শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। ১৯৭৫ সালের এ মাসেই বাংলাদেশের ইতিহাসে নেমে আসে এক কালরাত। এমাসেরই ১৫ তারিখ বিপথগামী কিছু সেনাসদস্যের হাতে বাংলাদেশ হারায় তার স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই ভয়াবহ কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি একে একে হত্যা করেছে বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল,
‘কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়’, বলেছেন বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কারণ হজের সফরে মুমিন বান্দা দুনিয়ার সব লোভ-লালসা থেকে বিরত থেকে দু’টুকরো সাদা সফেদ কাপড়ে নিজেকে মুড়িয়ে শুধু আল্লাহর জন্য সুদূর মক্কার দীর্ঘ সফরে বেরিয়ে পড়ে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো, হজের যাবতীয় কাজ
বিশ্বকাপ শেষে দুঃস্বপ্নের একটা সিরিজ কাটাল বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ হতে হয়েছে টাইগারদের। হোয়াইটওয়াশের বাংলাদেশি ভার্সন যেহেতু 'বাংলাওয়াশ'; তো লঙ্কানরা একে নিজেদের মতো করে 'লঙ্কাওয়াশ' বানিয়ে ফেলেছে। আজ তৃতীয় ওয়ানডেতে বাজে বোলিং-ফিল্ডিং-ব্যাটিংয়ের প্রদর্শনী করে ১২২ রানে হেরে গেছে তামিম ইকবালের দল। বৃথা গেল ব্যাট হাতে সৌম্য-তাইজুলের লড়াই। দলের ৭ ব্যাটসম্যানই দুই অংক স্পর্শ করতে পারেননি! রান তাড়ায় নেমে দলীয়
শরীয়তপুর সদর উপজেলার মুন্সীর হাটে মোটরসাইকেল থেকে পরে রফিক বেপারী (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বেলা ৩টায় সদর উপজেলার ডোমসার ইউনিয়নের মুন্সীর হাট বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিবার ও স্থানিয় সুত্রে জানা যায়, নিহত রফিক বেপারী তার বন্ধু জহিরের সাথে ডোমসার বাজার থেকে বাড়ি যাওয়ার পথে মুন্সীর হাট বাঁশ হাঁটা গেলে সড়কের ভাংগা মোটরসাইকেলের চাকা পরলে রফিক গাড়ি
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উদ্যোগে থানার আওতাধীন স্কুল, কলেজ, মাদ্রাসায় চলমান গুজব প্রতিরোধে ‘গণসচেতনতামূলক সপ্তাহ- ২০১৯’ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের নিয়ে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদসহ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। যার ধারাবাহিকতায় গতকাল বেলা ১২টায় কাশিপুর গণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভায় বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল। চলমান গুজব প্রতিরোধসহ
২০১৭ সালের ১৮ই জুলাই। খুলনায় শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন পিরোজপুরের সুবিদপুর গ্রামের মোঃ: শাহজালাল। সেদিন ছিনতাই-এর অভিযোগে তাকে গ্রেফতার করেছিলো পুলিশ।তার বাবা মোঃ জাকির হোসেনের অভিযোগ, তার সবজি ব্যবসায়ী ছেলেকে তিনি পুলিশে হেফাজতে দেখেছেন সেদিন সন্ধ্যায় বেলায়। কিন্তু সেদিনই হাসপাতালে রক্তাক্ত অবস্থায় পেয়েছেন তাকে। বাংলাদেশে পুলিশের হাতে নির্যাতনের শিকার এই পরিবারটি ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে বলেন... জাকির হোসেন তার বর্ণনা দিয়ে বলছিলেন,
‘‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’’ এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি। উদ্বোধন শেষে উপজেলা
টাঙ্গাইলের গোপালপুরে বিলে ডুবে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ঝাওয়াল ইউনিয়নের দড়িসয়া গ্রামের বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত আব্দুল হামিদ (২৮) দড়িসয়া গ্রামের আবুল কালাম কালুর ছেলে। এ ব্যাপারে গোপালপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান, বুধবার দুপুরে আব্দুল হামিদ পাট কাটতে দড়িসয়া গ্রামের একটি বিলে নামেন। তিনি পাট কাটতে কাটতে বিলের এপাড় থেকে ওপারের
দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য নগরীর দুই প্রবেশদ্বারের দুটি বাস টার্মিনালে প্রতিনিয়ত যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিটি কর্পোরেশনের অধীনস্থ তিন একর জায়গা বিশিষ্ট একেকটি টার্মিনালে বছরের সব সময়ই হাঁটু সমান পানি কিংবা কর্দমাযুক্ত থাকে। সারাদেশের সাথে সড়ক যোগাযোগের এ টার্মিনালগুলোতে যাত্রীদের জন্য নেই কোন সুযোগ সুবিধা। আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে যাত্রী চাঁপ বিবেচনায়ও কোনো পদক্ষেপ নেই টার্মিনালগুলোতে। জেলা প্রশাসক এসএম অজিয়র
টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা অডিটোরিয়াম হল রুমে, ৩১ জুলাই ১০ ঘটিকার। স্বাধীনতার মহান স্থপতি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতির আসন গ্রহণ করেন, উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস, বক্তব্য রাখেন। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেজা মোহাম্মদ গোলাম মাসুদ, থানা অফিসার ইনচার্জ মো.মুস্তাফিজুর রহমান, ওসি
রাজধানীর শান্তিনগরের সার্কিট হাউজ রোডের অ্যাপার্টমেন্ট ‘গাউছিয়া ডাইনেস্টি’ নামক ১৫ তলা ভবনের ১০ তলায় গৃহকর্মী ঝুলে থাকার ঘটনায় ফ্ল্যাট মালিক গৃহকর্ত্রীকে আটক করেছে রমনা থানা পুলিশ। ৩১ জুলাই বুধবার রমনা থানার ওসি কাজী মইনুল হোসেন বলেন, ৩০ জুলাই মঙ্গলবার গভীর রাতে ওই গৃহকর্ত্রীকে আটক করা হয়। আটককৃতের নাম লাভলী রহমান। তিনি ওই ফ্ল্যাটেরই মালিক। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা
ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের কাছে ১৬ দিনের হল বন্ধের সুপারিশ করেছে হল প্রাধ্যক্ষ পরিষদ। বুধবার বিকেল প্রাধ্যক্ষ পরিষদের মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক সাবিনা সুলতানা। তিনি বলেন, ‘৮ তারিখ বৃহস্পতিবার দুপুর ২ টায় শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে এবং ২৪ তারিখ শনিবার সকাল ১০ টায় খুলে
আমি নগরবাসীর সাথে আছি, আগামীতেও যেকোন পরিস্থিতিতে এই নগরবাসীর সাথে থাকবো। বর্তমান পরিষদ একটি পরিবারের মতো ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকতার সাথে কাজ করছে। সাংবাদিকরা আমাদের গঠণমূলক সমালোচনা করবেন, কোথাও বিচ্যুতি হলে ধরিয়ে দিবেন। এতে আমরা আরও ভালো ভাবে কাজ করার প্রেরণা লাভ করবো। আজ বুধবার (৩১ জুলাই) বিকেলে নগর ভবনের সামনে জনসম্মুখে প্রথমবারের মতো বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী বাংলাদেশ। দলীয় ৪ রানে কাসুন রাজিথার বলে পেরেরার গ্লাভসবন্দি হন সর্বশেষ ৬ ইনিংসের সবকটিতেই বোল্ড হওয়া তামিম ইকবাল (২)। তার সঙ্গী এনামুল হক বিজয় প্রথমবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। রাজিথার দ্বিতীয় শিকারে পরিণত হয়েছেন ১৪ রান করে। মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম আজ আর দলকে ভরসা দিতে পারলেন না। দাসুন শানাকার
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে এক বাংলাদেশির হাত-পা বেঁধে বেধড়ক মারপিটের পর তার কাছে থাকা টাকা ও আইডি কার্ড লুট করে নিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বুধবার কুয়েতি দৈনিক আল-রাইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এক বাংলাদেশিকে বেধড়ক মারপিটের পর তার কাছ থেকে ১০০ কুয়েতি দিনার (বাংলাদেশি প্রায় ২৭ হাজার ৭৪২ টাকা) ছিনতাই করেছে অজ্ঞাতনামা চার দুর্বৃত্ত। পুলিশ ওই দুর্বৃত্তদের ধরতে
ডিভাইন আইটি লিমিটেড আইটি খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুণগতমানের পণ্য তৈরির জন্য শিল্প মন্ত্রণালয় কর্তৃক ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮’এ মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেছে। রোববার রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এ আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ডিভাইন আইটি লিমিটেডের পক্ষ থেকে কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইকবাল আহমদ ফখরুল হাসান (রাসেল) ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান
বরিশালের আগৈলঝাড়ায় তিন সন্তারে জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। থানায় মামলা দায়ের। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার জন্মজয়ের পাড় গ্রামে বাবার বাড়িতে অবস্থান কালীন মঙ্গলবার বিকেলে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় তিন সন্তানের জননী ঝুমুর ভাবুক (২৫)। ঝুমুর বাশাইল গ্রামের আলবার্ট ভাবুকের স্ত্রী হলেও দীর্ঘদিন যাবত বাবার বাড়িতে থাকতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার
প্রতিষ্ঠিত অনলাইন নিউজপোর্টাল গুলোকে অচিরেই নিবন্ধন দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। সোমবার (২৯ জুলাই) তথ্য মন্ত্রণালয়ে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা বলেন। এসময় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, তথ্যসচিব আবদুল মালেক, অতিরিক্ত সচিব মো. নূরুল করিম ও প্রধান
হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জার শঙ্কায় থাকা বাংলাদেশ দলকে সিরিজের শেষ ম্যাচে এসে ২৯৫ রানের লক্ষ্য দিয়েছে লঙ্কানরা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান তোলে লঙ্কানরা। অ্যাঞ্জেলো ম্যাথুস ও কুশল মেন্ডিসের অর্ধশতকে এবং কুশল পেরেরা ও ক্যাপ্টেন করুনারত্নের কার্যকরী চল্লিশোর্ধ দুটি ইনিংসের সুবাদে এই বিশাল সংগ্রহ পায় শ্রীলঙ্কা। বাংলাদেশ দল ইতিমধ্যেই শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ খুঁইয়েছে।
শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মভূমি বরিশালের আগৈলঝাড়ায় মাসব্যাপি বিস্তারিত কর্মসূচির মাধ্যমে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গ্রহনের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ৩২ হাজার শিক্ষার্থী বাছাই পদ্ধতি বালিতসহ চার দফা দাবিতে ভারপ্রাপ্ত উপাচার্য বরাবর স্মরকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অধ্যাপক চৌধুরী মো.জাকারিয়া এ স্মারকলিপি গ্রহণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, ছাত্র উপদেষ্টা এবং প্রক্টর দপ্তরে এ লিপি দেয়া হয়। অন্য দাবিগুলো হলো- ভর্তি পরীক্ষার আবেদন ফি ৫০০ টাকার
শরীয়তপুর সদর উপজেলায় ১৬৫পিচ ফেন্সিডিল সহ মোঃ আজাহার শরীফ(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (৩১জুলাই) বিকাল ৫টায় সদর উপজেলার কোটা পাড়া এলাকা থেকে তাকে আটক কর হয়। আটককৃত মোঃ আজাহার শরীফ জেলার সদর উপজেলার কোটা পাড়া গ্রামের মৃতঃ ওয়াজউদ্দিন শরীফের ছেলে। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. কবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই টুটুলের নেতৃত্বে ডিবি
ভোলার তজুমদ্দিনে আগামী ৪ আগস্ট গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের প্রেক্ষিতে গণশুনানি করবেন দুর্নীতি দমন কমিশন (তদন্ত-১) মহাপরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সমম্বিত জেলা কার্যালয় উপ-পরিচালক দেবব্রত মন্ডল। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অবঃ মোঃ ইউসুফ জানান, আগামী ৪ আগস্ট রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা অডিটরিয়ামে দুদক গণশুনানির আয়োজন করেছে। সরকারি
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইতিমধ্যে কোরবানীর পশু আসতে শুরু করায় উৎসবমুখর হয়ে উঠেছে আশুলিয়ার পশুর হাঁটগুলো। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন এর ঐতিহ্যবাহি নরসিংহপুর বটতলা পশুর হাঁটে বিক্রির উদ্দেশ্যে গরু, ছাগল নিয়ে এসেছে ব্যবসায়ীরা। এই হাঁটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেপারীরা নিয়ে এসেছেন দেশীয় জাতের পশু। ক্রেতা-বিক্রেতার সরগরম হয়ে উঠেতে শুরু করেছে হাঁট এলাকা। হাঁটে আসা মানিকগঞ্জের দৌলতপুরের পশু ব্যবসায়ী মোঃ ফজলু মিয়া,