগ্যতা ও আচরণবিধিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে থাকা ব্যক্তি, দ্বৈত নাগরিক এবং ব্যাংক ঋণের জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। মঙ্গলবার (২১ জুলাই) এ বিষয়ে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আসন্ন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন তারা। বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়। সূত্র জানায়, রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের
প্রাচ্যের ভেনিসখ্যাত নদী-খালবেষ্টিত বরিশাল নগরী নীরবে এক ভয়াবহ পরিবেশগত সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। খালি চোখে তা স্পষ্ট না হলেও প্রতিবছরই ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে নগরীর ভূমি। এর প্রভাব ইতোমধ্যে বিভিন্ন স্থাপনায় দৃশ্যমান হতে শুরু করেছে। কোথাও কোথাও বহুতল ভবন হেলে পড়ার ঘটনাও শনাক্ত হয়েছে। গবেষকদের আশঙ্কা, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী ৫০ থেকে ১০০ বছরের মধ্যে জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের
দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত দুই দিন আগে (১৯ জুলাই) 'থাকো, টাকা নিয়ে আসি মা' বলে কোলের ছোট শিশু সন্তান দুই মেয়েকে রেখে চলে যাওয়া সেই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শিশু দুটির পরিবারকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদান করেন ওসি জাকির হোসেন। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে দলটির পক্ষ থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়,
ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ গ্রাম এখন যেন নদীবেষ্টিত এক বিচ্ছিন্ন জনপদ। বিষখালী ও গজালিয়া নদীর অব্যাহত ভাঙনে মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক যোগাযোগ হারিয়ে গ্রামের মানুষ প্রতিদিনই অনিশ্চয়তা আর দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছেন। ২০১৬ সালের ভয়াবহ নদীভাঙনের পর থেকে গ্রামটির স্থল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ধারাবাহিক ভাঙনে শত শত একর কৃষিজমি, অসংখ্য বসতবাড়ি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে।
ঝালকাঠিতে ডেঙ্গু সংক্রমণ ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এতে হাসপাতালগুলোতে রোগীর চাপ আরও বেড়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, একই সময়ে চিকিৎসা শেষে ১৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে জেলার চারটি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ফলন আসার ঠিক আগমুহূর্তে একটি কমলা বাগান উচ্ছেদ করায় চরম অনিশ্চয়তায় পড়েছেন নারী উদ্যোক্তা মোছা. সালমা বেগম। দীর্ঘ আট বছরের শ্রম, বিনিয়োগ ও ভবিষ্যতের স্বপ্ন মুহূর্তেই ভেঙে যাওয়ায় পরিবারটি এখন ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। সরেজমিনে উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় গিয়ে দেখা যায়, বাগানজুড়ে ছড়িয়ে রয়েছে কেটে ফেলা কমলা গাছের ডালপালা। কয়েক
ঝালকাঠির রাজাপুর উপজেলায় দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা খালগুলো পুনঃখননের ফলে কৃষি, মৎস্য ও পরিবেশে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় জলাবদ্ধতা কমার পাশাপাশি সেচ সুবিধা বৃদ্ধি পাচ্ছে, যা স্থানীয় কৃষকদের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে। সরকারের ‘সারা দেশের পুকুর-খাল উন্নয়ন’ (আইপিসিপি) এবং ‘জলবায়ু ও দুর্যোগ সহনশীল পানি সম্পদ ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি গুরুত্বপূর্ণ খালের পুনঃখনন কাজ
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার এবং একটি সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্যসহ মোট ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২০ জুলাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা
ভারতে ডেঙ্গু প্রতিরোধে নতুন যুগের সূচনা হলো। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’ বাজারজাত ও ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই টিকাটি তৈরি করেছে জাপানের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস। অনুমোদনের ফলে ভারতের স্বাস্থ্য খাতে ডেঙ্গু মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো, যা ভবিষ্যতে রোগ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন
কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এটি সরকারের জন্য একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া এবং প্রয়োজন মনে করলে প্রধানমন্ত্রী নিজেই এ ধরনের সিদ্ধান্ত নেবেন। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডা. জাহেদ উর রহমান
সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি পরিবর্তনের নামে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। একই সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সাধারণ মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে। সোমবার (২১ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদীর ভয়াবহ ভাঙনে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ শতাধিক বসতবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন আরও তীব্র হয়েছে। এতে নদীপাড়ের মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের আশঙ্কা, যে কোনো সময় নদীগর্ভে তলিয়ে যেতে পারে বহু বছরের গড়ে তোলা বসতভিটা, আবাদি জমি এবং জীবিকার শেষ সম্বল। মঙ্গলবার (২১ জুলাই)
সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে জাতিসংঘ অনুমোদিত ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ অনুসরণ করে একটি নতুন সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে আইনটির খসড়া চূড়ান্ত করে অনুমোদন ও প্রণয়নের লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছে সরকার। স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে
টানা দুই দফা মূল্য কমানোর পর আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। মঙ্গলবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে